Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪
- হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু আজ
- নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
- জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য ‘মিথ্যায় ভরা’: হামাস
- জাতিসংঘ সভাপতির কার্যালয়ে আইনি দায়িত্বে জাইমা রহমান
- শি জিনপিংয়ের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: ট্রাম্প
- বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের ভবিষ্যৎ: তারেক রহমান
- বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
Author: স্টাফ রিপোর্টার
পাকিস্তান সরকার আবারও জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার পেট্রোলের দাম ৫.৪৪ রুপি এবং হাই-স্পিড ডিজেলের (এইচএসডি) দাম ৩১.০৫ রুপি বৃদ্ধি করা হয়েছে। খবর জিওনিউজের। নতুন মূল্য অনুযায়ী, পেট্রোলের দাম লিটারপ্রতি ৩১০.৭১ রুপি থেকে বেড়ে ৩১৬.১৫ রুপিতে এবং হাই-স্পিড ডিজেলের দাম ৩২৩.৩০ রুপি থেকে বেড়ে ৩৫৪.৩৫ রুপিতে উন্নীত হয়েছে। পাকিস্তানের পেট্রোলিয়াম বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন জ্বালানি মূল্য ১৮ জুলাই থেকে কার্যকর হবে এবং ২০ জুলাই পর্যন্ত বহাল থাকবে। জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির ফলে দেশটিতে পরিবহন ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে নতুন করে চাপ সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক পাকিস্তানি…
একবিংশ শতাব্দীর অন্যতম দীর্ঘ পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে সৌদি আরব। ২০২৭ সালের ২ আগস্ট দেশটির বিস্তীর্ণ এলাকাজুড়ে বিরল এই মহাজাগতিক ঘটনা দেখা যাবে। স্পেস ডট কম জানিয়েছে, এই সূর্যগ্রহণটি ১৯৯১ থেকে ২১১৪ সাল পর্যন্ত ভূমি থেকে দৃশ্যমান দীর্ঘতম গ্রহণ। সৌদি মহাকাশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গ্রহণের পূর্ণগ্রাস পর্যায়ে পশ্চিম ও দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় প্রায় ছয় মিনিট পর্যন্ত সূর্যের আলো পুরোপুরি আড়াল হয়ে যাবে। এত দীর্ঘ সময়ের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ খুব কমই দেখা যায়। ফলে সূর্যের বহিরাবরণ বা করোনা পর্যবেক্ষণের জন্য এটি বিজ্ঞানীদের কাছে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। আভা অঞ্চলে সর্বোচ্চ ছয় মিনিট পর্যন্ত পূর্ণগ্রাস দেখা যেতে পারে। অন্যদিকে জেদ্দা…
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা ওমানে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি রাডার স্থাপনায় হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করেছে। শুক্রবার (১৭ জুলাই) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, তাদের নৌবাহিনী সালামাহ রকস এলাকায় থাকা একটি সামুদ্রিক নজরদারি রাডার এবং ওমানের ঘানাম অঞ্চলে মোতায়েন মার্কিন বিমান নজরদারি রাডার লক্ষ্য করে হামলা চালায়। হামলায় উভয় রাডার ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইএসএনএ জানায়, শুক্রবার ভোরে পরিচালিত এই অভিযানে আইআরজিসির নৌ ইউনিট অংশ নেয়। তবে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা ওমানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)…
১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন। গর্ব আর উত্তেজনায় ভাসছে তারা। কিন্তু তাদের অন্যতম সেরা খেলোয়াড় লামিনে ইয়ামালের শারীরিক অবস্থার কারছে দুশ্চিন্তার ভাঁজ পড়েছিল কপালে, সেটা কেটে গেছে। ইতালির প্রথিতযশা সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এমন তথ্য দিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘লামিনে ইয়ামাল শুরুর একাদশে থাকবেন। শতভাগ ফিট তিনি এবং আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত।’ তার তথ্য অনুযায়ী, উরুর অস্বস্তিতে ভুগছিলেন ইয়ামাল। এ কারণে অনুশীলনে তাকে দেখা যায়নি। তবে বড় কোনো ইস্যু নয়। শুরুর একাদশে দেখা যাবে তাকে। বিশ্বকাপের ফাইনালে আগামী ২০ জুলাই নিউইয়র্কে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে স্পেন। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের মাত্র তিন দিন আগে দলের নিয়মিত অনুশীলনে দেখা যায়নি…
