Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে
- যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরানে ১০৯৭ বেসামরিক নাগরিক নিহত
- আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা
- এনবিআর চেয়ারম্যানের নামে ভুয়া মেইল খুলে টাকা দাবি
- সম্মান ফেরত না পেলে আর ক্রিকেট খেলবো না : বিজয়
- আলো আমাদের ঠিক পথ দেখাবে : প্রিয়াঙ্কা
- চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডিএনসিসি অর্থনৈতিক অবস্থা খুবই বেহাল দশা: প্রশাসক শফিকুল
Author: স্টাফ রিপোর্টার
খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাজধানী ঢাকায় সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। এছাড়া বড়দিনের সব ধরনের অনুষ্ঠান সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে…
রাজধানীর এভারকেয়ার হসপিটাল ও এর আশপাশের এলাকায় যেকোনো ধরনের ড্রোন উড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ২৪ ডিসেম্বর বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এভারকেয়ার হসপিটাল এবং সংলগ্ন এলাকায় যেকোনো প্রকার ড্রোন উড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো। এ সিদ্ধান্ত অমান্য করে অনুমোদনহীনভাবে ড্রোন উড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। এ বিষয়ে সকলের…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে পটুয়াখালী-৩ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে। অপরদিকে, দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। এর আগে গণমাধ্যমে রাশেদ খান নিজেই তার মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গুলশানে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই…
দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তাকে দায়িত্বভার গ্রহণের জন্য নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি তাকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। প্রজ্ঞাপনে আরও উল্লেখ আছে, এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত এ এফ এম আবদুর রহমান চৌধুরী ছিলেন সুপ্রিম কোর্টের বিচারক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি…
ঢাকাই সিনেমার বর্ষীয়ান অভিনেতা আহমেদ শরীফ ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে। আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে এবার তার নাম শীর্ষ আলোচনায় এসেছে। জানা গেছে, তিনি এই নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়া গুরুত্বসহকারে বিবেচনা করছেন। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আহমেদ শরীফ জানান, ব্যক্তিগত ও পেশাগত কিছু কাজের জন্য তিনি বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন। অল্প সময়ের মধ্যেই আবার বিদেশে ফিরলেও, নির্বাচনের আগেই দেশে উপস্থিত থাকার পরিকল্পনা রয়েছে তার। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “শিল্পী সমিতির জন্য যারা আন্তরিকভাবে কাজ করতে চান, এমন মানুষদের নিয়েই একটি শক্তিশালী ও কার্যকর প্যানেল গঠন করতে চাই। সংগঠনের স্বার্থই হবে আমাদের মূল…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ এবং নির্বিঘ্ন ভোটগ্রহণ নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বৃদ্ধি ও পুলিশের হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদানের দাবি জানিয়েছেন দেশের বিভিন্ন জেলার পুলিশ সুপাররা (এসপি)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে নির্বাচন কমিশনের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী সম্মেলনে এই দাবি তুলে ধরেন তাঁরা। সম্মেলনে ডিসি–এসপি, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। পুলিশ সুপাররা বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে মাঠপর্যায়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা অত্যন্ত জরুরি। পাশাপাশি নির্বাচনী সময় আইনশৃঙ্খলা রক্ষায় আরও বেশি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজনীয়তার কথাও…
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনাকে ঘিরে মানুষের মহামিলন ঘটবে। তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। সেদিন তাঁর সংবর্ধনায় অর্ধকোটি মানুষের উপস্থিতি আশা করছি।’ মঙ্গলবার দুপুরে সংবর্ধনা মঞ্চের কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি আরও জানান, অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি দল থেকেও সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকেও তারেক রহমানের নিরাপত্তা নিয়ে আন্তরিকতা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, দেশে পৌঁছে তারেক রহমান প্রথমে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তাঁর মা, বিএনপি চেয়ারপারসন…
এই নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। মঙ্গলার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচন কমিশন অত্যন্ত আশাবাদী সত্যি সত্যি এবার ইতিহাসের সেরা নির্বাচন হতে যাচ্ছে। সুতরাং সমন্বয়হীনতার কোনো সুযোগ নেই। সমন্বয়হীনতার সামান্যতম কোনো ত্রুটি-বিচ্যুতি যদি নির্বাচন কমিশনের (ইসি) দৃষ্টিগোচর হয়, সেটি কিন্তু আমরা স্বাভাবিক এবং সহজভাবে নেব না। আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন কমিশন স্বাধীন, কারো কাছে দায়বদ্ধ না। শুধু দায়বদ্ধ আইনের…
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চরে আধিপত্য বিস্তার ও চরের জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন আরও ১০ জন। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সুখচর ইউনিয়নের সীমান্তবর্তী জাগলার চর এলাকার সরকারি জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। ৫ আগস্টের পর থেকে ওই চরের জমি বিক্রয় ও নিয়ন্ত্রণ নিয়ে ‘কোপা সামছু বাহিনী’ এবং ‘আলাউদ্দিন বাহিনী’র মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। মঙ্গলবার সকালে উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র নিয়ে চরের নিয়ন্ত্রণ নিতে গেলে…
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরঙ্গ দলের নেতৃত্বে বড় আকারের বিক্ষোভ দেখা যায়। বিক্ষোভ চলাকালে কিছু অংশগ্রহণকারী ব্যারিকেড ভেঙে কূটনৈতিক এলাকার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তারা অন্তত দুটি ব্যারিকেড অতিক্রম করে হাইকমিশনের একদম সামনে পৌঁছে স্লোগান দিতে থাকেন। সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতির আশঙ্কায় আগেই তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলে পুলিশ। হাইকমিশনের আশপাশে মোতায়েন করা হয় পুলিশ ও প্যারামিলিটারি বাহিনীর অতিরিক্ত সদস্য। কঠোর নিরাপত্তা সত্ত্বেও কয়েকজন বিক্ষোভকারী ব্যারিকেড ভেঙে এগিয়ে আসায় পরিস্থিতি কিছু সময়ের…
