Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- অনুমতি ছাড়াই কনসার্টের টিকিট বিক্রি, শেষ মুহূর্তে স্থগিত
- ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান
- বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন করছেন কেইন
- বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
- ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ
- বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
Author: স্টাফ রিপোর্টার
মাতৃত্ব ইস্যুতে বলিউড সরগরম। মা হওয়ার পর স্বাভাবিকভাবেই চেহারায় পরিবর্তন এসেছে ক্যাটরিনা কাইফের। স্থূলতা এসেছে বলিউড অভিনেত্রীর। কিন্তু এই পরিবর্তন নিয়েই ‘নোংরা’ সমালোচনায় মেতেছে নেটিজেনদের একাংশ। এ নিয়ে অনেকেই প্রতিবাদে সরব হয়েছেন। এমনকি বলিউড ভাইজান সালমান খানও প্রতিবাদ জানিয়েছেন। তার ‘বিগ বস’ অনুষ্ঠানে রীতিমতো শার্ট খুলে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা। সালমানের এই প্রতিবাদের প্রশংসা করলেন অভিনেত্রী রিচা চাড্ডা। নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে রিচা বলেন, ‘আমি জানতাম না যে তিনি (সালমান) এ বিষয়ে কথা বলেছেন। তবে এটা দারুণ ব্যাপার! এমন কথা বলা সত্যিই বড় মনের পরিচয়। এসব সমালোচনায় গুরুত্ব দেওয়া উচিত নয়। কিছু পুরুষের চিন্তাভাবনা এতই ছোট যে, সন্তান জন্ম…
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকারি হাসপাতালের আশপাশে নতুন করে কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না। একইসঙ্গে বর্তমানে অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হবে এবং মানসম্মত সেবা দিতে ব্যর্থ হলে তাদের অনুমোদন বাতিল করা হবে। আজ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন তিথি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার নুসরাত ফারজানা খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উপজেলা পর্যায়ের হাসপাতালে পর্যাপ্ত…
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২০ টাকা বাড়লেও বাসভাড়া কিলোমিটার প্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে পরিবহন ভাড়া সমন্বয়ের দীর্ঘদিনের একটি প্রতিষ্ঠিত পদ্ধতি রয়েছে। এটি অনুযায়ী জ্বালানির দাম প্রতি লিটারে এক টাকা বাড়লে ভাড়া কিলোমিটারপ্রতি এক পয়সা বাড়ানোর যৌক্তিকতা রয়েছে। সে হিসাবে এবার জ্বালানির দাম ২০ টাকা বাড়ায় প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি ছিল পরিবহন মালিকদের। তবে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপের বিষয়টি বিবেচনায় নিয়ে আলোচনা করে তা কমিয়ে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আজ সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে আগত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে (ওয়েলকাম ব্রেকফাস্ট) অংশ নিয়েছেন। এর মধ্য দিয়ে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশের সরকারপ্রধানের আনুষ্ঠানিক ও ব্যস্ত সফর সূচি শুরু হলো। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় জাতিসংঘ সদরদপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে বিশ্বনেতা ও তাঁদের জীবনসঙ্গীদের সম্মানে এই প্রাতরাশ সভার আয়োজন করেন। প্রাতরাশের শুরুতে বিশ্বনেতারা একে একে তাদের সহধর্মিনীদের নিয়ে অনুষ্ঠান মঞ্চে ওঠেন এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও তার স্ত্রী সঙ্গে ফটোসেশনে অংশ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও তাঁর সহধর্মিনী ডা. জুবাইদা রহমানকে…
আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে ডিজেলে বর্তমানে প্রতি লিটারে সরকারের প্রায় ৮৯ টাকা করে লোকসান হচ্ছে, যার ফলে প্রতিদিন কেবল ডিজেল খাতেই প্রায় ১০৯ কোটি টাকা সরকার লোকসান দিচ্ছে। অর্থাৎ শুধুমাত্র ডিজেলে বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা সরকারের লোকসান হবে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক নানা বিষয় জানাতে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে উপদেষ্টা জানান, বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সত্ত্বেও চলতি বছরের…
পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদে ৩১ কর্মকর্তাকে রদবদল করেছে সরকার। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিন আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশ অনুযায়ী, হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খানকে পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে। সুপারনিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া মোহাম্মদ এনামুল হককে সিলেট মহানগর পুলিশ থেকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষ ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। সেখানে থাকা পরিতোষ ঘোষকে পার্বত্য জেলা এপিবিএন কার্যালয়ে বদলি করা হয়েছে। এ ছাড়া, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত ডিআইজি আনিছুর রহমানকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে থাকা অতিরিক্ত ডিআইজি গিয়াস উদ্দিন…
কুড়িগ্রামের উলিপুরে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। পরে উপজেলা প্রশাসন, পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সার বিতরণ শুরু করেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজারে এ ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা অবরোধের কারণে কুড়িগ্রাম-চিলমারী আঞ্চলিক সড়কে যান চলাচল ব্যাহত হয়। স্থানীয়রা জানান, নতুন অনন্তপুর বাজারের মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজ থেকে কৃষকদের সার দেওয়ার কথা ছিল। এ জন্য সকাল থেকেই কৃষকরা সেখানে সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছিলেন। সকাল সাড়ে ৯টার পরও ডিলারের লোকজন না আসায় ক্ষুব্ধ হয়ে কৃষকরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা…
জামায়াতে ইসলামীর ইসলামাবাদমুখী লংমার্চ স্থগিত রাখার অনুরোধ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পেট্রোলিয়াম লেভির বিরুদ্ধে চলমান এই মার্চ নিয়ে জামায়াতের আমির হাফিজ নাঈমুর রহমানকে ফোন করে তিনি এ অনুরোধ জানান। একই সঙ্গে জ্বালানি কর বিষয়ে দলটির সঙ্গে অর্থবহ আলোচনায় বসার প্রস্তাবও দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এক মুখপাত্রের বরাতে জানিয়েছে, মুলতানে পৌঁছানোর পর জামায়াতের আমিরকে ফোন করেন শেহবাজ শরিফ। সে সময় তিনি মার্চ স্থগিত রাখার অনুরোধ করেন। জবাবে হাফিজ নাঈম বলেন, সরকারকে সংঘাত বা আইনশৃঙ্খলার অবনতির মুখে ফেলা তাদের উদ্দেশ্য নয়। জনগণের সমস্যা তুলে ধরতেই তারা রাস্তায় নেমেছেন। প্রতিবাদ করার অধিকার সরকারকে সম্মান করতে হবে। প্রধানমন্ত্রীর…
আজ ২২ সেপ্টেম্বর, বিশ্ব গন্ডার দিবস। ২০১০ সালে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড সাউথ আফ্রিকা দিনটিকে বিশ্ব গন্ডার দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতিবছরই এদিন বিশ্বব্যাপী নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। গন্ডার সংরক্ষণ ও শিকার রোধে জনসচেতনতা তৈরিই এ দিবস পালনের মূল উদ্দেশ্য। বর্তমানে বিশ্বে পাঁচ প্রজাতির গন্ডার রয়েছে- আফ্রিকায় সাদা ও কালো গন্ডার, আর এশিয়ায় একশৃঙ্গ, জাভা ও সুমাত্রার গন্ডার। এরা চোরাকারবারি, বন ধ্বংস ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বিলুপ্তির হুমকিতে রয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন দেশে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, আলোচনা, চিত্র প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী আয়োজিত হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও গন্ডার সংরক্ষণে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।…
নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী ও মেহেরপুর জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে এসপি পদমর্যাদার আরও ১৮ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। এতে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমেদ। চার জেলায় নতুন পুলিশ সুপার প্রজ্ঞাপন অনুযায়ী, নেত্রকোনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে র্যাবের মো. বদরুদ্দোজাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার এসপি করা হয়েছে পুলিশ সদর দপ্তরের এআইজি মু. জালাল উদ্দিন ফাহিমকে। এ ছাড়া রাজবাড়ীর নতুন পুলিশ সুপার হয়েছেন র্যাবের মীর মনির হোসেন এবং মেহেরপুরের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন…
