Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- সংরক্ষিত নারী আসনে আলোচনায় ফাহমিদা মজিদ
- ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোর এখন বরিশালে
- হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
- খামেনিকে হত্যা করায় ট্রাম্পকে ধন্যবাদ জানালেন রেজা পাহলভী
- চাচির প্রতি ক্ষোভ চাচাতো ভাইকে হত্যা
- বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার মায়ের ইন্তেকাল
- ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা
- জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Author: স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে দেশের রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর উদ্যোগ নিতে বলেছেন। মঙ্গলবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, ‘রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন।’ তবে বেসরকারি উদ্যোক্তারা এ উদ্যোগের সঙ্গে কীভাবে যুক্ত হবেন, মালিকানা বা অংশীদারত্বের ধরন কেমন হবে, সে বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি। রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা বিএনপির একটি নির্বাচনী প্রতিশ্রুতি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়েছে, রুগ্ন ও বন্ধ পাটকল ও চিনিকলগুলো খুলে দিয়ে সেখানে পুরাতন শ্রমিকদের বহাল রেখে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। বিগত আওয়ামী লীগ সরকারের…
বিডিআর সদরদপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদ হওয়া সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে তারা এই শ্রদ্ধা জানান। এর আগে এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, নাগরিক হিসেবে বিষয়টি সবার উপলব্ধিতে থাকা জরুরি। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানার হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য বলেও উল্লেখ করেন তিনি। তারেক রহমান বলেন, এ হত্যাকাণ্ডের পর নানা ধরনের মিথ্যা ও অপতথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল। তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের মর্যাদা, বীরত্ব ও গৌরবের প্রতীক। ভবিষ্যতে যেন কেউ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে না…
বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের ই-রিটার্ন দাখিল সহজ করতে বিশেষ রেজিস্ট্রেশন সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। এতে বলা হয়, এ সুবিধার আওতায় মোবাইল ফোনের পরিবর্তে করদাতার নিজস্ব ই-মেইলে ওটিপি (OTP) পাঠানোর মাধ্যমে পাসওয়ার্ড রিসেট ও নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। এনবিআর জানায়, যেসব করদাতা বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধিত হয়েছেন কিন্তু বর্তমানে বিদেশে অবস্থান করায় মোবাইল ওটিপি ব্যবহার করতে পারছেন না, তাদের জন্য সম্প্রতি ই-মেইল ভেরিফিকেশন পদ্ধতি চালু করা হয়েছে। যেভাবে আবেদন করবেন বিদেশে অবস্থানরত করদাতাকে তার নিজ ই-মেইল থেকে ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় আবেদন করতে হবে।…
চারটি অপরাধের কারণে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ তার নেতৃত্বাধীন সরকারে যারা উপদেষ্টা ছিলেন তাদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। অধ্যাপক কার্জন বলেন, ‘ইউনূস অ্যান্ড গংদের বিচার হওয়া উচিত কয়েকটি কারণে। একটি সংবিধান লঙ্ঘন, আরেকটি রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিপন্ন করায় এবং ড. ইউনূস ইউএসের সঙ্গে যেসব চুক্তি করেছে সেসব চ্যালেঞ্জ করে আরেকটি মামলা করা যেতে পারে।’ তিনি বলেন, ‘আরেকটি মামলা আমি করব, সেটা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বরের বাড়ি ভাঙচুর নিয়ে। সেখানে যে দুষ্প্রাপ্য ডকুমেন্ট ছিল, যেসমস্ত অ্যাভিডেন্স ছিল,…
দেশের ক্রিকেটাঙ্গনে এখন ঘরোয়া আসরের ব্যস্ততা তুঙ্গে। ওয়ানডে ফরম্যাটের বিসিএলে লড়ছে চার দল। এই টুর্নামেন্ট চলাকালেই গেল রোববার অনলাইনে বৈঠকে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)–এর পরিচালনা পর্ষদ। সেখানেই গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান পদে নতুন দায়িত্ব পান আসিফ আকবর। এই পদে দায়িত্বে থাকা ইশতিয়াক সাদেক বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করায় তার স্থলাভিষিক্ত করা হয় আসিফ আকবরকে। গত ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের সভায় আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবির একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে সর্বশেষ বিসিবি নির্বাচনে ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে কাউন্সিলরশিপ নিয়ে নির্বাচন করে পরিচালক পদে আসেন ইশতিয়াক সাদেক। তবে দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যেই…
