Author: স্টাফ রিপোর্টার

ক্যামেরার সামনে যেমন সাবলীল, তেমনি নিজের অবস্থান নিয়েও আপসহীন—ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি আবারও তা প্রমাণ করলেন। সাম্প্রতিক সময়ে অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতির কারণেও আলোচনায় থাকেন তিনি। এবার নিজের সাজগোজ নিয়ে করা এক নেতিবাচক মন্তব্যের কড়া জবাব দিয়ে নেটদুনিয়ায় আলোড়ন তুলেছেন এই অভিনেত্রী। ঘটনার সূত্রপাত হিমির একটি ফেসবুক লাইভকে ঘিরে। লাইভ চলাকালীন এক দর্শক তার চোখের মেকআপ নিয়ে মন্তব্য করেন—‘চোখে মেকআপ না করলে আপনাকে আরও ভালো লাগত।’ এমন অযাচিত পরামর্শে বিরক্ত ও হতাশ হন হিমি। বিষয়টি এড়িয়ে না গিয়ে সরাসরি প্রতিক্রিয়া জানান তিনি। স্পষ্ট ও দৃঢ় কণ্ঠে হিমি বলেন, ‘আপনাদের কিছু না কিছু বলতেই হবে!…

Read More

গণভোট নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। নির্বাচন মনিটরিং ও সহায়তা প্রদান সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা পরিষদের সদস্যরা আজ ১৫ জানুয়ারি থেকে এই প্রচার কার্যক্রম শুরু করেছেন। এ কার্যক্রমের আওতায় তারা আগামী ২১ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য ও প্রক্রিয়া সম্পর্কে জনগণকে অবহিত করবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচারণার অংশ হিসেবে উপদেষ্টা পরিষদের সদস্যরা স্থানীয় প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় এবং গণভোটে অংশগ্রহণের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করবেন। প্রচারণার প্রথম দিনে আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান চট্টগ্রামে…

Read More

নির্বাচন কমিশনের (ইসি) পুনর্নির্ধারিত সীমানা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কোনো আইনগত বাধা নেই বলে আদেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। এর আগে, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সংসদীয় আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণ করে একটি গেজেট প্রকাশ করে। ওই গেজেটের ভিত্তিতেই নির্বাচন আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন সীমানা অনুযায়ী সাঁথিয়া উপজেলা পাবনা-১ আসনের অন্তর্ভুক্ত থাকবে এবং সুজানগর ও বেড়া উপজেলাকে একত্রে পাবনা-২ আসন হিসেবে গণ্য করা হবে। উল্লেখ্য, এর আগে পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে সেগুলোকে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করার বিষয়ে নির্বাচন কমিশনের জারি করা…

Read More

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা ফের রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবরোধ কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। একই সময় তারা সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড়ে একযোগে অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচিটি পালন করা হয় সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন ব্যানারে। এর আগে, বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে অধ্যাদেশ অনুমোদন ও প্রজ্ঞাপন জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে তারা ওই দিনের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছিলেন। শিক্ষার্থীরা জানান,…

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। জানা গেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি— বিশেষ করে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়টি আলোচনায় প্রাধান্য পেতে পারে। বৈঠকে তারেক রহমানের সঙ্গে বিএনপির আরও একাধিক নেতা যুক্ত হতে পারেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় ও বিএনপি সূত্রে জানা গেছে।

Read More

একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা দুই বছরের জমাকৃত আমানতের ওপর কোনো মুনাফা পাবেন না। আন্তর্জাতিক ব্যাংকিং রীতি অনুসরণ করে বাংলাদেশ ব্যাংক ২০২৪ ও ২০২৫ সালের আমানতের মুনাফার ওপর ‘হেয়ারকাট’ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আমানতের একটি অংশ কেটে রাখা হবে, যা একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে কার্যকর হবে। এ বিষয়ে গতকাল বুধবার (১৪ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক পাঁচটি ব্যাংকের প্রশাসকের কাছে চিঠি পাঠিয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব আমানত হিসাব নতুন করে পুনর্গণনার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিশ্বজুড়ে ব্যাংক একীভূতকরণের সময় এ ধরনের হেয়ারকাট পদ্ধতি অনুসরণ করা হয়। সেই আন্তর্জাতিক নীতিমালার আলোকে বাংলাদেশেও এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যে…

