Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী
- ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত কবি আহসান উল্যাহ’র কাব্যগ্রন্থ “শেষের পাতা”
- দক্ষিণ লেবাননের ১৬ শহর-গ্রাম খালি করার সতর্কবার্তা ইসরাইলের
- সেমিফাইনালে বৃষ্টি হলে ফাইনাল খেলবে যারা
- ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে
- যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরানে ১০৯৭ বেসামরিক নাগরিক নিহত
- আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা
Author: স্টাফ রিপোর্টার
দারিদ্র্য, অর্থনৈতিক স্থবিরতা ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ইরানে শুরু হওয়া তুমুল বিক্ষোভে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন। ইরানের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপি। নিহতদের মধ্যে পাঁচজন বিক্ষোভকারী এবং একজন আধাসামরিক বাহিনী বাসিজের সদস্য। আহতদের মধ্যে ১৩ জনই পুলিশ কর্মকর্তা অথবা বাসিজের সদস্য বলে জানা গেছে। বিক্ষোভকারীদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে তারা আহত হন। ইরানের মুদ্রা ইরানি রিয়াল বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রাগুলোর একটি। সাম্প্রতিক সময়ে ডলারসহ অন্যান্য বৈশ্বিক মুদ্রার বিপরীতে রিয়ালের মান আরও কমে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা চরম সংকটে পড়েছে। একদিকে ব্যাপক অর্থনৈতিক…
ব্যক্তিশ্রেণির করদাতারা যদি ই-রিটার্ন দাখিল করতে অসমর্থ হন, তবে আগামী ১৫ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট কর অঞ্চলে আবেদন করার সুযোগ পাচ্ছেন। সোমবার (২৯ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত আদেশ জারি করেছে। আগেই ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আয়কর বিবরণী বা রিটার্ন অনলাইনে দাখিলের বাধ্যবাধকতা কিছুটা শিথিল করা হয়েছিল। তখন বলা হয়েছিল, ই-রিটার্ন দাখিল করতে অক্ষম হলে আগের মতো সরাসরি আবেদন করতে পারবেন। এবারের জন্য এনবিআর নির্দিষ্ট সময়সীমা ঠিক করেছিল, যার মধ্যে করদাতারা আবেদন করতে পারবে। এরই মধ্যে কয়েক দফা সময়সীমা বাড়ানোর পর এবার শেষবার সময়সীমা ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এর একদিন আগে, রোববার, ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে। বৃহস্পতিবার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি আরও বলেন, ‘যেখানে আমার মা’র পথচলা থেমেছে, সেখানে আমি চেষ্টা করবো সেই পথযাত্রাকে এগিয়ে নিতে।’ তারেক রহমানের পোস্টটি হুবহু তুলে ধরা হল: ‘গভীর শোক ও কৃতজ্ঞতায় ভাস্বর হয়ে আমি আমার প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছি। তাঁর অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবু এই কঠিন মুহূর্তে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি আমাকে একাকিত্বে ভুগতে দেয়নি। অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, পরিবার ও দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় আমি গভীরভাবে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের জন্য এখন পর্যন্ত ১২ লাখ ৫৭ জন ভোটার নিবন্ধন করেছেন। প্রবাসী বাংলাদেশি ছাড়াও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ নিবন্ধন করছেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (আজ) সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত মোট নিবন্ধনকারীর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৩৭ হাজার ৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৬৩ হাজার ২০ জন। প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে সর্বাধিক ২ লাখ ৫ হাজার ৬১৩ জন নিবন্ধন করেছেন। এ ছাড়া কাতার থেকে ৭০ হাজার ২৭৪ জন,…
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন লড়াই করেছেন। কারাবরণ করেছেন। জীবনের শেষ সময় পর্যন্ত অসুস্থ থাকলেও তিনি দেশ ছাড়েননি। দেশের এই ক্রান্তিলগ্নে যখন তার অভিভাবকত্ব সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, ঠিক সেই সময় তার চলে যাওয়া মানুষকে গভীরভাবে মর্মাহত করেছে। ছারছীন দরবার শরিফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইনের সঙ্গে সাক্ষাৎ শেষে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ের সামনে গণমাধ্যমকে এসব কথা বলেন মির্জা ফখরুল। বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের…
