Author: স্টাফ রিপোর্টার

সংসদ ভবনের কেনাকাটায় কোন আর্থিক অনিয়ম হয়নি। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে তথ্যের গড়মিল আছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এ বিএম আশরাফ উদ্দিন নিজান। বৃ্‌হস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনের মধ্যাহ্নভোজের বিরতিতে তিনি একথা জানান। তবে কেনাকাটায় পদ্ধতিগত বিচ্যুতি হয়েছে বলে শিকার করেন এ সংক্রান্ত গঠিত তদন্ত কমিটির সদস্যরা। হুইপ উল্লেখ করেন, এই কেনকাটার সঙ্গে বর্তমান সংসদের কেউ জড়িত ছিল না। বাজার দরের অতিরিক্ত দামও তদন্তে পাওয়া যায়নি। ঠিকাদারকেও এখনো অর্থ পরিশোধ করা হয়নি। কাজটি উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে। ২০২৬ এর জানুয়ারিতে সংসদ ভবনের ক্যামেরা লেন্সসহ আনুষঙ্গিক কেনাকাটায় হরিলুট হয়েছে বলে একটি সংবাদ মাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। এরপর সরকার ও বিরোধী দল…

Read More

বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে বিভিন্ন সময়ে সকল রাষ্ট্রনায়কদের কাজ ও তার উদ্যোগ তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন আমজনতা দলের সচিব তারেক রহমান। সেখানে তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ নির্মাণ প্রকল্পে যার অবদান, তার জন্য দোয়া কামনা করেন। বুধবার (২৯ এপ্রিল) রাতে তিনি তার ফেসবুক পোস্টে এসব কথা বলেন। বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে তারেক রহমান বলেন, ‘বঙ্গবন্ধু দেশে ফিরেই ইন্দিরা গান্ধীকে বললেন তোমার সৈন্যদের ফেরত নাও।’ ১৯৭২ সালের মধ্যেই ভারতীয় বাহিনী প্রত্যাহার করা হয়, যা দেশের সার্বভৌম অবস্থান সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানিতে তার অবদান…

Read More

একযোগে পুলিশের অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সাতক্ষীরার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মকবুল হোসেনকে একই পদে কুষ্টিয়ায় বদলি করা হয়েছে। ঢাকা এপিবিএন-১২’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবালকে ঢাকা এপিবিএন-৫’র অধিনায়ক করা হয়েছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবিরকে ঢাকা এপিবিএন-১২’র অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা এপিবিএন-১৩’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিহাব কায়সার খানকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে। র‌্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামান এবং মো. খালিদুল হক হাওলাদারকে ডিএমপির যুগ্ম…

Read More

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক কারণে হওয়া হয়রানিমূলক মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন বাকি মামলাগুলোও প্রত্যাহারের কার্যক্রম চলমান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মুহাম্মাদ আলী আছগারের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, মামলা দায়েরের সময় এজাহারে অভিযুক্তের দলীয় পরিচয় উল্লেখ থাকে না। ফলে সারাদেশে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে কতগুলো হয়রানিমূলক ও মিথ্যা মামলা করা হয়েছে, তার সঠিক পরিসংখ্যান নিরূপণ করা সম্ভব নয় এবং এ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য সরকারের কাছে…

Read More

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও শেখ আবু তাহের–এর সমন্বয়ে গঠিত বাংলাদেশ হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। মামলার সূত্রে জানা গেছে, চলতি বছরের ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন শেখ তাসনিম আফরোজ ইমিসহ কয়েকজন। পরে রিকশায় মাইক স্থাপন করে ভাষণ বাজানোর সময় বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এতে বাধা দেন। এ সময় ডাকসু নেতা এ বি জুবায়ের, মোসাদ্দেক আলী…

Read More

মূল্যস্ফীতি এবং নিম্ন আয়ের মানুষের প্রকৃত আয় বিবেচনায় ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা পাঁচ লাখ টাকা করার দাবি তুলেছে এফবিসিসিআই। সেই সঙ্গে নারীদের জন্য এ সীমা সাড়ে পাঁচ লাখ করার দাবি জানিয়েছে বাংলাদেশে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন। এফবিসিসিআই প্রশাসক মো. আবদুর রহিম খান বলেন, বর্তমান মূল্যস্ফীতি এবং নিম্ন আয়ের মানুষের প্রকৃত আয় বিবেচনায় নিয়ে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়ের সীমা পাঁচ লাখ টাকা, সিনিয়র সিটিজেন ও মহিলাদের জন্য ৫ লাখ ৫০ হাজার টাকার নির্ধারণ এবং সর্বোচ্চ করহার ২৫ শতাংশ নির্ধারণ করার সুপারিশ করছি। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সামনে রেখে বুধবার (২৯ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৪৬তম সভায় তিনি এ দাবি…

Read More

সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি মামলায় হাইকোর্টে জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ আদেশ দেন বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ। এদিকে আরো পাঁচ মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন নিয়ে আগামী রবিবার (৩ মে) আদেশ দেবেন আপিল বিভাগ। গত সোমবার (২৭ এপ্রিল) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই দিন ধার্য করেন। গত বছরের ৯ মে ভোর ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আটক করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তী সময়…

Read More

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এই দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)–এর দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দামে স্বর্ণের ভরি নতুন মূল্য অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হলো— ২২ ক্যারেট: ২,৪০,৩৩৭ টাকা ২১…

Read More

মধ্যপ্রাচ্যে নতুন করে বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনা বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা আরও তীব্র করেছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান কূটনৈতিক টানাপোড়েন প্রশমনের প্রচেষ্টা স্থবির হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম টানা ঊর্ধ্বমুখী রয়েছে। এতে জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোতে নতুন করে অর্থনৈতিক চাপের আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, জুন মাসে সরবরাহযোগ্য ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৯ দশমিক ৯৪ ডলারে পৌঁছেছে। এটি টানা নবম দিনের মতো মূল্যবৃদ্ধির ধারাবাহিকতা। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫১ ডলারে। বাজার বিশ্লেষকদের মতে, সম্ভাব্য সরবরাহ সংকটের…

Read More

উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় দুইজন ইহুদি পুরুষকে ছুরিকাঘাতের ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে ব্রিটিশ পুলিশ। এ ঘটনায় এক ৪৫ বছর বয়সী ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। যদিও তিনি ব্রিটিশ নাগরিক, তার জন্ম সোমালিয়ায়। তাকে হত্যাচেষ্টার অভিযোগে আটক রাখা হয়েছে। আহত দুই ব্যক্তির নাম শিলোম রান্ড (৩৪) ও মোশে শাইন (৭৬)। ঘটনাস্থলেই তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। পুলিশ জানায়, বুধবার সকাল ১১টা ১৬ মিনিটে খবর পেয়ে কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এ সময় সন্দেহভাজন ব্যক্তি পুলিশের ওপরও ছুরি নিয়ে হামলার চেষ্টা করেছিল, তবে এতে কেউ আহত হননি। ব্রিটেনের…

Read More