Author: স্টাফ রিপোর্টার

বলিউডে নায়িকাদের সৌন্দর্য আর শরীরের গড়ন নিয়ে আলোচনা নতুন কিছু নয়। তবে সেই প্রচলিত সৌন্দর্যের মানদণ্ডকে চ্যালেঞ্জ জানিয়ে নিজের অবস্থানে অনড় রয়েছেন অভিনেত্রী অঞ্জলি আনন্দ। বহুল প্রতীক্ষিত কমেডি ছবি ‘ধামাল ৪’-এর ‘শাড়ি’ গানে তার উপস্থিতি নিয়ে যেমন প্রশংসা হয়েছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে তার ওজন নিয়েও হয়েছে কটাক্ষ। তবে এসব সমালোচনাকে একেবারেই পাত্তা দিতে নারাজ এই অভিনেত্রী। বরং অভিনয়ের মাধ্যমেই সমাজের প্রচলিত ধারণা বদলে দিতে চান তিনি। বলিউডের দর্শকপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ধামাল’-এর চতুর্থ কিস্তি মুক্তি পাবে ১০ জুলাই। ছবিতে অজয় দেবগন, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ার্সি ও জাভেদ জাফরির সঙ্গে অভিনয় করেছেন অঞ্জলি আনন্দ। ছবিটির ‘শাড়ি’ গানে তার পারফরম্যান্স নিয়ে ব্যাপক আলোচনা…

Read More

শিল্প, পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার প্রাইভেট সেক্টরকে নতুন বিনিয়োগের জন্য ফেসিলেটেড (সহজ) করবে। তিনি বলেন, আমরা আমাদের পূর্ণ শক্তি নিয়ে কাজ করছি। যত দ্রুত সম্ভব আমরা বিভিন্ন সেক্টরে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আজ বৃহস্পতিবার সচিবালয়ে পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক চুক্তি সম্পাদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন|। বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার যখনই কোন ব্যবসা পরিচালনা করতে গিয়েছে সেখানে আমরা ইনএফিশিয়েন্সি (অদক্ষতা) দেখেছি|। সেই তুলনায় ব্যক্তি যখন এগিয়ে আসে ব্যবসার ক্ষেত্রে তার ডে টু ডে ম্যানেজমেন্ট বা তার অপারেশনাল এফিসিয়েন্সি সরকারি পরিচালনা থেকে অনেক বেশি। তাই বেসরকারি খাতকে ফ্যাসিলেটেড করলে নিশ্চয়ই কর্মসংস্থান বাড়বে। বাংলাদেশের…

Read More

দেশের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা প্রদান করাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ সকালে রাজধানীর একটি হোটেলে নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ বিষয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) আয়োজিত জাতীয় ডিসেমিনেশন কর্মশালায় ‘আলো ক্লিনিক’ মডেলের প্রমাণভিত্তিক ফলাফল, বাস্তবায়ন অভিজ্ঞতা এবং কার্যক্রম থেকে অর্জিত শিক্ষাগুলো তুলে ধরা হয়। যা থেকে নগরের প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করার লক্ষ্যে সরকারের ভবিষ্যৎ পদক্ষেপ নির্ধারণে সহায়তা পাওয়া যায়। উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস সেবা চালু করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার উপজেলা পর্যায়ে সব ধরনের স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ…

Read More

আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। এ কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘এটি বর্তমান সরকারের রাজনৈতিক, নির্বাচনী ও জাতীয় অঙ্গীকার। একই সাথে তত্ত্বাবধায়ক সরকার বিএনপির আন্দোলনের ফসল।’ আজ দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল সংক্রান্ত উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী বলেন, ‘পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দেশের গণতন্ত্রের কবর রচনা করে ফ্যাসিবাদের নীল নকশা তৈরি করা হয়েছিল। আমরা শুরু থেকেই বলেছিলাম এটি ‘আল্ট্রা ভাইরাস’ (সংবিধান পরিপন্থী)। হাইকোর্ট বিভাগ এই সংশোধনীর কিছু বিষয় অবৈধ ঘোষণা করেছেন এবং বাকি…

Read More

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে দুই গোল করে নরওয়েকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন আরলিং হালান্ড। ম্যাচ শেষে নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে ব্রাজিলের ফুটবল ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নরওয়ের এই তারকা স্ট্রাইকার। হালান্ড বলেন, ‘ব্রাজিল একটি ফুটবলের জাতি। কিংবদন্তি খেলোয়াড়দের কারণে ফুটবল বলতে যে দেশটির কথা সবার আগে মনে আসে, সেটি ব্রাজিল। তাদের জার্সি, দেশ, সমর্থকদের আবেগ এবং ইতিহাস সবকিছুই অসাধারণ। ব্রাজিলের বিপক্ষে খেলাটা সত্যিই কিছুটা অবাস্তব মনে হয়।’ নরওয়ের এই গোলমেশিন স্বীকার করেন, ম্যাচের আগে ফেবারিট ছিল ব্রাজিল। তাই তাদের দলের ওপর চাপ তুলনামূলক কম ছিল। এমনকি তিনি কখনও কল্পনাও করেননি যে ব্রাজিলকে হারানো সম্ভব হবে। ‘এখনও…

