Author: স্টাফ রিপোর্টার

ভাঙনের শব্দ অনেক সময় নীরব হয়, কিন্তু তার রেশ থেকে যায় দীর্ঘদিন। বলিউডের এমনই এক আলোচিত অধ্যায়ের নাম মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। ছয় বছরের প্রেমের পর ২০২৪ সালে আলাদা হয়ে যান এই তারকা জুটি। বিচ্ছেদের পর দীর্ঘদিন নীরব থাকলেও এবার নিজের অনুভূতি ও সম্পর্কের বাস্তবতা নিয়ে খোলামেলা কথা বললেন মালাইকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন, অতীত বা ভবিষ্যৎ—কোনো কিছু নিয়েই তিনি জল্পনা বাড়াতে চান না। মালাইকার ভাষায়, ‘আমি আমার অতীত নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। ভবিষ্যতে কী হতে পারে, তা নিয়েও আগাম কিছু বলার ইচ্ছে নেই। আমাদের সম্পর্ক নিয়ে ইতোমধ্যে যথেষ্ট লেখালেখি হয়েছে।’ তবে বিচ্ছেদ মানেই…

Read More

থাইল্যান্ডের নাখোন রাতচাসিমা প্রদেশে বুধবার সকালে একটি ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন। এই প্রাণঘাতী ঘটনায় মূল কারণ হিসেবে ধরা পড়েছে চলন্ত ট্রেনের ওপর একটি নির্মাণ ক্রেনের ভেঙে পড়া। স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, ব্যাংকক থেকে ছেড়ে আসা ট্রেনটি উত্তর-পূর্বাঞ্চলের শিখিও জেলা অতিক্রম করে উবন রাতচাথানি প্রদেশের দিকে যাচ্ছিল। পথে উচ্চগতির রেললাইন নির্মাণস্থলে থাকা একটি ক্রেন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের ওপর পড়ে। এতে ট্রেন লাইনচ্যুত হয় এবং ক্ষণিকের জন্য আগুন লেগে যায়। দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। উদ্ধারকর্মীরা দুর্ঘটনার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে তৎপর। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা…

Read More

সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। অবরোধ করা স্থানগুলো হলো সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়। এতে রাজধানী জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং নগরবাসী চরম ভোগান্তিতে পড়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে এই কর্মসূচি শুরু হলে এসব এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে সাধারণ মানুষও ভোগান্তির সম্মুখীন হন। জানা গেছে, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫’-এর খসড়া গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খসড়া প্রকাশের পর বিভিন্ন পক্ষ পক্ষে-বিপক্ষে আলোচনা ও বিতর্ক শুরু হলে, মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা (৩৪) আজ বুধবার ঢাকায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি এক কন্যাসন্তান রেখে গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।) বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন জানান, ইউএনও ফেরদৌস আরা বুধবার সকাল ৭টার দিকে ঢাকায় মারা যান। তিনি দু’দিন ধরে ঠাণ্ডাজনিত রোগে ভুগছিলেন। ফেরদৌস আরার স্বামীর বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে হলেও তার বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়িতে। নবীনগরের ইউএনও মাহমুদুল হাসান জানিয়েছেন, গত রবিবার তারা একসঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক এক সভায় উপস্থিত ছিলেন। এরপর সোমবার তিনি ঢাকায় ঠাণ্ডাজনিত রোগের চিকিৎসার জন্য গিয়েছিলেন। উল্লেখ্য, ৩৬তম বিসিএসের এ কর্মকর্তা গত বছরের ৯ জানুয়ারি বাঞ্ছারামপুরে যোগদান…

