Author: স্টাফ রিপোর্টার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে আটক করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) লাহোরের ডেপুটি কমিশনারের (ডিসি) নির্দেশে পাঞ্জাব মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার (এমপিও) অধ্যাদেশের আওতায় তাদের আটক করা হয়। ইমরানের বোন আলিমা খানকে একই আইনে আটকের একদিন পর ডা. উজমা খান ও নরিন নিয়াজিকে আটক করা হলো। আগামী ২৭ সেপ্টেম্বর পিটিআইয়ের দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদ অভিমুখে মার্চের কর্মসূচির আগে তাদের আটকের ঘটনা ঘটল। ইমরান খানকে কারাগার থেকে মুক্তি এবং সংবিধানের প্রাধান্যের দাবিতে ওই কর্মসূচি ঘোষণা করেছে পিটিআই। ২০ সেপ্টেম্বরের তারিখ দেওয়া লাহোর ডিসি কার্যালয়ের এক আদেশে বলা হয়, উজমা ও নরিনকে ১৯৬০ সালের পাঞ্জাব মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার অধ্যাদেশের…

Read More

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর এক মুখপাত্র সোমবার সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন কোনো হামলা হলে প্রতিরক্ষা ও পাল্টা হামলা, উভয় ক্ষেত্রেই ইরানের প্রতিক্রিয়ার ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। হোসেন মোহেব্বি আল-আলম নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি দাবি করেন, ‘আমারা নতুন অস্ত্র যুদ্ধক্ষেত্রে নিয়ে আসব এবং বিশ্ব তা দেখে বিস্মিত হবে।’ তিনি আরো বলেন, ‘ইরানের সামরিক কার্যক্রম এবার আগের তুলনায় অনেকটাই ভিন্ন হতে পারে। এই পরিবর্তন শুধু সামরিক কৌশলেই সীমাবদ্ধ থাকবে না। যুদ্ধের ভৌগোলিক পরিসর, ব্যবহৃত অস্ত্র ও সামরিক সরঞ্জামেও এর প্রভাব পড়বে। মোহেব্বি বলেন, ‘এই পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে যুদ্ধের ভূগোলের পরিবর্তন এবং অস্ত্রশস্ত্র…

Read More

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ৪ দিনের রিমান্ড এবং প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলামের একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের স্বার্থে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানান।

Read More

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চিঠি পেলেও তার বিরুদ্ধে এই মুহূর্তে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। কমিশন জানায়, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মূল এখতিয়ার জাতীয় সংসদ সচিবালয়ের। সংসদ থেকে এ সংক্রান্ত চিঠি পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেবে ইসি। সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের সদস্যপদ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব আখতার আহমেদ বলেন, সম্মানিত সংসদ সদস্যের ব্যাপারে স্পিকারের কাছে থেকে আমরা এখনো পর্যন্ত কোনো চিঠি পাইনি। জামায়াতের…

Read More

একটি গাড়ির হঠাৎ দিক পরিবর্তন—আর মুহূর্তেই ঘটে গেল ভয়াবহ সংঘর্ষ। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-আহসা গভর্নরেটে দুটি গাড়ির সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৯ জন। নিহতদের মধ্যে একই পরিবারের সাত সদস্য—স্বামী-স্ত্রী, তাদের তিন ছেলে ও দুই মেয়ে। অন্য গাড়িতে থাকা দুই তরুণও বাঁচতে পারেননি। সৌদি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত পরিবারের সাত সদস্য একই গাড়িতে ছিলেন। অন্য গাড়িতে ছিলেন দুই তরুণ। সংঘর্ষের পর গাড়ির ভেতরে কয়েকজন আটকা পড়েন। পূর্বাঞ্চলীয় ট্রাফিক বিভাগ জানিয়েছে, একটি গাড়ি হঠাৎ দিক পরিবর্তন করায় দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। তবে গাড়িটি কেন হঠাৎ দিক পরিবর্তন করেছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। দুর্ঘটনাটি ঘটে আল-আহসা ও পূর্বাঞ্চলীয় উপকূলীয়…

