Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে: পেজেশকিয়ান
- ধানমন্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩
- ভারতে মদ পান করে ১৯ জনের মৃত্যু
- ‘শুধু মা হতে বিয়ের প্রয়োজন নেই’
- কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪
- হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু আজ
- নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
- জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য ‘মিথ্যায় ভরা’: হামাস
Author: স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটির জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ সিদ্ধান্তের কথা জানায়। অফিস আদেশে বলা হয়, ‘বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার আগামী ০৮/০৭/২০২৬ তারিখ বুধবারের এইচএসসি/আলিম/এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬ স্থগিত করা হলো। অন্যান্য শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার ওই তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’
জামালপুর শহরে এক আইনজীবীর চেম্বারে অভিযান চালিয়ে পাইপগান, পিস্তলের গুলি, ককটেল, পেট্রোলবোমা ও বিদেশি মদের বোতল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পাঁচ রাস্তা এলাকায় জেলা জজ আদালতের আইনজীবী কামরুল হাসান মনিরের চেম্বারে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, অভিযানে দুটি পাইপগান, পাইপগানের গুলি, চারটি ৯ এমএম পিস্তলের গুলি, ছয়টি ককটেল, ছয়টি পেট্রোলবোমা এবং ছয়টি বিদেশি মদের বোতল জব্দ করা হয়েছে। এগুলো থানায় নেওয়া হয়েছে। জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেম্বারটিতে অভিযান চালানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।…
নেইমার জুনিয়রের পর এবার চোখের জলে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় মঞ্চকে বিদায় জানালেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২৬ বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে পর্তুগাল। আর এই পরাজয়ের সঙ্গেই শেষ হয়ে গেল পর্তুগিজ যুবরাজের বিশ্বজয়ের শেষ স্বপ্ন। ম্যাচজুড়ে ছিল টানটান উত্তেজনা। তবে স্পেনের জমাট রক্ষণ আর নিখুঁত ফুটবল কৌশলের কাছে শেষ পর্যন্ত ভাঙেনি পর্তুগালের ডেডলক। ম্যাচের একমাত্র গোলটিই পর্তুগালকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেয় এবং স্পেনের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই মাঠে হাহাকার নেমে আসে পর্তুগাল শিবিরে। ৪১ বছর বয়সী রোনালদো আর নিজের আবেগ ধরে রাখতে পারেননি।…
ফুটবলে আর্জেন্টিনাকে সমর্থন করেন অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। এবারও প্রিয় দলের প্রতিটি ম্যাচ আনন্দ নিয়ে দেখছেন, সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছেন প্রতিক্রিয়া। মাঝে মাঝে অন্য দলকেও দিচ্ছেন খোঁচা। তবে আজ হঠাৎ নিজের পছন্দের দল ছেড়ে অন্য বিরোধী শিবিরের জয় চাইছেন বর্ষা! বিশ্বকাপের শেষ ষোলোর হাই-ভোল্টেজ ম্যাচে আজ রাত ১০টায় মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আটলান্টা স্টেডিয়ামে হবে ম্যাচটি। এই ম্যাচে যদি আর্জেন্টিনা না-ও জেতে, তাহলেও নাকি মন খারাপ হবে না বর্ষার। কারণ কী? ফেসবুক বার্তায় ‘খোঁজ—দ্য সার্চ’ অভিনেত্রী লিখেছেন, ‘আজ প্রিয় দল আর্জেন্টিনা হারলেও আমার মনে কষ্ট লাগবে না। কারণ মন থেকে চাই দুনিয়ার বুকে মুসলিমদের জয় হোক; আমিন।’ বর্ষার এমন মনোভাবনার সঙ্গে…
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও আত্মত্যাগকে জাতীয়ভাবে স্মরণীয় করে রাখতে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, জুলাইকে শুধু একটি স্মরণীয় মাস হিসেবে নয়, বরং জাতীয় মননে স্থায়ীভাবে জাগিয়ে রাখতে সরকার সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করছে। আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি পালন করবে। ওইদিন সকালে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হবে। পাশাপাশি রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সড়কে আবু সাঈদের স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আলোচনা সভার আয়োজন করা হবে। ডা. জাহেদ…
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার গতি বাড়াতে বীমা খাতকে একটি শক্ত ও সুনির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে এনে জনগণের আস্থা ফেরানো জরুরি। মঙ্গলবার দুপুরে রাজধানীর অফিসার্স ক্লাবে দেশের অন্যতম বীমা প্রতিষ্ঠান ‘ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি’-এর ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘কোনো আধুনিক অর্থনৈতিক লেনদেন কেবল বিশ্বাস বা অবিশ্বাসের ওপর ভিত্তি করে চলতে পারে না। নাগরিকদের আশ্বস্ত করতে এবং এ খাতের প্রতি মানুষের আস্থা বাড়াতে একটি যুগোপযোগী আইনি কাঠামো তৈরি করতে হবে।’ তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘বীমা কেবল একটি সেবামূলক কাজই নয়, এটি দেশের অর্থনীতিকে বেগবান করার…
প্রধানমন্ত্রীর স্ত্রী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জুবাইদা রহমান আজ বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে বিদ্যমান ঘাটতিগুলো চিহ্নিত করে সেগুলো দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার কাজ করছে। মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ‘দ্য পাথ টু বিকামিং অ্যা হেলথ এন্টারপ্রেনার ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রত্যেক নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য অর্জনে তরুণদের অধিক সম্পৃক্ততার ওপর জোর দেওয়া হচ্ছে। তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে ডা. জুবাইদা রহমান বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার বিদ্যমান ও উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। আমরা তরুণদের…
দেশের বাজারে বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আরও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার (৭ জুলাই) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দর নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে। যা কার্যকর হবে আজ রাত ১২ টা থেকে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই মাসে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারের দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম কমানো হয়েছে ১৯ টাকা ২২ পয়সা। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম শূন্য দশমিক ৯৮০৮ ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৮৫৫৬ ডলার…
বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণকে আরও সহজ ও ঝামেলামুক্ত করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ পাইলট কর্মসূচি চালু করেছে সৌদি আরব। নতুন এই ব্যবস্থায় একটি সমন্বিত ট্রাভেল প্যাকেজের মাধ্যমেই পর্যটন ভিসা, বিমান টিকিট, হোটেল বুকিংসহ প্রয়োজনীয় ভ্রমণসেবা পাওয়া যাবে। মঙ্গলবার (৭ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, প্রাথমিকভাবে অনুমোদিত ভ্রমণ ও পর্যটনসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি পরিচালিত হবে। নতুন ব্যবস্থার আওতায় ভ্রমণকারীরা একসঙ্গে যাওয়া-আসার বিমান টিকিট, লাইসেন্সপ্রাপ্ত হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক পর্যটন ভিসার আবেদন সম্পন্ন করতে পারবেন। এছাড়া ব্যক্তিগত পছন্দ অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠান, পর্যটন কার্যক্রম ও ভ্রমণ অভিজ্ঞতাও একই প্যাকেজে যুক্ত…
পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের সঙ্গে প্রতারণা করা হয়েছে, সংবিধান ধ্বংস করা হয়েছে দাবি করে এই সংশোধনী পুরোটা বাতিল হওয়া উচিত বলে মন্তব্য করেছেন রিটকারীদের আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। মঙ্গলবার (৭ জুলাই) বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে তিনি এসব কথা বলেন। আদালতে রিটকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। গত ৬ জুলাই এই মামলার আপিল আবেদনের ওপর শুনানি শুরু হয়। এর আগে ২০২৫ সালের ১১ ডিসেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ড.…
