Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
- ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে: পেজেশকিয়ান
- ধানমন্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩
- ভারতে মদ পান করে ১৯ জনের মৃত্যু
- ‘শুধু মা হতে বিয়ের প্রয়োজন নেই’
- কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪
- হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু আজ
- নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
Author: স্টাফ রিপোর্টার
সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্প নাড়িয়ে দিয়েছে বিশ্বকে। গত ২৪ জুন কয়েক সেকেন্ডের ব্যবধানে সাতের বেশি মাত্রার ভূমিকম্প হয়। নিহত প্রায় আড়াই হাজারের কাছাকাছি, আহত ১১ হাজার। প্রায় দুই সপ্তাহ পর হলেও আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশটির প্রতি সমবেদনা জানালেন। দিয়েছেন আবেগঘন বার্তা। চলমান ফুটবল বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে একটি শ্বাসরুদ্ধকর ম্যাচ খেলে আর্জেন্টিনা। তারপর আর্জেন্টিনার অধিনায়ক মেসি ভেনিজুয়েলার জনগণের উদ্দেশ্যে আবেগঘন বার্তা পাঠান। আগের দিন পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও এনিয়ে প্রতিক্রিয়া জানান। ভূমিকম্পে পা হারানো আন্দ্রেস মিলেস নামের এক খুদে ভেনেজুয়েলা ভক্তের স্বপ্ন পূরণ করেছেন তিনি। মেসি বলেছেন, ‘আমি ভেনেজুয়েলার সব মানুষকে একটি বড় বার্তা পাঠাতে চাই।…
গ্ল্যামার, ভ্রমণ আর ফ্যাশন—এই তিনের মেলবন্ধনেই যেন বারবার আলোচনার কেন্দ্রে উঠে আসেন নুসরাত ফারিয়া। নতুন কোনো সিনেমার খবর না থাকলেও সামাজিক মাধ্যমে তার একটি ছবি কিংবা নতুন লুক মুহূর্তেই কাড়ে ভক্তদের নজর। এবারও তার ব্যতিক্রম হয়নি। লাল পোশাকে সমুদ্র আর সবুজে ঘেরা মনোরম প্রাকৃতিক পরিবেশে ধরা দিয়ে আবারও নেটদুনিয়ায় প্রশংসায় ভাসছেন এই জনপ্রিয় চিত্রনায়িকা। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন নুসরাত ফারিয়া। ছবিগুলোতে তাকে দেখা যায় চোখ ধাঁধানো লাল রঙের নেট-স্টাইলের পোশাকে। চোখে স্টাইলিশ সানগ্লাস, চারপাশে সমুদ্র আর সবুজ প্রকৃতির অপূর্ব মেলবন্ধন—সব মিলিয়ে দারুণ ফুরফুরে মেজাজে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “Life is better in…
বাংলা একাডেমির সভাপতি, প্রখ্যাত লেখক ও গবেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৫ জুলাই) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।তার বয়স হয়েছিল ৮৫ বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম। তিনি জানান, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক দুপুরে রাজধানীর মিরপুরে একটি রেস্টুরেন্টে খেতে বের হয়েছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে মিরপুরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। দাফন ও শ্রদ্ধা নিবেদনের বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে। অধ্যাপক আবুল কাসেম…
করদাতাদের কর নথি (ফাইল) অডিটে পড়ার ভয় দেখিয়ে একটি প্রতারক চক্র অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে যোগাযোগ করে অডিট বা আইনি জটিলতার ভয় দেখিয়ে টাকা দাবি করা হচ্ছে। রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআরের কোনো কর্মী কর ফাইল অডিট বিষয়ে ব্যক্তিগত মুঠোফোন বা অননুমোদিত মাধ্যমে যোগাযোগ করেন না। অডিটের জন্য ফাইল নির্বাচিত হলে আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমে করদাতাকে জানানো হয়। করসংক্রান্ত বকেয়া বা ফি সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তার করদাতার কাছ থেকে ব্যক্তিগতভাবে টাকা নেওয়ার এখতিয়ার নেই। বিকাশ, রকেট, নগদসহ কোনো…
বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। একতরফা বাণিজ্য সুবিধা বা অনুদানের পরিবর্তে এখন বাণিজ্য, বিনিয়োগ ও দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তিতে একটি সমতাভিত্তিক সম্পর্ক গড়তে চায় ওয়াশিংটন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন। রাজধানীর শেরাটন হোটেলে যুক্তরাষ্ট্র দূতাবাস এবং আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র একাই চলবে। পারস্পরিক স্বার্থ ও সুবিধাকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সমান সুযোগ তৈরি করতে একটি প্রকৃত অংশীদারি গড়তে চায় তার দেশ।…