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি-এর জীবনে এবারের রমজান এসেছে একরাশ শূন্যতা নিয়ে। যাঁর উপস্থিতিতে সেহরি ও ইফতারের মুহূর্তগুলো ছিল প্রাণবন্ত, সেই প্রিয় নানুভাই এখন আর নেই। ফলে স্মৃতি আর আবেগের ভারে রোজার দিনগুলো যেন আরও বেশি নিঃসঙ্গ হয়ে উঠেছে এই অভিনেত্রীর জন্য। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের ব্যক্তিজীবন, আসন্ন ঈদ এবং ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেন পরীমণি। সেখানে নানুভাইকে হারানোর কষ্টের কথাও উঠে আসে তার কথায়। পরী বলেন, ‘বাসায় মুরুব্বীরা নেই, তাই নানুভাইকে খুব মিস করছি। রোজার দিনে নানুভাইয়ের মেমোরিগুলোই আসলে বেশি মনে পড়ে। কারণ উনার জন্য সেহরি বানানো, ইফতারের আয়োজন করা—সবকিছুই উনাকে ঘিরেই ছিল আমার। উনি নেই, তাই মনে…
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ১৫তম ব্যাচের কর্মকর্তা। রাজনৈতিক কারণে আওয়ামী লীগ শাসনামলে প্রথমবার চাকরিচ্যুত, পরের বার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তাকে। ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হলে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। এরপর সুপার নিউমারিতে ডিআইজি হিসেবে পদোন্নতি পান। আলী হোসেন ফকিরের বাড়ি বাগেরহাটে।…
বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে একাডেমিক শিক্ষা ও বাস্তব প্রয়োগের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যে ইউনিমাস হোল্ডিংস লিমিটেড ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) রিয়েল এস্টেট ডিপার্টমেন্টের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স রুমে এই আয়োজনটি সফলভাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিমাস হোল্ডিংস লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট সিরাজিস সালেহিন, ডিরেক্টর অব ফাইন্যান্স অ্যান্ড সেলস মোজাহের উদ্দিন এবং হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশনস মিকাইল সারোয়ার। এছাড়াও, অনুষ্ঠানে ডিআইইউ’র প্রো-ভাইস চ্যান্সেলর মোহাম্মদ মাসুম ইকবালসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন রিয়েল এস্টেট ডিপার্টমেন্টের হেড ড. আমির আহমেদ। এই অংশীদারিত্বের…
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে রাজস্ব ঘাটতি বেড়ে ৬০ হাজার কোটি টাকার বেশি হয়েছে। ছয় মাস শেষে ডিসেম্বর পর্যন্ত যা ছিল প্রায় ৪৬ হাজার কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব সংগ্রহে ঘাটতি ধারাবাহিকভাবে বাড়ছে। তবে একই সময়ে সংস্থাটি প্রায় ১৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এনবিআরের রাজস্ব আদায়ের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, অর্থবছরের প্রথম সাত মাসে রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারিত ছিল ২ লাখ ৮৩ হাজার ৭৫১ কোটি টাকা। কিন্তু তিনটি প্রধান খাতে মোট ঘাটতি দাঁড়িয়েছে ৬০ হাজার ১১৩ কোটি টাকা। আলোচ্য সময়ে আদায় হয়েছে ২ লাখ ২৩ হাজার ৬৩৮ কোটি…
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর–৩ আসনের সাধারণ নির্বাচন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ছেড়ে দেওয়া বগুড়া–৬ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিকেলের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ তথ্য নিশ্চিত করেন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম। তিনি জানান, দুটি আসনের নির্বাচনের জন্য কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে এবং বিকেলেই আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, শেরপুর–৩ আসনে পুনঃতফসিল এবং বগুড়া–৬ আসনে উপনির্বাচনের জন্য নতুন করে তফসিল প্রকাশ করা হবে। প্রবাসী ভোটার, দেশের ভেতরে থাকা সরকারি কর্মকর্তা এবং ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা…
