Author: স্টাফ রিপোর্টার

দেশের ৮ অঞ্চলে ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৭ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ কথা জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Read More

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ সোমবার (২৭ জুলাই) থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা আবার শুরু হচ্ছে। এর মাধ্যমে প্রায় তিন সপ্তাহ পর পরীক্ষার হলে ফিরছে এ বোর্ডের পরীক্ষার্থীরা। একই সঙ্গে দেশের অন্য নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। বোর্ডের রুটিন অনুযায়ী, আজ নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে সকাল ১০টা থেকে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেলে হবে খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা। মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম…

Read More

স্পেনের পূর্ব উপকূলীয় শহর ভ্যালেন্সিয়ার কাছে নতুন করে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে রোববার প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। পরিস্থিতির অবনতি হওয়ায় অন্তত ১৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। স্পেন ইতিমধ্যেই রাজধানী মাদ্রিদের পশ্চিমে অবস্থিত গ্রামগুলো থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নিয়েছে। তীব্র তাপপ্রবাহ, দীর্ঘদিনের খরা ও প্রবল বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। দেশটির পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়া অঞ্চলে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। ভ্যালেন্সিয়া অঞ্চলের প্রেসিডেন্ট হুয়ানফ্রান পেরেজ ইয়োরকা শনিবার রাতে সাংবাদিকদের বলেন, ‘এই দাবানল আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আগুন প্রায় ২১ কিলোমিটার (১৩ মাইল) এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত কত হেক্টর এলাকা…

Read More

অবশেষে কাং-ইন লি অ্যাতলেটিকো মাদ্রিদে। এই চুক্তি ‘আগামীকাল হবে, আগামীকাল হবে’ করে করে দুই সপ্তাহ কেটে গেছে। মনে হচ্ছিল, সেই ‘আগামীকাল’ হয়তো কখনো আসবে না। শনিবার এলো আকাঙ্ক্ষিত ঘোষণা। অ্যাতলেটিকো প্রথমবার কোনো দক্ষিণ কোরিয়ান খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করল। পিএসজির সঙ্গে দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে ডিয়েগো সিমিওনের স্কোয়াডে যোগ দিচ্ছেন কাং-ইন। ২৫ বছর বয়সী মিডফিল্ডারের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি করা হয়েছে। ২০২৩ সালে মায়োর্কা থেকে দলবদল করে পিএসজিতে তিন মৌসুম কাটান কাং-ইন। আন্তোয়ান গ্রিয়েজম্যানের সাত নম্বর জার্সি পরবেন তিনি। ২০১৯ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে গোল্ডেন বল জেতা কাং-ইন বাঁ পায়ের অসাধারণ কাজ জানেন। তার কৌশলগত দক্ষতা, স্ট্রাইকিংয়ের সামর্থ্য ও ড্রিবলিংয়ের শক্তি…

Read More

সকালের নরম রোদে চোখ বুজে থাকা এক মায়াবী মুখ, হাতে নান্দনিক মেহেদির নকশা—সামাজিক মাধ্যমে এমনই এক শান্ত, স্নিগ্ধ অবতারে ধরা দিলেন চিত্রনায়িকা পরীমণি। সাতসকালে ফেসবুকে প্রকাশ করা তিনটি ক্লোজ-আপ ছবিতে তার ‘সানকিসড’ লুক নজর কেড়েছে ভক্তদের। ছবির সঙ্গে নায়িকার ছোট্ট ক্যাপশন—‘সানশাইন’। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের অন্যতম আলোচিত নাম পরীমণি। তাকে ঘিরে আলোচনা-সমালোচনা থাকলেও রূপের মায়ায় ভক্তদের মুগ্ধ করতে কখনোই ব্যর্থ হন না এই অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি ফেসবুকে প্রকাশ করা ছবিগুলোতে শান্ত, মনোরম এক পরিবেশে নিজেকে মেলে ধরেছেন নায়িকা। ছবিতে পরীমণির মুখজুড়ে ছিল প্রশান্তির ছাপ। আধবোজা চোখ আর রোদের নরম পরশে তাকে দেখা গেছে বেশ মায়াবী এক অবতারে। তার…

Read More

পণ্য ও সেবা উভয় খাতের রপ্তানিতে ১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের প্রত্যাশা নিয়ে চলতি অর্থবছরের (২০২৬-২৭) জন্য ৬৩ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই লক্ষ্যমাত্রা ঘোষণা করেন। মোট রপ্তানি লক্ষ্যমাত্রার মধ্যে ৫৫ দশমিক ২ বিলিয়ন ডলার তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য রপ্তানি এবং ৮ দশমিক ২ বিলিয়ন ডলার সেবা রপ্তানি থেকে অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, গত অর্থবছরে দেশ নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে এবং এ খাতে প্রবৃদ্ধিও ছিল মন্থর। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, নবনির্বাচিত সরকারের অধীনে নীতিগত…

Read More

দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানোর কথাও বলেন তিনি। আজ রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষিতে পড়াশোনা করলেই সবাইকে শুধু সরকারি চাকরিতে যেতে হবে এমন নয়। কৃষির সঙ্গে সম্পর্কিত ব্যবসা, শিল্প ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। মন্ত্রী বলেন, কৃষিতে যারা পড়ালেখা করেন, তারা মাটির মানুষ এবং দেশপ্রেমিক। তাদের শরীর থেকে মাটির গন্ধ পাওয়া যায়। শুধু চাকরি নয়,…

Read More

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, সরকারি রাজস্বের এক টাকাও খরচ না করে এবার সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা হয়েছে। রোববার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার ও ধন্যবাদ জ্ঞাপন’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষে আনুষ্ঠানিক ফুলেল শুভেচ্ছা ও ধন্যবাদপত্র তুলে দেন প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো.…

Read More

দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বিচার বিভাগ, আইনজীবী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের আইনজীবীদের প্রতি দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিজেদের মেধা, সততা ও পেশাগত দক্ষতা কাজে লাগান। অতীতের লুটপাট ও অর্থ পাচারের সংস্কৃতি থেকে বেরিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য। এজন্য সমাজের প্রতিটি স্তরে আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই। আজ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের…

Read More

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে রানের পাহাড় গড়ার ধারাবাহিকতায় এক নতুন বিশ্বরেকর্ড গড়েছে ভারতীয় ক্রিকেট দল। শনিবার (২৫ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে ২১৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়ে এই অনন্য ইতিহাস রচনা করেছে টিম ইন্ডিয়া। চলতি ২০২৬ সালেই এটি ভারতের নবমবারের মতো ২০০ বা তার বেশি রান করার কীর্তি। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে আর কোনো দল এক বর্ষপঞ্জিতে এতবার দুই শতাধিক রান সংগ্রহ করতে পারেনি। কাকতালীয়ভাবে আগের বিশ্বরেকর্ডটিও ছিল ভারতেরই দখলে—২০২৪ সালে ২৬ ম্যাচ খেলে তারা ৯ বার দুই শতাধিক রান করেছিল। তবে এবার মাত্র ২৩ ম্যাচেই সেই মাইলফলকে পৌঁছে নিজেদের রেকর্ড নতুন উচ্চতায় নিয়ে…

Read More