Read More

যুক্তরাষ্ট্র ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের আশঙ্কা, এসব দেশের কিছু আবেদনকারী ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন। এই উদ্বেগ থেকেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ফক্স নিউজের হাতে আসা পররাষ্ট্র দপ্তরের এক অভ্যন্তরীণ নথিতে উল্লেখ করা হয়েছে—ভিসা যাচাই ও নিরাপত্তা সংক্রান্ত প্রক্রিয়ার পূর্ণাঙ্গ পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের ভিসা দেওয়া হবে না। এ সময় কনসুলার কর্মকর্তাদের বিদ্যমান আইনের আওতায় ভিসা আবেদন প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে সোমালিয়া, রাশিয়া, আফগানিস্তান,…

Read More

বিশ্বব্যাংকের সর্বশেষ গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে এবং আগামী দুই অর্থবছরে প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশটির অর্থনীতির শক্তিশালী সম্ভাবনার কারণে আংশিকভাবে পূর্বাভাস সংশোধন করা হয়েছে। বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪.৬ শতাংশে উন্নীত হবে এবং ২০২৬-২৭ অর্থবছরে তা আরও বেড়ে ৬.১ শতাংশে পৌঁছাবে। এই ঊর্ধ্বমুখী সংশোধনের পেছনে রয়েছে মূল্যস্ফীতির চাপ কমার ফলে ব্যক্তিগত ভোগ বৃদ্ধি, শক্তিশালী শিল্প কার্যক্রম ও বিনিয়োগ বৃদ্ধির প্রত্যাশা। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের শুরুর দিকে সাধারণ নির্বাচন-পরবর্তী রাজনৈতিক অনিশ্চয়তা হ্রাস এবং নতুন সরকারের মাধ্যমে কাঠামোগত সংস্কার বাস্তবায়নের প্রত্যাশা ২০২৬-২৭ অর্থবছরে শিল্প সম্প্রসারণে সহায়ক…

Read More

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, নতুন করে বাংলাদেশকে গড়ে তুলতে হলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার কোনো বিকল্প নেই। এই ‘হ্যাঁ’ ও ‘না’-এর মধ্য দিয়েই নির্ধারিত হবে আগামী প্রজন্মের হাতে কেমন বাংলাদেশ তুলে দেওয়া হবে। ‘হ্যাঁ’ ভোট মানেই তরুণদের জন্য একটি নতুন, বৈষম্যহীন ও ন্যায্য বাংলাদেশের পথে অগ্রযাত্রা। বুধবার বিকেলে রংপুরে আবু সাঈদ স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত বিভাগীয় পর্যায়ের ইমাম সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই সনদ যদিও কালো কালিতে লেখা, বাস্তবে তা রচিত হয়েছে জুলাই আন্দোলনে শহীদদের রক্ত দিয়ে। এই সনদের যথাযথ…

Read More

বিশ্ব ফুটবলের আলো ঝলমলে মঞ্চে যখন ভিক্টর ওসিমেন দৌড়ান, তখন কেউ আর ভাবেন না—এই মানুষটি একদিন খাবারের খোঁজে রাস্তায় পানি বিক্রি করতেন। কিন্তু তার প্রতিটি দৌড়ের ভেতর লুকিয়ে আছে লাগোসের সেই ধুলো, সেই রোদ, সেই অনাহারের গল্প। নাইজেরিয়ার লাগোস শহরের এক প্রান্তে শুরু হয়েছিল তার জীবনসংগ্রাম। খুব অল্প বয়সেই বাবা–মাকে হারিয়ে একা হয়ে যান ওসিমেন। স্কুল শেষে তার ঠিকানা ছিল ব্যস্ত সড়ক—হাতে পানির বোতল, চোখে অনিশ্চয়তা। বিক্রি হলে খাবার, না হলে ক্ষুধা নিয়েই রাত। জীবনের কাছে তখন তিনি শুধু টিকে থাকার লড়াইয়ে নামা এক শিশু। ফুটবল ছিল না বিলাসী স্বপ্ন, ছিল একমাত্র আশ্রয়। বলের পেছনে ছুটতে ছুটতেই ভুলে যেতেন ক্ষুধা,…

Read More