Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত কবি আহসান উল্যাহ’র কাব্যগ্রন্থ “শেষের পাতা”
- দক্ষিণ লেবাননের ১৬ শহর-গ্রাম খালি করার সতর্কবার্তা ইসরাইলের
- সেমিফাইনালে বৃষ্টি হলে ফাইনাল খেলবে যারা
- ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে
- যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরানে ১০৯৭ বেসামরিক নাগরিক নিহত
- আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা
- এনবিআর চেয়ারম্যানের নামে ভুয়া মেইল খুলে টাকা দাবি
- সম্মান ফেরত না পেলে আর ক্রিকেট খেলবো না : বিজয়
Author: স্টাফ রিপোর্টার
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। প্রফেসর ইউনূস বলেন, বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার অবদান, তার দীর্ঘ সংগ্রাম এবং তার প্রতি জনগণের আবেগ বিবেচনায় নিয়ে সরকার চলতি মাসে তাকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক…
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক শোকবার্তায় নরেন্দ্র মোদি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন এবং তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান। শোকবার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবরে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি মরহুমার পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দানের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করেন। নরেন্দ্র মোদি আরও উল্লেখ করেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দেশের উন্নয়ন এবং…
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। শোকবার্তায় তিনি বলেছেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন কিংবদন্তি এবং প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। দেশের মানুষের কল্যাণে তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ও ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।” বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি পরম করুণাময় আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করেন যেন শোকাহত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার ধৈর্য দান করেন।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তার বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি। বিএনপির মিডিয়া সেল থেকেও তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এর আগে, সোমবার মধ্য রাতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা…
প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা ম্যানগ্রোভ বন সুন্দরবনে ভ্রমণপিপাসুদের জন্য নতুন পর্যটন প্যাকেজ ঘোষণা করেছে বনলতা ইকো রিসোর্ট। যান্ত্রিক কোলাহল ও শহুরে ব্যস্ত জীবন থেকে মুক্তি পেতে যারা নিরিবিলি ও প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে চান, তাদের জন্য এই প্যাকেজটি বিশেষভাবে আকর্ষণীয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুন্দরবন নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রয়েল বেঙ্গল টাইগার, হরিণ, কুমির, নদী-খাল আর ঘন সবুজ বনভূমির দৃশ্য। শীত মৌসুমকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক পর্যটক ভ্রমণে বের হচ্ছেন। সেই পর্যটকদের কথা মাথায় রেখে মোংলা এলাকায় সুন্দরবনের একেবারে অভ্যন্তরে অবস্থিত বনলতা ইকো রিসোর্ট এই নতুন প্যাকেজ চালু করেছে। রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে পর্যটকরা মোংলা…
