Author: স্টাফ রিপোর্টার

ইরানে গত দুই সপ্তাহ ধরে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা ভয়াবহ মাত্রায় পৌঁছেছে বলে দাবি করা হচ্ছে। প্রাথমিকভাবে অন্তত ১২ হাজার মানুষের মৃত্যু হয়েছে, তবে প্রকৃত সংখ্যা ২০ হাজার পর্যন্ত হতে পারে—এমন আশঙ্কার কথাও উঠে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ বুধবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে জানায়, বহির্বিশ্বে যে হতাহতের তথ্য এতদিন পাওয়া যাচ্ছিল, বাস্তবে তা তার চেয়েও অনেক বেশি হতে পারে। দেশটিতে ধীরে ধীরে টেলিফোন যোগাযোগ চালু হওয়ায় এখন ভেতরের পরিস্থিতি সম্পর্কে কিছু তথ্য বাইরে আসতে শুরু করেছে। সিবিএসের সঙ্গে কথা বলা দুটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সাম্প্রতিক কয়েকদিনের বিক্ষোভেই অন্তত ১২ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। তাদের মতে, নিহতের সংখ্যা ২০ হাজার…

Read More

ভুল বোঝাবুঝি এড়াতে বাংলাদেশের সঙ্গে ভারতের স্থল, নৌ ও বিমান—তিন বাহিনীরই যোগাযোগ চ্যানেল খোলা রয়েছে বলে জানিয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। মঙ্গলবার (১৩ জানুয়ারি) নয়াদিল্লিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। সেনাপ্রধান বলেন, বর্তমানে তিন বাহিনীর যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি সক্রিয় রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর একাধিক যোগাযোগ চ্যানেল চালু আছে এবং তিনি নিজেও নিয়মিতভাবে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি আরও জানান, কেবল সেনাবাহিনী নয়—নৌবাহিনী ও বিমানবাহিনীর শীর্ষ পর্যায় থেকেও পারস্পরিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এ ছাড়া ভারত একটি প্রতিনিধিদল বাংলাদেশে পাঠিয়েছে, যারা মাঠপর্যায়ের সংশ্লিষ্টদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছে। এসব উদ্যোগের একমাত্র উদ্দেশ্য হলো—যাতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি…

Read More

রূপকথার ঝুলিতে নয়, এবার রহস্য আর আবেগের গল্পে ‘ঠাকুমা’ হচ্ছেন শ্রাবন্তী চ্যাটার্জি। ওপার বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে একেবারে ভিন্ন আঙ্গিকে হাজির হচ্ছেন ‘ঠাকুমা’র চরিত্রে। তবে এটি কোনো চেনা কার্টুন কিংবা লোককথার গল্প নয়; বরং আধুনিক সময়ের প্রেক্ষাপটে নির্মিত এক ব্যতিক্রমী ওয়েব সিরিজ। ‘ঠাকুমার ঝুলি’ নামের এই ওয়েব সিরিজে শ্রাবন্তীর নাতনির চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ দিব্যাণী মন্ডল। সম্প্রতি ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই নতুন বছরের আসন্ন সিরিজগুলোর তালিকায় এই প্রজেক্টটির নাম প্রকাশ করেছে। ঘোষণার পর থেকেই দর্শকমহলে শুরু হয়েছে কৌতূহল ও আলোচনা। সিরিজটির গল্প আবর্তিত হবে ঠাকুমা ও নাতনির গভীর ও বিশেষ এক সম্পর্ককে কেন্দ্র…

Read More

অপো রেনো১৫ সিরিজ ফাইভজির পূর্ণাঙ্গ উন্মোচনের আগেই বাংলাদেশের ক্রেতাদের জন্য মোবাইল ইমেজিংয়ের ভবিষ্যৎ অভিজ্ঞতার সুযোগ করে দিচ্ছে অপো। অপো বাংলাদেশ আজ তাদের বহুল প্রতীক্ষিত রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার ঘোষণা করেছে, যা ক্রেতাদের অফিসিয়াল লঞ্চের আগেই রেনো সিরিজের নতুন উদ্ভাবন লুফে নেওয়ার সুযোগ দিচ্ছে। স্মার্টফোন ফটোগ্রাফি এবং নান্দনিক ডিজাইনের জন্য সুপরিচিত অপো রেনো সিরিজ বরাবরই সৃজনশীলতার সীমানাকে অতিক্রম করে গেছে। রেনো১৫ সিরিজ ফাইভজির মাধ্যমে অপো আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে, যেখানে ইন্টেলিজেন্ট ইমেজিং, উন্নত পোর্ট্রেট আর্ট এবং শক্তিশালী ভিডিও পারফরম্যান্সকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। যদিও ডিভাইসের স্পেসিফিকেশন ও ডিজাইন এখনো গোপন রাখা হয়েছে; তবে, এই ফোনের সৃজনশীল সক্ষমতার চারটি প্রধান ইমেজিং…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে চতুর্থ দিনে আরও ৫৩টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ৫৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ আজ বাসস’কে একথা জানিয়েছেন। আখতার আহমেদ জানান, রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে চতুর্থ দিনে মোট ৭০টি আপিল শুনানি হয়েছে। এর মধ্যে ৫৩টি আপিল মঞ্জুর করা হয়েছে। এছাড়া ১৭ টি আপিল না মঞ্জুর করা হয়েছে। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, সব মিলে গত ৪ দিনে আপিলের শুনানি শেষে ২০৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এরআগে সোমবার ৪১টি আপিল আবেদন মঞ্জুর করে…