ছাত্রশিবিরের রাজনৈতিক কৌশল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি দাবি করেছেন, জামায়াত-শিবিরের ‘গুপ্ত কৌশলের’ কারণেই দেশে ফ্যাসিবাদ দীর্ঘায়িত হয়েছিল। একইসঙ্গে তার অভিযোগ, গত ১৬ বছরে ছাত্রলীগের ভেতরে গুপ্তভাবে না থেকে যদি শিবির প্রকাশ্যে প্রতিরোধ গড়ে তুলত, তাহলে ছাত্রলীগ এত শক্তিশালী হয়ে উঠতে পারত না এবং শেখ হাসিনাও এতদিন ক্ষমতায় থাকতে পারতেন না। শুক্রবার (১৭ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান। পোস্টে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ‘লীগ ধর’ শীর্ষক প্রতীকী ম্যারাথন কর্মসূচির প্রসঙ্গ টেনে লেখেন, ‘আজকে ঢাবিতে শিবির যে “লীগ ধর” নামে ম্যারাথন দৌড় দিয়ে প্রতীকীভাবে লীগকে পেটালো, ঠিক বিগত…
বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। তবে এই ম্যাচটি লিওনেল মেসির জন্য শুধু ট্রফি জয়ের লড়াই নয়, ইতিহাসের পাতায় নতুন করে নাম লেখানোরও সুযোগ। ফাইনালে মাঠে নামলেই আর্জেন্টাইন অধিনায়কের সামনে থাকছে অন্তত ১১টি অনন্য রেকর্ড গড়ার হাতছানি। ৩৯ বছর ২৫ দিন বয়সে বিশ্বকাপ ফাইনালে খেলতে নামবেন মেসি। গোলরক্ষকদের বাদ দিলে তিনিই হবেন বিশ্বকাপ ফাইনালে খেলা সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড ফুটবলার। সব মিলিয়ে সবচেয়ে বেশি বয়সে ফাইনাল খেলার রেকর্ড এখনও ইতালির কিংবদন্তি গোলরক্ষক দিনো জফের দখলে। এবারের ফাইনাল হবে মেসির তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। আর্জেন্টিনার ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে তিনি তিনটি বিশ্বকাপ ফাইনালে দলকে নেতৃত্ব দেবেন। এর আগে…
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচনী ইশতেহারের মত স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, এমন প্রচারণা চালিয়ে বিরোধী দল বিভ্রান্তি ছড়াচ্ছে। নির্বাচনের আগে থেকেই সংবিধান সংস্কার নয় সংবিধান সংশোধনের কথা বলেছে বিএনপি মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে জনগণের আকাঙ্খা বাস্তবায়ন করতে চায় সরকার। জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী…
কিংবদন্তি অভিনেত্রী এলসা অ্যাগুইরে মারা গেছেন। তিনি মেক্সিকান চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনয় শিল্পী ছিলেন। গত ১৪ জুলাই মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৯৫ বছর বয়স হয়েছিল এ অভিনেত্রীর। দেশটির ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পারফর্মাস (এএনডিআই) সংস্থা নিশ্চিত করেছে এ তথ্য। সংবাদমাধ্যম এক্সপ্রেসে ইউকের প্রতিবেদন অনুযায়ী, এএনডিআই অভিনেত্রী এলসাকে মেক্সিকান চলচ্চিত্রের স্বর্ণযুগের অন্যতম আইকনিক ও আদর্শ অভিনেত্রী হিসেবে অভিহিত করেছে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। প্রখ্যাত এ অভিনেত্রী পুরো ক্যারিয়ারে ৪০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে অধিকাংশই ছিল মেক্সিকান প্রযোজনা। তবে ১৯৫৬ সালের হলিউড ক্লাসিক চলচ্চিত্র ‘জায়ান্ট’-এও অভিনয় করেন তিনি। মহাকাব্যিক ড্রামা ঘরানার চলচ্চিত্রটিতে এলিজাবেথ টেইলর, রক…
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অব্যাহত পাল্টাপাল্টি হামলার প্রভাব পড়েছে তেলের বাজারে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ ডলারের ওপরে উঠেছে। শুক্রবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ ডলারের ওপরে উঠেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও বেড়ে প্রায় ৮০ ডলারে পৌঁছেছে। এর ফলে আগের দিনের দামের পতন পুরোপুরি কাটিয়ে উঠেছে বাজার। চলতি সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের তেলের দামই প্রায় ১২ শতাংশ বেড়েছে। এর মধ্যে ব্রেন্ট টানা তৃতীয় সপ্তাহ এবং…
ক’দিন আগেই জানা গিয়েছিল, দীর্ঘ ছয় দশকের ক্যারিয়ারে প্রথমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একক পরিবেশনায় হাজির হবেন রুনা লায়লা। মূলত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাকে দেওয়া হবে সম্মাননা। কথা ছিল ১৮ জুলাই হবে এ অনুষ্ঠান। তবে হঠাৎ দেশের বিভিন্ন জেলায় বন্যা সৃষ্টি হওয়ায় পরিকল্পনায় বদল আনা হয়েছে। গতকাল যদিও শোনা গিয়েছিল, ১৮ জুলাইয়ের পরিবর্তে ২৫ জুলাই হতে পারে অনুষ্ঠানটি। তবে আজ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, ২৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় বসবে এ বিশেষ আসর। বিষয়টি নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একাডেমি বলেছে, ‘যে কণ্ঠ সময়কে অতিক্রম করে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়, আমাদের জাতীয় সংস্কৃতির বিকাশ ও লালনে যিনি…
