Author: স্টাফ রিপোর্টার

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন লেগেছে। জাহাজটির নাম ‘দ্যা আটলান্টিক ক্রুজ’। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়, এখন পর্যন্ত কোনা হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, আগুন নির্বাপণের কাজ চলছে, জাহাজটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, জাহাজে কোনো পর্যটক ছিলেন না।

Read More

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বিএনপিতে যোগদান করতে যাচ্ছেন বলে জানা গেছে। তিনি শিগগিরই নিজ দলের পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন, “মো. রাশেদ খান পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার অথবা রবিবার তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে পারেন।” তিনি আরও জানান, “গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগের পর রাশেদ খান বিএনপিতে যোগ দেবেন এবং দলের সদস্য পদ গ্রহণ করবেন। এরপর তিনি বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ…

Read More

দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাঁড়িয়ে নীরবে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। আবেগঘন এই মুহূর্তে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মোনাজাত করেন। মোনাজাত শেষে আবেগাপ্লুত হয়ে পড়লে তাকে টিস্যু দিয়ে চোখের পানি মুছতে দেখা যায়। শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে আসেন তারেক রহমান। এ সময় তিনি দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে প্রথমে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দলীয় নেতাদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন শেষে তারেক রহমান একাকী…

Read More

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) দ্বাদশ আসরের উদ্বোধনী ম্যাচে নাজমুল হোসেন শান্তর অনবদ্য সেঞ্চুরিতে সিলেট টাইটানসকে ৮ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১৯০ রানের লক্ষ্য অনায়াসেই টপকে যায় রাজশাহী। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা আক্রমণাত্মক ছিল সিলেট টাইটানসের। ওপেনার সাইম আইয়ুব ঝড়ো সূচনা করলেও ২৮ রান করে বিনুরা ফার্নান্দোর বলে আউট হন। ২০ রান করা হযরতউল্লাহ জাজাইকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন সন্দীপ লামিচানে। আরেক ওপেনার রনি তালুকদার লামিচানের বলে বোল্ড হওয়ার আগে ৪১ রানের ইনিংস খেলেন। মধ্যভাগে পারভেজ ইমন ও আফিফ ধ্রুবের জুটিতে ঘুরে দাঁড়ায় সিলেট। শেষদিকে ৩৩ রান করে রানআউট হন আফিফ। তবে দুর্দান্ত…

Read More

রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থিত খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে ভবনটির আট তলার ছাদে অবস্থিত একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের খবর পাওয়ার মাত্র ৫ মিনিটের মাথায়, অর্থাৎ বিকেল ৫টা ৩৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। বর্তমানে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বাণিজ্যিক ভবনটির উপরের তলায় গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে ঘন কালো ধোঁয়ায় ছেয়ে গেছে জিরো পয়েন্ট ও গুলিস্তান সংলগ্ন এলাকা। এ ঘটনায় নিচতলার মার্কেটগুলোতে থাকা ব্যবসায়ী ও…

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পৌঁছানো সম্ভব না হওয়ায় আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৫টা ৬ মিনিটে এই শ্রদ্ধা নিবেদন সম্পন্ন করা হয়। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় ও ড. আব্দুল মঈন খান। এ ছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান এবং লুৎফুজ্জামান বাবর অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। বিএনপির অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ডা.…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে তিনি রাজধানীর চন্দ্রিমা উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দীর্ঘ ১৭ বছর নির্বাসন শেষে দেশে ফেরার পরদিনই তিনি তার পিতার কবরে শ্রদ্ধা জানান। বহুদিন পর বাবার স্মৃতিধন্য এই স্থানে ফিরে তারেক রহমান আবেগাপ্লুত হয়ে পড়েন, যা উপস্থিত সবার মাঝেও এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। তারেক রহমানের জিয়ারতকে কেন্দ্র করে শুক্রবার দুপুর থেকেই চন্দ্রিমা উদ্যান ও মাজার এলাকায় বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যানার-ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মী…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রকৃত অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপ নেবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনকে জনগণ আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, তার নেতৃত্ব দেশের রাজনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখবে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, তারেক রহমানের আগমনের মাধ্যমে নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতাসহ দেশের বিদ্যমান অনিশ্চয়তা দূর হবে বলে…

Read More

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত কেন্দ্রীয় সদস্য সম্মেলনে নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম তাকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেন। সিবগাতুল্লাহ সিবগা ২০২৫ সেশনে ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক, প্রকাশনা ও সাহিত্য সম্পাদকসহ আরও দুটি সম্পাদকীয় পদে দায়িত্ব পালন করেছেন। জুলাই গণঅভ্যুত্থানে বিশেষ ভূমিকা রাখার কারণে তিনি বিভিন্ন সময়ে আলোচনায় আসেন। উল্লেখ্য, সদস্যদের প্রত্যক্ষ ভোটে বর্তমান সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সভাপতি নির্বাচিত হন। পরে সংগঠনের সাংবিধানিক নীতি অনুযায়ী তিনি সিবগাতুল্লাহ…

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে তিনি রাজধানীর গুলশানে অবস্থিত বাসভবন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারের উদ্দেশে রওনা হন। মাজারে পৌঁছে তিনি সুরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। এ সময় তার সঙ্গে দলের শীর্ষ নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাজার জিয়ারত শেষে তারেক রহমান সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ বিষয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জুমার নামাজের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে…

Read More