Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- শি জিনপিংয়ের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: ট্রাম্প
- বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের ভবিষ্যৎ: তারেক রহমান
- বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
- ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে
- দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী
- অনুমতি ছাড়াই কনসার্টের টিকিট বিক্রি, শেষ মুহূর্তে স্থগিত
- ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান
- বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন করছেন কেইন
Author: স্টাফ রিপোর্টার
দেশে বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ঢাকা মেডিক্যাল কলেজের ইনফার্টিলিটি সেন্টারে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশের হাসপাতালগুলোতে বিশ্বমানের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। উন্নত চিকিৎসা নিশ্চিতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি দেশে আনা হবে। স্বাস্থ্যমন্ত্রী আজ সকালে ঢাকা মেডিক্যাল কলেজে রিপ্রোড্রাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি ইউনিটে পলিসিস্টিক ওভ্যারি সিনড্রোম সচেতনতা মাস উপলক্ষ্যে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সাখাওয়াত হোসেন বলেন, নারীদের হরমোনজনিত ও বিপাকীয় সমস্যা পলিসিসটিক ওভারি সিনড্রোমের কারণে দেশে বন্ধ্যাত্বের হার বাড়ছে। তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে আধুনিক চিকিৎসার…
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা আশা করি, রামিসা হত্যার বিচারের মতো অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারটা সংক্ষিপ্ত সময়ে সমাপ্ত করতে পারব। বিচার করবে আদালত। আমরা সহযোগিতা করব— আমাদের আইনানুগ যেসব প্রক্রিয়া আছে, সেগুলো সম্পন্ন করে চার্জশিট দাখিলের মধ্য দিয়ে।’ রবিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন। কুমিল্লায় সংঘটিত ১৩ বছর বয়সী কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় মন্ত্রী বলেন, নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যে নিহত কিশোরের মরদেহ উদ্ধার করা হয় এবং পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে জড়িত চারজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, কুমিল্লার ঘটনায় সারাদেশের মানুষ মর্মাহত। গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার…
রাজধানীতে শিল্পকলা একাডেমির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিল্পকলা একাডেমির সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনার খবর আমরা জানতে পেরেছি। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়টি এখনো জানতে পারিনি।
‘আমি সব সময়ই মা হতে চেয়েছি’- কিছুদিন আগেই মাতৃত্ব নিয়ে নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন টালিউড অভিনেত্রী সোহিনী সরকার। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। রোববার সকালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। মা ও সন্তান দুজনেই ভালো আছেন বলে জানিয়েছেন সোহিনীর স্বামী শোভন গঙ্গোপাধ্যায়। ২০২৪ সালে বিয়ের পর থেকে শোভন ও সোহিনীর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ ছিল বেশ। তবে নিজেদের সম্পর্ক ও ব্যক্তিগত মুহূর্ত নিয়ে বরাবরই কিছুটা আড়ালে থেকেছেন এই তারকা দম্পতি। এর আগে ঘরোয়া সাধের অনুষ্ঠানের ছবি ও ভিডিও প্রকাশ করেছিলেন সোহিনী। এরপর থেকেই নতুন অতিথির অপেক্ষায় ছিলেন তার ভক্তরা। জুলাইয়ে বিবাহবার্ষিকীর দিন সেই অপেক্ষা আরও স্পষ্ট হয়ে যায়। বেবিবাম্পের একগুচ্ছ…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তিনি। রবিবার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। সংবাদ সম্মেলনে জানানো হয়, নিউইয়র্কে পৌঁছে প্রধানমন্ত্রী ২২ সেপ্টেম্বর থেকে তার আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করবেন। ওই দিন সকালে তিনি জাতিসংঘ মহাসচিবের আয়োজনে রাষ্ট্র ও সরকারপ্রধানদের জন্য দেওয়া স্বাগত প্রাতঃরাশে যোগ দেবেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। একই দিন সন্ধ্যায় তিনি মার্কিন প্রেসিডেন্টের আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে অভ্যর্থনা অনুষ্ঠানেও যোগ দেবেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী…
রাজধানীর পল্লবী এলাকায় সকালে পরিস্থান পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে পল্লবী থানাধীন সিরামিক রোডে পার্কিং করা বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বিষয়টি নিশ্চিত করেছেন। হাসান বাসির বলেন, সকাল সোয়া ৭টার দিকে বৃষ্টির মধ্যে পরিস্থান পরিবহনের একটি পার্কিং করা বাসে আগুন দেওয়া হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি বলেও জানান তিনি।
গাইবান্ধার সুন্দরগঞ্জে চার মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণের ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপালচরণ এলাকায় এসব বিস্ফোরণ ঘটে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা যায়, ভোর ৪টা ২৬ মিনিটে সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজার বাসভবনের সামনে প্রথম বিস্ফোরণ ঘটে। দুই মিনিট পর ৪টা ২৮ মিনিটে গোপালচরণ উচ্চ বিদ্যালয়ের সামনে দ্বিতীয় বিস্ফোরণ হয়। এর দুই মিনিট পর ৪টা ৩০ মিনিটে স্কুলের দক্ষিণ পাশের রাস্তায় তৃতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন আশপাশের মানুষ । তবে কোনো বড়…
কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। পরে প্রশাসনের কাছে ৪ দফা দাবি তুলে ধরে তারা অবরোধ স্থগিত করেন। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। এ সময় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দেন। অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এর আগে সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে গন্ধমতিতে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। কর্মসূচি শেষে শিক্ষার্থীরা ৪ দফা দাবি ঘোষণা করেন। দাবিগুলো…
সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং লোহিত সাগর উপকূলের কয়েকটি জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রোববার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রিয়াদের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এ ছাড়া হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর তারা নিশ্চিত করেনি। এর আগে শনিবার সৌদি রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ট্যাংক থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। এ ঘটনায় সাময়িকভাবে বিমান চলাচল ব্যাহত হয়। তবে ধোঁয়ার উৎস ও এর সঙ্গে হুথিদের হামলার…
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, হত্যার শিকার কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। জানাজার আগে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার আবেগাপ্লুত হয়ে বলেন, “আপনাদের ছেলে আপনাদের ভালোবাসায় বড় হয়েছিল। আমি ওর বাবা হিসেবে সবার কাছে ক্ষমা চাইছি। ও যদি কোনো ভুল করে থাকে, তাহলে আমার ছেলেকে ক্ষমা করে দেবেন এবং তার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তার আত্মার মাগফিরাত করেন।” জানাজা শেষে উপস্থিত সবাই অপ্রতিমের…
