Author: স্টাফ রিপোর্টার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। কর্মকর্তাদের মধ্যে মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম মিজানুর রহমানকে ডিএমপির আইসিটি বিভাগে, গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আল আমিন হোসাইনকে গোয়েন্দা রমনা জোনে, লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু সাঈদকে মোহাম্মদপুর জোনে, মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এ এম ফজল-ই-খুদাকে গোয়েন্দা পল্লবী জোনে, অর্থ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদ হোসেনকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশনে এবং ট্রাফিক সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার জান্নাতুল ফেরদৌসকে এইচআরডি বিভাগের…

Read More

ইউক্রেনের রাজধানী কিয়েভে স্থানীয় সময় বুধবার দিবাগত রাতে রাশিয়া ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত ২৭ জন নিহত এবং ৯১ জন আহত হয়েছেন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো এটিকে রাজধানীর ওপর চালানো সবচেয়ে বড় হামলাগুলোর একটি বলে উল্লেখ করেছেন। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তকাচেনকো জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হওয়ায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে পৌঁছেছে। আহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি অ্যাম্বুলেন্স স্টেশনও ছিল বলে জানিয়েছেন মেয়র ক্লিচকো। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অতীতের কিছু হামলায় প্রাণহানি বেশি হলেও এবারের অভিযানে সবচেয়ে বেশি সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রুশ বাহিনী। রাজধানীর বিস্তীর্ণ…

Read More

দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে বিচারক ও আইনজীবীদের জন্য পোশাকবিধিতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। নতুন নির্দেশনা অনুযায়ী, আজ বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিচারক ও আইনজীবীদের কালো কোট পরা বাধ্যতামূলক থাকবে না। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখা থেকে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়েছে, অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালসমূহের বিচারকরা গাউন এবং ক্ষেত্রবিশেষে সাদা ফুলশার্ট অথবা সাদা শাড়ি/সালোয়ার-কামিজের সঙ্গে সাদা নেক ব্যান্ড পরিধান করবেন। তবে এক্ষেত্রে কালো কোট পরিধানের বাধ্যবাধকতা থাকবে না। এদিকে আইনজীবীদের ক্ষেত্রে পূর্বের নির্দেশনা বহাল রেখে বলা হয়েছে, তারা…

Read More

কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারও দফায় দফায় বোমা বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। বিস্ফোরণের শব্দে এপারের সীমান্ত এলাকা কেঁপে উঠেছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরের দিকে টেকনাফের হোয়াইক্যং ও হ্নীলা সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইনের বলিবাজার ও কুমিরখালী এলাকায় সংঘর্ষ চলছে। এর আগে, গত বুধবার দিন ও রাতে মংডু শহরে বিমান থেকে বোমা হামলার ঘটনাও ঘটেছে। স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরের দিকে রাখাইনের বলিবাজার ও কুমিরখালী এলাকা থেকে বোমা বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এতে হোয়াইক্যং সীমান্তের বাড়িঘর কেঁপে ওঠে। এ পর্যন্ত অন্তত ৭টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের মেম্বার সিরাজুল মোস্তফা লালু বলেন,…

Read More

কাতারে আটকে থাকা তহবিলের একটি অংশ দেশের প্রয়োজনীয় পণ্য কেনায় ব্যয় করা হবে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এ তথ্য জানান। দোহায় অনুষ্ঠিত বৈঠকের পর বুধবার তিনি এ কথা বলেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে ওয়াশিংটন ইরানের জব্দ বা সীমিত ব্যবহারের আওতায় থাকা সম্পদ ব্যবহারের সুযোগ দিতে সম্মত হয়েছে। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। তবে অর্থ ছাড় ও তা ব্যবহারের প্রক্রিয়া কী হবে, কিংবা কবে থেকে তা কার্যকর হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, গারিবাবাদি বলেছেন, ‘কাতারের কর্মকর্তাদের, বিশেষ করে দেশটির কেন্দ্রীয়…