Read More

সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে মোবাইল ফোনের দাম রাখতে আমদানিতে শুল্ককর উল্লেখযোগ্য হারে কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এনবিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এনবিআর জানায়, এসআরও নং ১৫-আইন/২০২৬/কাস্টমস অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় মোবাইল ফোন আমদানিতে প্রযোজ্য শুল্ক মোট ৬০ শতাংশ হ্রাস পেয়েছে। দেশীয় সংযোজন শিল্পেও শুল্ক ছাড় একই সঙ্গে দেশীয় মোবাইল ফোন সংযোজন শিল্পকে সুরক্ষা ও উৎসাহ দিতে সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোর উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ…

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি ও বিএনপি মনোনীত এমপি প্রার্থী মাহমুদুর রহমান মান্না। আজ সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে বিএনপির গুলশান কার্যালয়ের সামনে মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার বিষয়ে নির্বাচন কমিশনকে পরামর্শ দেয়া হয়েছে। তিনি বলেন, নির্বাচনকালীন পরিবেশ স্বাভাবিক রাখা অত্যন্ত জরুরি। আগামী জাতীয় নির্বাচনে কোন আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন- এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান নাগরিক ঐক্যের সভাপতি। মান্না বলেন, আসন সমঝোতার ভিত্তিতে যে আসনে নির্বাচন করার সুযোগ দেওয়া…

Read More

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ ও ব্যক্তিগত সুরক্ষার লক্ষ্যে গ্রাহকপ্রতি ১০টির বেশি সিমকার্ড বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ সিদ্ধান্তের ফলে সারাদেশে ৮৮ লাখেরও বেশি সিমকার্ড বন্ধ হয়ে গেছে। এছাড়া মামলাসংক্রান্ত জটিলতায় আরও প্রায় এক লাখ সিম বর্তমানে স্থগিত রয়েছে। এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে মোবাইল ফোন ও মোবাইল ইন্টারনেট ব্যবহারে। গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে কমছে মোবাইল গ্রাহকের সংখ্যা। সংশ্লিষ্টদের আশঙ্কা, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গ্রাহকপ্রতি সিমের সংখ্যা পাঁচটিতে নামিয়ে আনা হলে টেলিযোগাযোগ খাতে আরও নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিটিআরসি সূত্রে জানা গেছে, দেশে ক্রমবর্ধমান সাইবার অপরাধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের অংশ হিসেবে গত বছরের…

Read More

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। তিনি আশা প্রকাশ করেছেন, রাজনীতিতে সক্রিয় তরুণদের মধ্যে অনেকেই নির্বাচনে জয়ী হবেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনে এসব কথা বলেন সরকারপ্রধান। ড. ইউনূস আরও বলেছেন, জুলাই চার্টার প্রস্তুত হয়েছে এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ স্পষ্ট হবে। শিক্ষা ব্যবস্থার গুরুত্ব নিয়ে তিনি বলেন, শিক্ষার মূল লক্ষ্য কেবল চাকরির জন্য উপযোগী জনশক্তি তৈরি করা নয়। বরং এটি হওয়া উচিত মানুষের সৃজনশীলতা জাগ্রত করা,…

Read More

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর ইউনিয়নের তাতিবাড়ি এলাকায় কাভার্ডভ্যানের চাপায় তিনজন যাত্রী নিহত এবং একজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে। প্রাথমিকভাবে জানা যায়, নিহতরা একটি ভ্যানের উপর বসে ছিলেন। দুর্ঘটনার কারণে মহাসড়কের অপর পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে। মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রশিদ জানান, “কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলে তিনজন মারা গেছেন। আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। এখনও নিহতদের পরিচয় জানা যায়নি।”

Read More