Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- অনুমতি ছাড়াই কনসার্টের টিকিট বিক্রি, শেষ মুহূর্তে স্থগিত
- ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান
- বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন করছেন কেইন
- বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
- ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ
- বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
Author: স্টাফ রিপোর্টার
নানা কাণ্ডে প্রায়ই আলোচনায় থাকেন অভিনেত্রী তানজিন তিশা। তবে অভিনয় ও রূপ-লাবণ্যে নিয়মিতই ভক্তদের প্রশংসায় ভাসেন তিনি। এবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেল থেকে নিজেকে ফ্রেমবন্দি করে রীতিমতো ভক্তদের চোখ আটকে দিলেন অভিনেত্রী। এক রাজকীয় লুকে ধরা দিয়ে ভাসলেন প্রশংসায়। রোববার মধ্যরাতে নিজের ফেসবুক পেজে কিছু ছবি ও একটি ভিডিও প্রকাশ করেন তানজিন তিশা। পরনে আগুনরাঙা লাল বেনারসি। হাতে স্টাইলিশ পার্স, মানানসই গহনা ও খোপায় জড়ানো সাদা ফুল। সব মিলিয়ে এক রাজকীয় লুকে ফুটে ওঠেন অভিনেত্রী। আর তা প্রকাশ হতেই ভক্তদের মাঝে সাড়া ফেলে বেশ। ছবিগুলোতে বিভিন্ন ধরনের পোজ দিতে দেখা গেছে অভিনেত্রীকে। স্নিগ্ধ হাসি, আবেদনময়ী লুক; আবার কখনো আবেদনময়ী…
পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে পৃথক সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। মানুষ, প্রাণী, উদ্ভিদ ও বাস্তুতন্ত্রকে সমন্বিতভাবে বিবেচনা করে সকল কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর জোর দেন তিনি। সোমবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর সদর দপ্তর ইতালির রোমে শুরু হওয়া ‘কৃষিখাদ্য ব্যবস্থায় ওয়ান হেলথ কার্যক্রম’ বিষয়ক বৈশ্বিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২১ থেকে ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এ সম্মেলনে মন্ত্রী বলেন, কৃষিখাদ্য ব্যবস্থার স্থিতিস্থাপকতা পরস্পর-সংযুক্ত এসব ক্ষেত্রের সম্মিলিত সুস্থতার ওপর নির্ভর করে। পরিবেশমন্ত্রী বলেন, ঘনবসতিপূর্ণ ও নিম্নভূমির গঙ্গা বদ্বীপে অবস্থিত বাংলাদেশ জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য হ্রাস…
সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘বর্তমানে স্বাস্থ্যখাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। দেশের নাগরিকদের জন্য সহজ সেবা নিশ্চিত করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক রোগী যেসব হাসপাতালে চিকিৎসা নিতে আসেন, সেসব হাসপাতালে বরাদ্দ বাড়ানো হচ্ছে।’ সোমবার ঢাকায় মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতালের নবনির্মিত রেসপিরেটরি ক্রিটিক্যাল কেয়ার ও ইন্টারকনভেনশনাল পালমোলজি সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময়, কিডনি ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই…
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে কর্মস্থলে অনুপস্থিতির ঘটনায় দায়ের করা বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বরখাস্ত হওয়া অন্য কর্মকর্তারা হলেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে, পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজীব দাস এবং সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান…
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৫৫ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ১৯০ জনের মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৬৩ হাজার ৬২৭ জন। সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮১ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৬৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে…
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে আটক করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) লাহোরের ডেপুটি কমিশনারের (ডিসি) নির্দেশে পাঞ্জাব মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার (এমপিও) অধ্যাদেশের আওতায় তাদের আটক করা হয়। ইমরানের বোন আলিমা খানকে একই আইনে আটকের একদিন পর ডা. উজমা খান ও নরিন নিয়াজিকে আটক করা হলো। আগামী ২৭ সেপ্টেম্বর পিটিআইয়ের দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদ অভিমুখে মার্চের কর্মসূচির আগে তাদের আটকের ঘটনা ঘটল। ইমরান খানকে কারাগার থেকে মুক্তি এবং সংবিধানের প্রাধান্যের দাবিতে ওই কর্মসূচি ঘোষণা করেছে পিটিআই। ২০ সেপ্টেম্বরের তারিখ দেওয়া লাহোর ডিসি কার্যালয়ের এক আদেশে বলা হয়, উজমা ও নরিনকে ১৯৬০ সালের পাঞ্জাব মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার অধ্যাদেশের…
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর এক মুখপাত্র সোমবার সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন কোনো হামলা হলে প্রতিরক্ষা ও পাল্টা হামলা, উভয় ক্ষেত্রেই ইরানের প্রতিক্রিয়ার ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। হোসেন মোহেব্বি আল-আলম নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি দাবি করেন, ‘আমারা নতুন অস্ত্র যুদ্ধক্ষেত্রে নিয়ে আসব এবং বিশ্ব তা দেখে বিস্মিত হবে।’ তিনি আরো বলেন, ‘ইরানের সামরিক কার্যক্রম এবার আগের তুলনায় অনেকটাই ভিন্ন হতে পারে। এই পরিবর্তন শুধু সামরিক কৌশলেই সীমাবদ্ধ থাকবে না। যুদ্ধের ভৌগোলিক পরিসর, ব্যবহৃত অস্ত্র ও সামরিক সরঞ্জামেও এর প্রভাব পড়বে। মোহেব্বি বলেন, ‘এই পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে যুদ্ধের ভূগোলের পরিবর্তন এবং অস্ত্রশস্ত্র…
দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ৪ দিনের রিমান্ড এবং প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলামের একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের স্বার্থে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানান।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চিঠি পেলেও তার বিরুদ্ধে এই মুহূর্তে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। কমিশন জানায়, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মূল এখতিয়ার জাতীয় সংসদ সচিবালয়ের। সংসদ থেকে এ সংক্রান্ত চিঠি পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেবে ইসি। সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের সদস্যপদ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব আখতার আহমেদ বলেন, সম্মানিত সংসদ সদস্যের ব্যাপারে স্পিকারের কাছে থেকে আমরা এখনো পর্যন্ত কোনো চিঠি পাইনি। জামায়াতের…
একটি গাড়ির হঠাৎ দিক পরিবর্তন—আর মুহূর্তেই ঘটে গেল ভয়াবহ সংঘর্ষ। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-আহসা গভর্নরেটে দুটি গাড়ির সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৯ জন। নিহতদের মধ্যে একই পরিবারের সাত সদস্য—স্বামী-স্ত্রী, তাদের তিন ছেলে ও দুই মেয়ে। অন্য গাড়িতে থাকা দুই তরুণও বাঁচতে পারেননি। সৌদি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত পরিবারের সাত সদস্য একই গাড়িতে ছিলেন। অন্য গাড়িতে ছিলেন দুই তরুণ। সংঘর্ষের পর গাড়ির ভেতরে কয়েকজন আটকা পড়েন। পূর্বাঞ্চলীয় ট্রাফিক বিভাগ জানিয়েছে, একটি গাড়ি হঠাৎ দিক পরিবর্তন করায় দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। তবে গাড়িটি কেন হঠাৎ দিক পরিবর্তন করেছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। দুর্ঘটনাটি ঘটে আল-আহসা ও পূর্বাঞ্চলীয় উপকূলীয়…
