Author: স্টাফ রিপোর্টার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, হত্যার শিকার কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। জানাজার আগে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার আবেগাপ্লুত হয়ে বলেন, “আপনাদের ছেলে আপনাদের ভালোবাসায় বড় হয়েছিল। আমি ওর বাবা হিসেবে সবার কাছে ক্ষমা চাইছি। ও যদি কোনো ভুল করে থাকে, তাহলে আমার ছেলেকে ক্ষমা করে দেবেন এবং তার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তার আত্মার মাগফিরাত করেন।” জানাজা শেষে উপস্থিত সবাই অপ্রতিমের…

Read More

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতীমের হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে অপ্রতীমের জানাজা শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি কোটবাড়ি বিশ্বরোড এলাকায় পৌঁছালে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এ সময় শিক্ষার্থীরা ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘অপ্রতীমের রক্ত বৃথা যেতে দেব না’, ‘বাঁশের লাঠি তৈরি করো, সন্ত্রাসীদের দমন করো’, ‘আমার ভাই মরলো কেন, তারেক রহমান জবাব দে’ এবং ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’ সহ বিভিন্ন স্লোগান দেন।…

Read More

নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন দায়িত্ব পালন করছেন। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার। জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দেয়। এ ছাড়া উপজেলার বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে দাওয়াতে অংশ নেওয়ার ওভিযোগ উঠে ওসির বিরুদ্ধে। ওসির দায়িত্বে থাকা সেনবাগ থানার পরিদর্শক…

Read More

দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (২০ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, যশোর এবং কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ওইসব অঞ্চলসমূহের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এমন পরিস্থিতিতে দেশের উল্লিখিত এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর পুন. ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Read More

রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থিত তিন নেতার মাজারের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার পর মেট্রোরেলের ৫২৭ নম্বর পিলারের নিচে এ ঘটনা ঘটে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তিন নেতার মাজারের পাশে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে শনিবার সন্ধ্যার ৭টা ৩৫ মিনিটের দিকে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। এরপর রাত সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলস্টেশনের একটি প্ল্যাটফর্মেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

Read More

পটুয়াখালীতে ঢাকাগামী একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত এবং কমপক্ষে ১০ আহত হয়েছেন। নিহতরা অটোরিকশার যাত্রী। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে জেলার সদর উপজেলার বসাক বাজারসংলগ্ন ধলু গাজীর মোড় এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন—গলাচিপা উপজেলার আমখোলা এলাকার রাজ্জাক পেদার ছেলে কাউয়ুম উদ্দিন (৫০), অনিল মিস্ত্রির মেয়ে শিল্পী রানী (৪০), হরিদেবপুর এলাকার সোবাহানের ছেলে মিরাজ (৩৫) এবং বাউফল উপজেলার বিলবিলাস এলাকার দিয়েন মিস্ত্রির মেয়ে তিথি রানী (২৩)। পুলিশ ও স্থানীয়রা সূত্র জানায়, বরগুনার তালতলী থেকে ৩৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল বাসটি। রাত পৌনে ১২টার দিকে ধলু গাজীর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা…

Read More

ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) বোম্বের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী পরীক্ষার সময় মোবাইল ফোন ব্যবহার করে ধরা পড়েন। পরে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। গত ছয় মাসে আইআইটির পাওয়াই ক্যাম্পাসে এ নিয়ে তৃতীয় আত্মহত্যার ঘটনা ঘটল। আইআইটি কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত শিক্ষার্থী সাহিল ওয়াকোড়ে এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। পরীক্ষার সময় উত্তর খুঁজতে চ্যাটজিপিটিতে তিনি প্রশ্নপত্রের ছবি আপলোড করেছিলেন বলে জানায় কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট শিক্ষক ও বিভাগের প্রধান তার সঙ্গে কথা বলেন। তারা তাকে পরামর্শ দেন এবং…

Read More

স্পেনের ফুটবলে বর্ণবাদের ঢেউ নতুন নয়। বিশেষ করে ভিনিসিয়ুস জুনিয়রের বর্ণবাদী মন্তব্যের শিকার হওয়ার ঘটনা দেখা গেছে বহুবার। কিন্তু অগোচরে ‘হাজারবার’ বর্ণবাদের শিকার হওয়ার অভিজ্ঞতার কথা জানালেন বার্সেলোনা তারকা লামিন ইয়ামাল। ১৯ বছর বয়সী তারকা বললেন, মানুষ মাঝেমধ্যে ‘অজান্তেই’ বর্ণবাদী হয়ে উঠতে পারেন এবং ‘যা ভুল তা কখনও গ্রহণযোগ্য নয়’। লা লিগায় ছয় ম্যাচে সাত গোল করে দারুণ ফর্মে থাকা ইয়ামাল সম্প্রতি মুভিস্টার-এর সঙ্গে সাক্ষাৎকারে বসেছিলেন। সেখানেই বর্ণবাদের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলেন তিনি। ইয়ামাল বলেন, ‘হাজারবার (আমি বর্ণবাদের শিকার)। লোকেরা অজান্তেই পরোক্ষভাবে বর্ণবাদী আচরণ করতে পারে। অনেক মন্তব্য যেগুলো দেখতে বর্ণবাদীর মতো, কিন্তু সেগুলো তারা বোঝে না।’ তিনি…

Read More

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকাদের একজন আফিয়া নুসরাত বর্ষা। দীর্ঘদিনের ক্যারিয়ার হলেও খুব একটা সফল নন। গত বছর পারিবারিক কারণে অভিনয় ছাড়বেন বলে জানিয়েছিলেন। এরপর নতুন কোনো কাজে দেখা যায়নি বর্ষাকে। তবে সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন, ভক্তদের সঙ্গে রাখেন যোগাযোগ। তবে ব্যক্তিগত জীবন নিয়ে কখনো বিতর্কের মাঝে পড়েননি বর্ষা। ২০১১ সালে ভালোবেসে চিত্রনায়ক অনন্ত জলিলের সঙ্গে সংসার বাঁধেন অভিনেত্রী। তাই তাদের সুখের দাম্পত্য প্রায়ই সুন্দর একটি সম্পর্কের উদাহরণ হিসেবে থেকেছে সবসময়। সামাজিক মাধ্যমে এবার সম্পর্ক দীর্ঘস্থায়ী করার এক টোটকা দিলেন বর্ষা। তার সেই ভাবগম্ভীর পোস্টে উঠে আসে পারিবারিক বন্ধনের গুরুত্ব নিয়ে নানা কথা। পোস্টে বর্ষা লিখেছেন, ‘যেকোনো সম্পর্ক টিকিয়ে রাখতে…

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু ও ধ্বংস করে জাতির মেরুদণ্ডকে দুর্বল করে দেওয়া হয়েছে। শনিবার দুপুরে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির উদ্যোগে আয়োজিত ‘এস.এস.সি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তি ও প্রগতির আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বাংলাদেশকে নিষ্ক্রিয় রাখার লক্ষ্যেই পরিকল্পিত এই ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। রুহুল কবির রিজভী বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু বিগত ১৭ বছরে সেটিকে প্লাস্টিকের মেরুদণ্ডে পরিণত করা হয়েছে। পরীক্ষা না দিয়ে কিংবা খাতায় শুধু প্রশ্ন লিখে…

Read More