Read More

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা শহরের পুরান থানা ইসলামী মার্কেটের সামনে সামাদ প্লাজায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জিনারাইল গ্রামের গোলাপ মিয়ার ছেলে আফাজুল (৩৪) এবং হোসেনপুর উপজেলার রামপুর ইউনিয়নের সাব্বির (২৫)। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে কিশোরগঞ্জ শহরের পুরান থানা এলাকার সামাদ প্লাজার নির্মাণ কাজে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। এ সময় ভবনের উপরের অংশে রড টেনে তোলার কাজ চলছিল। এক পর্যায়ে রডের বান্ডেল এসির লাইনের সংস্পর্শে আসে। এতে দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনার পর আশপাশের লোকজন তাদের উদ্ধারের চেষ্টা করেন। পুলিশ…

Read More

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলানগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুদ্দোহা সরকার আদালতে এ রিমান্ড আবেদন করেন। এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং নিহত মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ। মামলার এজাহারে বলা হয়, গত জুনে ইসলামী শরিয়া অনুযায়ী মরিয়মের সঙ্গে গাজী নজরুল ইসলামের বিয়ে হয়। এরপর তিনি শেরেবাংলানগর থানার মানিক…

Read More

যুক্তরাষ্ট্রে সাময়িক বিভ্রাটের পর স্বাভাবিক হয়েছে মেটার ফেসবুক ও ইনস্টাগ্রামের সেবা। রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে কয়েক হাজার ব্যবহারকারী দুই প্ল্যাটফর্মেই সমস্যার কথা জানান। স্থানীয় সময় রবিবার রাত ৮টা ৫৫ মিনিটের দিকে এ বিভ্রাট শুরু হয়। সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। ডাউনডিটেক্টরের তথ্যানুযায়ী, ফেসবুক নিয়ে ১৭ হাজারের বেশি এবং ইনস্টাগ্রাম নিয়ে পাঁচ হাজারের বেশি সমস্যার প্রতিবেদন জমা পড়ে। রয়টার্সে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, রবিবার রাত ১০টার দিকে দুই প্ল্যাটফরম নিয়ে সমস্যার প্রতিবেদন দ্রুত কমে আসে। এতে ধারণা করা হয়, ওই সময়ের মধ্যেই ফেসবুক ও ইনস্টাগ্রামের সেবা অনেকাংশে স্বাভাবিক হয়ে যায়। তবে বিভ্রাটের কারণ সম্পর্কে মেটার পক্ষ থেকে…

Read More

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল। সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০,…

Read More

চলচ্চিত্রে অযথা নগ্নতা প্রদর্শন এবং শুটিং সেটে অপ্রীতিকর প্রস্তাবের মুখোমুখি হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্তে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমা ইন্ডাস্ট্রির ভেতরের চরম অস্বস্তিকর অভিজ্ঞতা ও কুরুচিকর মানসিকতার চিত্র তুলে ধরে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। সাক্ষাৎকারে রাধিকা জানান, ক্যারিয়ারের শুরুর দিকে কয়েকটি চলচ্চিত্রে সাহসী দৃশ্যে অভিনয় করায় ইন্ডাস্ট্রির একাংশ ধরে নিয়েছিল তিনি যেকোনো দৃশ্যেই অনায়াসে রাজি হয়ে যাবেন। চিত্রনাট্যের প্রয়োজন ছাড়া অতিরিক্ত চুমুর দৃশ্য যুক্ত করার মতো প্রস্তাবেও তাকে বারবার সরাসরি ‘না’ বলতে হয়েছে। রাধিকার কথায়, “শুরুর দিকে চার-পাঁচটি ছবিতে অনাবৃত দৃশ্যে অভিনয় করার পর ইন্ডাস্ট্রির একাংশের ধারণা হয়ে গিয়েছিল, ‘এ…

Read More