Read More

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিরিন এবাদি অভিযোগ করেছেন, ইরান কর্তৃপক্ষ ‘গণহত্যা’ আড়াল করতে পরিকল্পিতভাবে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। তিনি এ বিষয়ে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এবাদি লিখেছেন, “ইরান এখন একটি সংগঠিত নীরবতার মধ্যে রয়েছে। ইন্টারনেট বন্ধ, যোগাযোগ ব্যবস্থা অচল, সাক্ষীদের ভয়ভীতি দেখানো এবং গণমাধ্যম বন্ধ করা মানে হলো সরকার নীরবে হত্যাকাণ্ড চালাচ্ছে এবং পরে তার সব চিহ্ন মুছে ফেলতে চায়।” সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এবাদি উল্লেখ করেন, গত ৮ ও ৯ জানুয়ারি টানা দুই রাতে অন্তত ১২ হাজার মানুষ নিহত হয়েছেন। তিনি বলেন,“এটি কেবল মৃত্যুর সংখ্যা নয়, সহিংসতার ধরনও অত্যন্ত…

Read More

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে মঙ্গলবার টেলিফোনে কথা বলেন তিনি। আলোচনায় অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া তথ্যের একধরনের বন্যা দেখা যাচ্ছে। বিদেশি গণমাধ্যমের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সূত্র থেকেও এসব তথ্য ছড়ানো হচ্ছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদ, গুজব ও অনুমানের ছড়াছড়ি চলছে, যা নির্বাচন প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সরকার উদ্বিগ্ন। জবাবে ভলকার তুর্ক বলেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। তিনি জানান, ভুয়া তথ্যের ক্রমবর্ধমান এই চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়…

Read More

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্মারক ফিফা বিশ্বকাপ ট্রফি ঢাকায় এসে পৌঁছেছে। বিশ্বভ্রমণের অংশ হিসেবে বুধবার (১৪ জানুয়ারি) সকালে ট্রফিটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান তারকা ও ফিফা অ্যাম্বাসেডর জিলবার্তো সিলভা ট্রফিটির সঙ্গে ঢাকায় আসেন। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে ট্রফিটি সরাসরি নিয়ে যাওয়া হয় হোটেল রেডিসন ব্লুতে, যেখানে দুপুরের পর এটি প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হয়। এই বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ পাচ্ছেন নির্বাচিত কিছু ফুটবলপ্রেমী সমর্থক এবং আমন্ত্রিত অতিথিরা। ট্রফির বিশ্বভ্রমণ উপলক্ষে বাংলাদেশে এই আয়োজন ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছে। গত ৩ জানুয়ারি সৌদি আরবের রিয়াদে ইতালিয়ান কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরো ট্রফি উন্মোচনের মাধ্যমে শুরু হয়…

Read More

ময়মনসিংহ নগরীতে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করে থানায় আনার পথে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা হাতকড়াসহ ওই আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পর পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে আসামির বাবাসহ সাতজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার আতঙ্কে ওই এলাকার অধিকাংশ পুরুষ বর্তমানে এলাকা ছেড়ে পালিয়ে রয়েছেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে রাসেল নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে দিগারকান্দা এলাকার সাগর আলীর ছেলে আরিফুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। আহত রাসেল বর্তমানে রাজধানীর পঙ্গু…

Read More

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টাল ভোট ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ কর্মসূচির আওতায় ১৪২ জন কর্মকর্তা-কর্মচারীকে আগামী শনিবার প্রশিক্ষণ দেওয়া হবে। নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ তথ্য জানানো হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন বিভিন্ন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা তথ্য অফিসার এবং সহকারী কমিশনার পর্যায়ের কর্মকর্তারা। প্রশিক্ষণ কর্মসূচিতে পোস্টাল ভোট ব্যবস্থাপনার পুরো প্রক্রিয়া হাতে-কলমে তুলে ধরা হবে। এতে ডাক বিভাগের মাধ্যমে প্রাপ্ত ব্যালট খাম যাচাই, নির্ধারিত সফটওয়্যার ব্যবহার করে কিউআর…

Read More

জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি সমঝোতার চূড়ান্ত ঘোষণা আজ দেওয়া হচ্ছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেল চারটার দিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা আসবে বলে জানা গেছে। জামায়াতে ইসলামীর একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আজ সকালে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানানো হতে পারে। এর আগে মঙ্গলবার সারাদিন ১১ দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিসসহ সংশ্লিষ্ট দলগুলোর নেতারা অংশ নেন। বৈঠকে বিভিন্ন দলের জন্য আসন বণ্টন চূড়ান্ত…

Read More