Author: স্টাফ রিপোর্টার

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। সোমবার (৫ জানুয়ারি) চ্যানেলগুলোকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠিতব্য আইপিএল খেলায় বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দিয়েছে। বোর্ডের এই সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা যায়নি। চিঠিতে উল্লেখ করা হয়েছে, এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত এবং ক্ষুব্ধ করেছে। চিঠিতে আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা এবং সংশ্লিষ্ট অনুষ্ঠান সম্প্রচার/প্রচারণা বন্ধ রাখার জন্য টেলিভিশন চ্যানেলের শীর্ষ নির্বাহীদের নির্দেশনা দেওয়া হলো।

Read More

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটটি সোমবার (৫ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ইউনূস আলী আকন্দ দায়ের করেছেন। রিটে ১১ ডিসেম্বর প্রকাশিত একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করার আবেদন করা হয়েছে। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করার নির্দেশনা চাওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের রিটে বিবাদী করা হয়েছে। চলতি সপ্তাহে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আজ সোমবার রাত ১২টা পর্যন্ত নিবন্ধন করা যাবে। গত ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ১৪ লাখ ১০ হাজার ৯৬২ জন ভোটার নিবন্ধন করেছেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে এই বিপুল সংখ্যক ভোটারের নিবন্ধনকে আশাব্যঞ্জন এবং বিশ্বে নজির সৃষ্টি করেছে বলে উল্লেখ করেছেন আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান। তিনি বাসস’কে বলেন, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। ইতোমধ্যে নিবন্ধনকারী ৬ লাখ ১৪ হাজার…

Read More

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে মুহা. মহিউদ্দিন শাখা সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের অংশগ্রহণে শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। ২০২৬ সেশনের শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ও গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত হিসেবে মুহা. মহিউদ্দিনকে সভাপতি ঘোষণা করেন…

Read More

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় এক বাড়িতে রাতে চাঁদাবাজি করতে গিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী এম এ তাফসীর হাসান (৩০)-সহ ২ জনকে আট করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় বোচাগঞ্জ উপজেলার বারেয়া গ্রামে এ ঘটনা ঘটে। রোববার (৪ জানুয়ারি) সকালে বারেয়া গ্রামের মৃত সাকুরা রাম রায়ের ছেলে সন্তোষ কুমার রায় (৪০) বাদী হয়ে বোচাগঞ্জ থানায় একটি চাঁদাবাজীর এজাহার দায়ের করেছেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন- বোচাগঞ্জ উপজেলার ধনতলা (কলেজ রোড) এলাকার মৃত শমসের আলীর ছেলে এম এ তাফসীর হাসান (৩৩) ও ভরড়া গ্রামের আব্দুল করিমের ছেলে মঞ্জুর আলম (৩৬)। গ্রেফতারকৃত এম এ তাফসীর হাসান এনসিপির উপজেলা…

Read More

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক। সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশের সময় তিনি আপিলের বুথ পরিদর্শন করে এ কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সবার সহযোগিতা থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি অবাধ ও সুষ্ঠুভাবে উপহার দেওয়া সম্ভব। বর্তমানে নির্বাচন পরিবেশ-পরিস্থিতি সন্তোষজনক আছে। এদিকে, রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে নির্বাচন কমিশনে আপিল আবেদন শুরু হয়েছে। আগামী ১০ জানুয়ারি থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই আপিল আবেদনের ওপর পর্যায়ক্রমে শুনানি অনুষ্ঠিত হবে। ইসি জানায়, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের সিদ্ধান্তের…

Read More

পাবনার ঈশ্বরদীর সাহাপুরের নতুনহাটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গ্রিন সিটির আবাসিক ভবন থেকে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ জানুয়ারি) সকালে গ্রিন সিটির ৮ নম্বর ভবনের তৃতীয় তলার ৩১ নম্বর কক্ষ থেকে রাইবাকভ মাকসিমের মরদেহ উদ্ধার করা হয়। ৩০ বছর বয়সি রাইবাকভ মাকসিম এটমটেক এনার্গো কোম্পানির কর্মী ছিলেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, রাইবাকভ মাকসিমের রুমমেট রুশ নাগরিক ফ্রোলিওভ কক্সবাজারে ছুটি কাটিয়ে রোববার সকালে নিজ কক্ষে ফিরে রাইবাকভ মাকসিমকে নিথর অবস্থায় মেঝেয় পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি কর্তৃপক্ষকে অবহিত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে কোম্পানির সিকিউরিটি টিম, রুশ চিকিৎসক…

Read More

নাইজেরিয়ার নাইজার রাজ্যে সশস্ত্র বন্দুকধারীদের বর্বর হামলায় রক্তাক্ত হয়ে উঠেছে একটি স্থানীয় বাজার। এ ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ। তবে বেসরকারি সূত্রে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে ডেমো গ্রামের কাসুয়ান দাজি বাজারে এই হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলে করে একদল অস্ত্রধারী বাজারে প্রবেশ করে এবং কোনো সতর্কতা ছাড়াই গুলি চালাতে শুরু করে। আতঙ্কে মানুষ দিগ্বিদিক ছুটে পালানোর চেষ্টা করে। রোববার (৪ জানুয়ারি) স্থানীয় পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন জানান, হামলাকারীরা ‘ডাকাত’ নামে পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্য। গুলিবর্ষণের পাশাপাশি…

Read More

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশার কবলে পড়েছে দেশের গুরুত্বপূর্ণ নৌরুটগুলো। নদীতে দৃশ্যমানতা চরমভাবে কমে যাওয়ায় পাটুরিয়া–দৌলতদিয়া ও আরিচা–কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকরা। রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে এই দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝ নদীতে ছোট-বড় মোট ২টি ফেরি আটকা পড়ে আছে। ঘাট কর্তৃপক্ষ জানায়, গভীর রাত থেকে শুরু হওয়া ঘন কুয়াশার কারণে নদীতে কয়েকশ মিটারের বেশি দূরত্ব দেখা যাচ্ছিল না। এমন পরিস্থিতিতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকায় নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আজ সোমবার (৫ জানুয়ারি) থেকে আপিল দায়ের করা যাবে। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত সংক্ষুব্ধ কোনো প্রার্থী বা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি ইসিতে আপিল দায়ের করতে পারবেন। আজ (সোমবার) থেকে আপিল দায়ের করার জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কেন্দ্র স্থাপন করা হয়েছে। আপিল দায়ের সংক্রান্ত কেন্দ্রে অঞ্চল ভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে। ১নং বুথে খুলনা অঞ্চলের জেলা সমূহ: মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল,…

Read More