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, প্রযুক্তির দ্রুত বিকাশ ও ডিজিটাল ইকোসিস্টেমের বিস্তারের ফলে সৃষ্ট নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিদ্যমান আইন, বিধি ও নীতিমালা সময়োপযোগী করা হবে। এক্ষেত্রে প্রয়োজনে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। সংশ্লিষ্টদের এ বিষয়ে বিভিন্ন দেশের আইন পর্যালোচনা ও বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ দেন মন্ত্রী। রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন সময়োপযোগীকরণ এবং নতুন আইন প্রণয়ন-সংক্রান্ত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান সময়ে মানুষের জীবনযাপন, চিন্তাভাবনা, যোগাযোগ ও সামাজিক আচরণের সঙ্গে ডিজিটাল প্রযুক্তি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। প্রযুক্তি যেমন মানুষের জন্য আশীর্বাদ…
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে ১০৩১ জন। রোববার (৫ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিন সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় এসব তথ্য পাওয়া যায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৩৮ জনের। আর নিশ্চিত হামে মারা গেছে ৯৩ জন। হাম ও এর উপসর্গে মোট প্রাণ গেছে ৭৩১ জন শিশুর।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আসন্ন ওয়াশিংটন সফর এবং হোয়াইট হাউসে সম্ভাব্য বৈঠক নিয়ে এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে ইসরায়েলি প্রধানমন্ত্রী খুব ভালো করেই জানেন এখানে আসল প্রধান বা বস কে। রোববার (৫ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া মার্কিন প্রেসিডেন্টের এক বিশেষ সাক্ষাৎকারের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন যে আগামী ৭ ও ৮ জুলাই তুরস্কে অনুষ্ঠেয় ন্যাটোর উচ্চপর্যায়ের সম্মেলন শেষ করে দেশে ফিরে আসার পরই এই বহুল প্রতীক্ষিত বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ টেনে ট্রাম্প মন্তব্য করেন, ‘আমাদের মধ্যে সম্পর্ক অত্যন্ত চমৎকার। নেতানিয়াহু…
চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু। লাফল প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানান, বর্তমান সংকটের সময়ে শিল্পীদের পাশে দাঁড়ানোটাই হবে তার প্রথম কাজ। শিবা শানুর কথায়, ‘যেকোনো নির্বাচনে বিজয়ী হলে অবশ্যই ভালো লাগে। জয়ী হয়ে খুব আবেগাপ্লুত, একই সাথে কিছুটা চাপও অনুভব করছি। কারণ অনেক দায়িত্ব। বর্তমান সময়ে আমাদের চলচ্চিত্র শিল্পীরা বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। শিল্পীদের কর্মহীন সংকটটা আমি উপলব্ধি করতে পারি। এ সংকট দূর করাই হবে আমার প্রথম কাজ।’ তিনি আরও বলেন, ‘আমি যখন মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সাথে দেখা করলাম তখন তাদের জানিয়েছি,…
ইউরোপের অভিবাসন নীতির তীব্র সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, উন্নয়নশীল দেশগুলো থেকে অপরাধীদের আশ্রয় দেওয়ার খেসারত দিচ্ছে ইউরোপ। একই সঙ্গে তিনি বলেছেন, তার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াটা আমেরিকার জন্য একেবারে সঠিক সময়ে হয়েছে। শনিবার (৪ জুলাই) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, ইউরোপ এখন শিখছে যে, যখন আপনি তৃতীয় বিশ্বের অপরাধীদের আশ্রয় দেবেন, তখন আপনি নিজেই একটি তৃতীয় বিশ্বের দেশে পরিণত হবেন। এর আগেও ট্রাম্প যুক্তি দিয়েছিলেন যে, তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে ব্যাপক অভিবাসন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎকে বিপন্ন করতে পারে। তিনি তার পোস্টে নিজের রাজনৈতিক আন্দোলনের মূল স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ উল্লেখ করে…