ওপার বাংলার জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ‘রাঙা বউ’ খ্যাত শ্রাবণী বণিক আর নেই। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টেলিভিশন ইন্ডাস্ট্রি ও অনুরাগীদের মাঝে। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসার ও মেটাস্টেসিসে ভুগছিলেন শ্রাবণী বণিক। অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরেই অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। সম্প্রতি তাঁর চিকিৎসার ব্যয়ভার বহনে হিমশিম খাচ্ছিল পরিবার। অভিনেত্রীর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তাঁর সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু, পরিচালক বাবু বণিক। শোক প্রকাশ করে তিনি বলেন, “শ্রাবণীর মৃত্যুতে আমরা সবাই স্তব্ধ। অনেকদিন ধরেই ও অসুস্থ ছিল। শেষ সময়টা ভীষণ কষ্টে কেটেছে। বিশ্বাসই…
মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওয়াক্সাকায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯৮ জন। রোববার (২৮ ডিসেম্বর) রাজ্যের নিজান্দা শহরের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মেক্সিকোর নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ট্রেনটিতে ৯ জন ক্রুসহ মোট ২৫০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আহত ৯৮ জনের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বিপদমুক্ত রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানান দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম। তিনি জানান, হাসপাতালে চিকিৎসাধীন ৩৬ জনের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। প্রেসিডেন্ট আরও বলেন, রেলওয়ে ও রেলওয়ে পুলিশের…
১৯৫০ ও ৬০-এর দশকের সিনেমার আইকন, ফরাসি চলচ্চিত্রের কিংবদন্তি ব্রিজিত বারদো ৯১ বছর বয়সে মারা গেছেন। প্যারিস থেকে এএফপি জানায়, রোববার তার ফাউন্ডেশন বিশ্বজোড়া খ্যাতি ছেড়ে প্রাণী অধিকার রক্ষায় নিজেকে উৎসর্গ করা এই অভিনেত্রীর মৃত্যুর খবর জানিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে বারদোকে জনসমক্ষে খুব কমই দেখা গেছে। তিনি অক্টোবর মাসে হাসপাতালে ভর্তি হন এবং নভেম্বর মাসে নিজের মৃত্যুর গুজব অস্বীকার করে একটি বিবৃতি দেন। তবে তিনি কখন বা কোথায় মারা গেছেন, সে বিষয়ে ফাউন্ডেশন কিছু জানায়নি। এএফপিকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ‘ব্রিজিত বারদো ফাউন্ডেশন গভীর দুঃখের সঙ্গে এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিশ্বখ্যাত অভিনেত্রী ও গায়িকা মাদাম ব্রিজিত বারদোর মৃত্যুসংবাদ জানাচ্ছে। তিনি…
পরবর্তী বিশ্বকাপে খেলবেন কি না—এখনও নিশ্চিত করে বলেননি লিওনেল মেসি। তবে একটি বিষয় পরিষ্কার, খেললে সেটিই হবে আর্জেন্টাইন সুপারস্টারের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। আর সেই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে অ্যাডিডাস তৈরি করেছে বিশেষ সংস্করণের বুট ‘এল উলতিমো ট্যাঙ্গো’, যার অর্থ—‘দ্য লাস্ট ট্যাঙ্গো’। ফুটি হেডলাইন্স নামের ফুটবলারদের কিটস ও বুটস বিষয়ক বিশ্লেষণধর্মী ওয়েবসাইটটি মেসির এই নতুন বুট উন্মোচন করেছে। ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য তৈরি বুটটি অত্যন্ত হালকা ওজনের বিশেষ ম্যাটেরিয়াল দিয়ে বানানো, যাতে দৌড়ানোর সময় গতি ও আরাম দুটোই পাওয়া যায়। আগামী জুনে বিশ্বকাপ শুরুর আগেই এটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসবে। বুটটির উপরের অংশে প্রাধান্য পেয়েছে ধবধবে সাদা রঙ। অ্যাডিডাসের লোগো,…
দীর্ঘ প্রতীক্ষার পর আবারও চালু হচ্ছে ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীনির্ভর সিনেমা ‘প্রীতিলতা’-র শুটিং। চিত্রনায়িকা পরীমণি অভিনীত এই চলচ্চিত্রের বাকি অংশ আগামী বছরের এপ্রিল থেকে শুরু করার পরিকল্পনা করেছেন নির্মাতা রাশিদ পলাশ। সম্প্রতি সামাজিক মাধ্যমে পরীমণির সঙ্গে একটি ছবি শেয়ার করে নির্মাতা রাশিদ পলাশ লিখেছেন, “এবার প্রীতিলতাও শেষ হবে ইনশাআল্লাহ ২০২৬।” পোস্টে পরীমণিও মন্তব্য করেন, “আমিও প্রস্তুত আছি।” এতে পরিষ্কার হয়, সব জটিলতা কাটিয়ে নতুন বছরে আবারও প্রীতিলতা রূপে ক্যামেরার সামনে দাঁড়াতে প্রস্তুত নায়িকা। নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমাটির কাজ শুরু হয়েছিল ২০২০ সালের শেষের দিকে। সে সময় ঢাকেন্দ্রিক প্রায় ৩০ শতাংশ শুটিং সম্পন্ন হয়। তবে পরীমণির মাতৃত্বকালীন বিরতি…