Read More

চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে এবার ব্রাজিলের সামনে দাঁড়িয়ে এমন এক প্রতিপক্ষ, যাদের বিপক্ষে ইতিহাস কখনোই তাদের পক্ষে কথা বলেনি। চারবার মুখোমুখি হলেও নরওয়েকে একবারও হারাতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে শুধু অতীতের পরিসংখ্যানই নয়, এবার ব্রাজিলের জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে ইউরোপের অন্যতম প্রতিভাবান এই নরওয়েজিয়ান প্রজন্মকে সামলানো—যাদের নেতৃত্বে আছেন দুর্দান্ত ফর্মে থাকা আর্লিং হালান্ড। নরওয়ে একমাত্র দল, যাদের কখনো হারাতে পারেনি ব্রাজিল। তবে এই নেতিবাচক পরিসংখ্যানই যে সেলেসাওদের ওপর সবচেয়ে বড় চাপ, তা নয়। কারণ দুই দলের প্রথম সাক্ষাৎ হয়েছিল ৩৮ বছরেরও বেশি আগে এবং ২০০৬ সালের পর আর কখনো মুখোমুখি হয়নি তারা। অর্থাৎ নরওয়ের অপরাজিত থাকার…

Read More

সিনেমার পর্দা জয় করার পর এবার ক্রিকেট অবকাঠামোতেও নতুন ইতিহাস গড়লেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। যুক্তরাষ্ট্রে নিজের ফ্র্যাঞ্চাইজি ‘লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স’-এর জন্য উদ্বোধন করলেন অত্যাধুনিক ‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’। বৈশ্বিক ক্রিকেট বিস্তারের পথে এটি নাইট রাইডার্স গ্রুপের আরেকটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সিনেমার পাশাপাশি ক্রিকেটেও শাহরুখ খানের প্রভাব কম নয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ তার দল কলকাতা নাইট রাইডার্সের সাফল্য সুপরিচিত। এছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), উইমেনস ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি২০) এবং মেজর লিগ ক্রিকেটেও রয়েছে নাইট রাইডার্স গ্রুপের ফ্র্যাঞ্চাইজি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে শাহরুখের দলের নাম লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। সেই দলের হোম ভেন্যু…

Read More

জ্বর কমে গেলেও সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত না হওয়া পর্যন্ত ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র না দেওয়ার নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজে মেডিকেলের প্যাথলজি বিভাগে মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এডিস মশার লার্ভা ধ্বংসে নতুন প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ এবং চিকিৎসকদের জন্য চিকিৎসা প্রটোকল চালুর কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে দুই মাস ধরে সরকার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে। চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং রোগীদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এডিস মশা নিয়ন্ত্রণে নতুন প্রযুক্তির কথা উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, লার্ভা ধ্বংস করার জন্য একটি বিশেষ মেডিকেল…

Read More

পদ্মাসেতুর রেল সংযোগ প্রকল্পের মাটি অপসারণ ও এ কারণে ভায়াডাক্টের নিরাপত্তা শঙ্কা নিয়ে ছড়ানো তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পদ্মাসেতুর রেল সংযোগ প্রকল্পের আওতায় ভায়াডাক্টের নিচে মাটির অপসারণ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ভায়াডাক্টের নিচের মাটি কোনো অপরিকল্পিত বা স্বেচ্ছাচারী উপায়ে কাটা হচ্ছে না, বরং প্রকল্পের চুক্তি অনুযায়ী পূর্বের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতেই এই মাটি অপসারণ কার্যক্রম চালানো হচ্ছে। রেলমন্ত্রী বলেন, ‘মাটি কাটা হয়েছে এটি সত্য হলেও, যে প্রয়োজনে মাটি কাটা হয়েছে, বিষয়টি সেভাবে খবরে আসেনি।…

Read More

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার মান উন্নয়ন ও শ্রেণিকক্ষের শিক্ষা কার্যক্রম সচল রাখতে বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ বন্ধে একটি ‘রেগুলেশন’ বা আইনি নিষেধাজ্ঞা থাকা উচিত। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘শিক্ষকরা শিক্ষকতার পেশায় থাকবেন আর নির্বাচনে গেলে তারা রাজনীতির পেশায় যাবেন- দু’টি একসঙ্গে চললে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়।’ এর আগে বাংলাদেশে ‘জিপিই সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট (এসটিজি) এবং মাল্টিপ্লায়ার গ্রান্টের’ আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (জিপিই), ইউনেস্কো, ইউনিসেফ, এডিবি, শিক্ষা এবং প্রাথমিক…

Read More