Read More

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহত ওই বাংলাদেশির নাম মো. মাহফুজুল হক। দেশটির ফিলাডেলফিয়ায় খাবার ডেলিভারি দিতে গিয়ে তিনি হামলার শিকার হন এবং প্রাণ হারান। তিনি নর্থইস্ট ফিলাডেলফিয়ার বাসিন্দা ছিলেন। তার গ্রামের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলায়। এই ঘটনায় স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে এবং পেনসিলভানিয়ায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। ফিলাডেলফিয়া পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে ফিলাডেলফিয়ার কিংসেসিং এলাকায় খাবার ডেলিভারি দিতে যাওয়ার সময় মাহফুজুল হককে গুলি করে হত্যা করা হয়। সেদিন সাউথ ইথান স্ট্রিট ব্লকে স্থানীয় সময় রাত সাড়ে ৯টার কিছু আগে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গুলির খবর পেয়ে ঘটনাস্থলে…

Read More

ইরানের কথিত হত্যার তালিকায় নিজের নাম সবার ওপরে রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, জুন মাসে হওয়া যুদ্ধবিরতি চুক্তি ইরান লঙ্ঘন করেছে। উপসাগরীয় অঞ্চলে উভয় পক্ষের নতুন করে হামলা-পাল্টা হামলার পর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা আরও বেড়েছে। তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে কাতারের উপহার দেওয়া বোয়িং উড়োজাহাজে তিনি যুক্তরাষ্ট্রে ফিরবেন না। এর পরিবর্তে তিনি আগে এয়ার ফোর্স ওয়ান হিসেবে ব্যবহৃত একটি পুরোনো উড়োজাহাজে দেশে ফিরবেন বলে জানান। এ সময় ট্রাম্প বলেন, আগের দিন প্রকাশিত একটি তালিকায় তাঁর নাম এক নম্বরে রয়েছে। তিনি মন্তব্য করেন, টিকটকে…

Read More

দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র আর্জেন্টিনা। ফুটবল ও বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য বিশ্বজুড়ে পরিচিত এই দেশটি মুসলিম উপস্থিতির দিক থেকেও লাতিন আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ জনপদ। দীর্ঘ অভিবাসনের ইতিহাস, ধর্মীয় পরিচয় রক্ষার সংগ্রাম এবং প্রাতিষ্ঠানিক বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠেছে এখানকার মুসলিম সমাজ। সংখ্যায় সংখ্যালঘু হলেও আর্জেন্টিনার মুসলমানরা দেশটির সামাজিক ও সাংস্কৃতিক পরিসরে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। ‘দ্য অ্যাসোসিয়েশন অব রিলিজিয়াস ডেটা আর্কাইভস’-এর তথ্য অনুযায়ী, আর্জেন্টিনায় প্রায় পাঁচ লাখ মুসলিম বসবাস করেন, যা দেশটির মোট জনসংখ্যার এক শতাংশের অধিক। তবে আরো বেশ কিছু জরিপ অনুযায়ী, দেশটিতে মুসলিমের সংখ্যা প্রায় এর দ্বিগুণ। লাতিন আমেরিকায় মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর অন্যতম বড় কেন্দ্র হিসেবে আর্জেন্টিনার…

Read More

বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে সংবিধানে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলো বলে জানিয়েছেন আইনজীবীরা। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯ টায় প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রিটকারীদের আপিল খারিজ করে সর্বোচ্চ আদালত এ রায় দিলেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। রিটের পক্ষে ছিলেন ড. শরীফ ভূঁইয়া, জামায়াতে ইসলামীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রায়ের পর আইনজীবী ড. শরীফ ভূঁইয়া ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, আজকের…

Read More

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস বিভাগের চার সদস্য পদে রদবদল করা হয়েছে। যেখানে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদেও পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) পৃথক দুটি আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে। আদেশ অনুযায়ী, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মোহাম্মদ লুৎফর রহমানকে এনবিআরের সদস্য (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে এনবিআরের সদস্য তাসমিনা হোসেনকে ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট করা হয়েছে। অন্যদিকে আরেক আদেশ অনুযায়ী কাস্টমস ও ভ্যাট প্রশাসনের সদস্য মো. মোয়াজ্জেম হোসেনকে ভ্যাট নিরীক্ষা বিভাগে, সৈয়দ মুশফিকুর রহমানকে মূসক নিরীক্ষা থেকে শুল্ক ব্যবস্থাপনা ও আইটি বিভাগে এবং সদ্য নিয়োগপ্রাপ্ত সদস্য (চলতি দায়িত্ব) মোহাম্মদ লুৎফুর রহমানকে…

Read More