Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে: পেজেশকিয়ান
- ধানমন্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩
- ভারতে মদ পান করে ১৯ জনের মৃত্যু
- ‘শুধু মা হতে বিয়ের প্রয়োজন নেই’
- কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪
- হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু আজ
- নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
- জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য ‘মিথ্যায় ভরা’: হামাস
Author: স্টাফ রিপোর্টার
পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে পুলিশের আরও ৫ কর্মকর্তাকে বদলির কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে- বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জ ডিআইজি, পুলিশ সদরদপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএনে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়,…
২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে হেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিদায়ে হতাশ হয়েছেন বিশ্বের কোটি কোটি সমর্থক। সেই হতাশার সুর শোনা গেছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীর কণ্ঠেও। ব্রাজিলের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট করেন তটিনী। সেখানে ব্রাজিলের জার্সি পরা নিজের একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘দলের প্রতিটি ভালো ও খারাপ সময়ে আমি পাশে আছি। ব্রাজিল এমন একটি দল, যা আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব। আজ, আগামীকাল এবং সর্বদা-আমি আমার দলের সাথেই থাকব।’ পোস্টের ছবিতে এক হাত দিয়ে চোখ ঢেকে কান্না লুকানোর ভঙ্গিতে হাসতে দেখা যায় অভিনেত্রীকে।…
চলতি অর্থবছরে প্রথমবার আয়কর রিটার্ন দাখিলকারীদের জন্য ন্যূনতম করের সুবিধা বহাল রেখেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ মৌসুমে নতুন করদাতাদের মাত্র এক হাজার টাকা ন্যূনতম কর দিলেই রিটার্ন জমা দেওয়া যাবে। অন্যদিকে, নিয়মিত করদাতাদের ক্ষেত্রে এই ন্যূনতম করের পরিমাণ পাঁচ হাজার টাকা নির্ধারিত রয়েছে। ফলে নতুন করদাতারা কিছুটা কর-সুবিধা পাচ্ছেন। বর্তমানে দেশে প্রায় ১ কোটি ২৮ লাখ কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) রয়েছেন। তবে এদের মধ্যে বছরে গড়ে মাত্র ৪০ থেকে ৪২ লাখ টিআইএনধারী আয়কর রিটার্ন দাখিল করেন। এ বছর থেকে বার্ষিক করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা থেকে বাড়িয়ে চার লাখ টাকা করা হয়েছে। এরপর প্রথম তিন লাখ টাকার ওপর…
বাংলাদেশে করপোরেট করের হার আঞ্চলিক প্রতিযোগী দেশগুলোর তুলনায় বেশি হওয়ায় বিদেশি বিনিয়োগ আকর্ষণে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। করের হার কমিয়ে প্রতিযোগিতামূলক পর্যায়ে না আনলে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আইসিবির চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) মিলনায়তনে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত ‘এবারের বাজেট বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সক্ষম’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অধ্যাপক আবু আহমেদ বলেন, বাংলাদেশের করপোরেট করের হার ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও সিঙ্গাপুরের চেয়েও বেশি। তাই এসব প্রতিযোগী দেশের সঙ্গে করহার সামঞ্জস্যপূর্ণ করা না গেলে বিদেশি বিনিয়োগ বাড়বে…
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের চার সদস্যকে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে আইন মন্ত্রণালয় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের আরো ৩৪ বিচারককে বিভিন্ন কর্মস্থলে বদলি করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। রবিবার (৫ জুলাই) আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। আইন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের চার সদস্যকে সিনিয়র সিভিল জজ পদ হতে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে জ্যেষ্ঠতাসহ পদোন্নতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত বিচারকদের তাদের নামের পাশে বর্ণিত নতুন পদ ও কর্মস্থলে নিয়োগ করা হলো। আরেক প্রজ্ঞাপনে জুডিশিয়াল…
ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ জনে পৌঁছেছে। এ দুর্যোগে আহত হয়েছেন আরও ১৬ হাজার ৭৪০ জন। একই সঙ্গে মূল ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৯৯৫টি পরাঘাত (আফটারশক) রেকর্ড করা হয়েছে। স্থানীয় সময় রোববার (৫ জুলাই) দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্যোগে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯০টি ভবন পুরোপুরি ধসে পড়েছে। এ ছাড়া ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। তবে এখনো ১৭ হাজার ৩৪৫ জন গৃহহীন অবস্থায় রয়েছেন। উদ্ধার ও ত্রাণ…
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর নথি ধাপে ধাপে অডিট করার সিদ্ধান্ত নেওয়ার পর সেই সুযোগকে কাজে লাগিয়ে সক্রিয় হয়েছে একটি প্রতারক চক্র। তারা ফোন করে জানাচ্ছে, আপনার আয়কর রিটার্ন এনবিআরের অডিটে পড়েছে এবং এরপর ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করছে। এমন পরিস্থিতির মুখে পড়লে করদাতাদের কী করা উচিত? এনবিআর বলছে, তাদের কোনো কর্মকর্তা এভাবে ফোন করে যোগাযোগ করেন না। কারো আয়কর নথি অডিটের আওতায় পড়লে লিখিত নোটিস দিয়ে করদাতাকে জানানো হয়। এমন কোনো ফোন এলে তাদের ‘ফাঁদে’ পা না দিয়ে দ্রুত নিকটস্থ থানাকে অবহিত করার পরামর্শ দিয়েছে কর আদায়কারী সংস্থাটি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিয়ে করদাতার…
সরকারি ক্রয় কার্যক্রমকে অধিকতর ফলপ্রসূ ও অর্থবহ করতে কমিটি পুনর্গঠন করেছে সরকার। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। গতকাল রবিবার (৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই কমিটির কাজ বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে কমিটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপদ্ধতি নির্ধারণ করবে। পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিএ), ২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৫ এর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আওতাভুক্ত অংশ পর্যালোচনাসহ অধিকতর কার্যকর করার বিষয়ে সুপারিশ প্রণয়ন; এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা…
ইউক্রেনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর কস্তিয়ান্তিনিভকা দখলের রুশ দাবি শনিবার নাকচ করেছে ইউক্রেন। কিয়েভ বলেছে, দোনবাস অঞ্চলের এই কৌশলগত শহর এখনো ইউক্রেনের বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। ইউক্রেনের সেনাবাহিনীর মুখপাত্র আন্দ্রি কোভালেভ এএফপিকে বলেন, ‘পরিস্থিতি কঠিন হলেও কস্তিয়ান্তিনিভকা ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।’ এর আগে রাশিয়া দাবি করে যে তাদের বাহিনী শহরটি দখল করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ওই দাবি নাকচ করে একে ‘মিথ্যা’ বলে উল্লেখ করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘কস্তিয়ান্তিনিভকা যদি সত্যিই রাশিয়ার নিয়ন্ত্রণে থাকত, তাহলে যুদ্ধের কূটনৈতিক সমাধানের জন্য পুতিন নিশ্চয়ই সেখানে আমার সঙ্গে দেখা করার কোনো সমস্যা বোধ করতেন না।’ শুক্রবার, সামরিক পোশাক পরিহিত…
সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্প নাড়িয়ে দিয়েছে বিশ্বকে। গত ২৪ জুন কয়েক সেকেন্ডের ব্যবধানে সাতের বেশি মাত্রার ভূমিকম্প হয়। নিহত প্রায় আড়াই হাজারের কাছাকাছি, আহত ১১ হাজার। প্রায় দুই সপ্তাহ পর হলেও আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশটির প্রতি সমবেদনা জানালেন। দিয়েছেন আবেগঘন বার্তা। চলমান ফুটবল বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে একটি শ্বাসরুদ্ধকর ম্যাচ খেলে আর্জেন্টিনা। তারপর আর্জেন্টিনার অধিনায়ক মেসি ভেনিজুয়েলার জনগণের উদ্দেশ্যে আবেগঘন বার্তা পাঠান। আগের দিন পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও এনিয়ে প্রতিক্রিয়া জানান। ভূমিকম্পে পা হারানো আন্দ্রেস মিলেস নামের এক খুদে ভেনেজুয়েলা ভক্তের স্বপ্ন পূরণ করেছেন তিনি। মেসি বলেছেন, ‘আমি ভেনেজুয়েলার সব মানুষকে একটি বড় বার্তা পাঠাতে চাই।…