দীর্ঘ বিরতির পর আবার মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিল রিয়াল মাদ্রিদ। সর্বশেষ ২১ নভেম্বর ম্যাচ খেলার পর আগামী ৪ জানুয়ারি রিয়াল বেটিসের বিপক্ষে লড়বে কার্লো আনচেলত্তির দল। প্রায় দুই সপ্তাহের বিশ্রাম নতুন বছরে ঘুরে দাঁড়ানোর সুযোগ এনে দিলেও, বছরের প্রথম দিনেই বড় ধাক্কা খেয়েছে সাবেক স্প্যানিশ চ্যাম্পিয়নরা। চোটের কারণে আপাতত মাঠের বাইরে চলে গেছেন রিয়ালের সবচেয়ে ফর্মে থাকা তারকা কিলিয়ান এমবাপে। ক্লাব সূত্র জানিয়েছে, বাঁ পায়ের লিগামেন্টে চোট পাওয়ায় অন্তত তিন সপ্তাহ খেলা থেকে দূরে থাকতে হবে ফরাসি সুপারস্টারকে। বুধবার এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, এমবাপের পায়ে এমআরআই পরীক্ষার পর লিগামেন্ট ইনজুরি ধরা পড়েছে। যদিও তার মাঠে ফেরার নির্দিষ্ট সময় জানায়নি…
২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব জয়ের মাধ্যমে আলোচনায় আসেন পিয়া জান্নাতুল। র্যাম্প মডেলিং থেকে শুরু করে চলচ্চিত্রে অভিনয়—সবখানেই নিজের উপস্থিতি জানান দিয়েছেন তিনি। বিশেষ করে ‘চোরাবালি’ সিনেমায় তার অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সক্রিয় এই তারকা। নতুন বছরের শুরুতে পিয়া জান্নাতুল ভক্ত ও শুভানুধ্যায়ীদের উদ্দেশে প্রকাশ করেছেন এক আবেগমাখা বার্তা। নিজের ফেসবুক পোস্টে তিনি তুলে ধরেছেন ফেলে আসা বছরের সুখ-দুঃখ, প্রাপ্তি আর বেদনাবিধুর স্মৃতির কথা। পোস্টে পিয়া উল্লেখ করেন, সদ্য বিদায়ী বছরটি তার জীবনে ছিল ঘটনাবহুল ও চ্যালেঞ্জে ভরা। তিনি লেখেন, ‘বছরটি অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেছে, যার মধ্যে আমার বাবার মৃত্যু ছিল সবচেয়ে বড় শোক।’…
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ও দাফন বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সম্পন্ন হয়েছে। তার ইন্তেকালের খবরে দেশজুড়ে শোকের আবহ তৈরি হয় এবং জানাজায় মানুষের ঢল নামে। এই ঘটনাটি আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। কাতারভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরা শিরোনাম করেছে— ‘খালেদা জিয়ার জানাজায় জনসমাগম, সাবেক নেত্রীকে বিদায়’। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের রাজধানী ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ ঢাকায় এসে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানান। পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম দ্য ডন জানায়, সাবেক…
রাজধানীর মৌচাক ফ্লাইওভারে সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে মালিবাগ সংলগ্ন মৌচাক উড়ালসড়কে। নিহতরা হলেন সিএনজি অটোরিকশার চালক নয়ন তালুকদার এবং মোটরসাইকেল আরোহী ইয়াসিন আরাফাত আশিক। ইয়াসিন ঢাকার বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বলে জানা গেছে। রমনা থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার জানান, ইয়াসিন ও তার এক বন্ধু মোটরসাইকেলে করে মালিবাগ থেকে মুগদার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন ক্রসিংয়ে রামপুরাগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া…
চলতি ২০২৫-২৬ অর্থবছরের এই পর্যন্ত ৩০ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দিয়েছেন। নভেম্বর ও ডিসেম্বর মাসে এই সংখ্যা ১০ লাখের বেশি অনলাইন রিটার্ন জমা পড়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়েছে। উল্লেখ্য, এ বছর সব করদাতার অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে ছাড় দেওয়া হয়েছে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনি প্রতিনিধি কর্তৃক রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের। এনবিআর বলছে, যাদের জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়নি, তারাও অনলাইনে ই-রিটার্ন দাখিল করছেন। গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা…
