Author: স্টাফ রিপোর্টার

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে কয়েক হাজার মানুষের মৃত্যুর ঘটনায় দেশটির নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানে নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইরানে এখন নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে।’ বিক্ষোভকারীদের দমনে ইরানি সরকারের কঠোর অবস্থানের নিন্দা জানিয়ে ট্রাম্প বলেন, ‘একজন দেশের নেতা হিসেবে খামেনি যা করেছেন, তা তার দেশের জন্য পুরোপুরি ধ্বংসাত্মক। বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে মাত্রার সহিংসতা চালানো হয়েছে, তা নজিরবিহীন।’ তিনি আরও বলেন, ‘দেশকে সঠিকভাবে চালানোর জন্য— যদিও এ চালানোর বিষয়টি খুবই নিচু…

Read More

গ্রিনল্যান্ড কেনার অনুমতি না পাওয়া পর্যন্ত ইউরোপের মিত্র দেশগুলোর ওপর ধাপে ধাপে বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৭ জানুয়ারি) দেওয়া এক ঘোষণায় ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড কেনার বিষয়ে সম্মতি না মিললে যুক্তরাষ্ট্র এই শুল্কনীতি আরও কঠোর করবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও গ্রেট ব্রিটেন থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে। এসব দেশ এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্কের আওতায় রয়েছে। ট্রাম্প আরও জানান, আগামী ১ জুন থেকে এই শুল্কের হার বাড়িয়ে ২৫ শতাংশে উন্নীত…

Read More

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হল “বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ছবি আঁকা প্রতিযোগিতা ২০২৫” এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। একাত্তরের মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান ‘শীর্ষক এই মেগা আর্ট ইভেন্টে ৫ হাজার ৮৭১ জন খুদে শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিশ্ববরেণ্য চিত্রশিল্পীদের নিয়ে গঠিত জুরিবোর্ড ১৪৩ জনকে বিজয়ী ঘোষণা করে। বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান ইয়াশা সোবহান। তিনটি ক্যাটাগরিতে ৩০ লাখ টাকার মোট ১৪৩টি পুরস্কার ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। ক্যাটাগরি ১- (তৃতীয় থেকে ষষ্ঠ) প্রথম হয়েছেন আরাত্রিকা বড়াল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ তৃতীয় শ্রেণি। দ্বিতীয় হয়ছেন রাইছা ইসলাম জেছি উত্তরা হাই স্কুল এন্ড কলেজ ষষ্ঠ শ্রেণি।…

Read More

শব্দদূষণ নিয়ন্ত্রণে অকারণে হর্ন বাজানো বন্ধ করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, কারণে-অকারণে হর্ন বাজানো আমাদের বহুদিনের চরম বদ অভ্যাস। এটা পরিবর্তনের জন্য যেমন আইন লাগে, তেমনি মানুষেরও অভ্যাস পরিবর্তন করতে হয়। আজ শনিবার পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে আয়োজিত শোভাযাত্রায় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ উপস্থিত ছিলেন।…

Read More

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার কৃষক, বিজ্ঞানী ও নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, স্থানীয় প্রজাতি এবং জীববৈচিত্র্য রক্ষা করা, কর্পোরেট নিয়ন্ত্রণের প্রভাব থেকে সতর্ক থাকা এবং নিরাপদ জেনেটিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। উপদেষ্টা আজ সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জীবন বিজ্ঞান, স্বাস্থ্য ও জৈবপ্রযুক্তি খাতে জ্ঞান বিনিময়, গবেষণা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে আয়োজিত ১ম আন্তর্জাতিক লাইফ সায়েন্স, হেলথ অ্যান্ড বায়োটেকনোলজি সম্মেলনে এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। যবিপ্রবি’র জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ এ সম্মেলনের আয়োজন করে। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘আমরা বৈজ্ঞানিক উদ্ভাবনের সমর্থক, তবে কর্পোরেট নিয়ন্ত্রণে প্রাকৃতিক সম্পদের…

Read More

অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ন ও গণপূর্ত, শিল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পাশাপাশি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া দেশের জন্য জরুরি। শনিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে পাবলিক লাইব্রেরি হলরুমে গণভোটের কার্যক্রম বিষয়ে আয়োজিত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে, জনতার কাফেলা জুলাই সনদের পক্ষে এবং জনতার কাফেলা নতুন বাংলাদেশের পক্ষে। জুলাইয়ের বীর শহীদদের আত্মত্যাগ ও জুলাই যোদ্ধাদের অবদানে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। দেশের এই পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া…

Read More

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালের নতুন ভবনের সাত তলায় আগুন লাগার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের টেলিফোন অপারেটর ও লিডার আবু সায়িদ। তিনি জানান, আগুনের খবরে হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে অনেক স্বজন রোগী নিয়ে তাড়াহুড়া করে হাসপাতাল ভবন থেকে নেমে যান। তবে, এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে মমেকের নতুন ভবনের সাত তলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

Read More

টি–টোয়েন্টি ক্রিকেটে আরও একবার নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেন ডেভিড ওয়ার্নার। এই ফরম্যাটে তৃতীয় ব্যাটার হিসেবে তিনি পূর্ণ করলেন ১০টি সেঞ্চুরির অনন্য কীর্তি। তার আগে এই তালিকায় জায়গা করে নিয়েছেন শুধু ক্রিস গেইল ও বাবর আজম—গেইলের আছে ২২টি, বাবরের ১১টি সেঞ্চুরি। বিগ ব্যাশ লিগের উত্তেজনাপূর্ণ সিডনি ডার্বিতে সিডনি থান্ডারের হয়ে সিডনি সিক্সার্সের বিপক্ষে অপরাজিত ১১০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ওয়ার্নার। এই ম্যাচেই তিনি ছুঁয়ে ফেলেন নিজের দশম টি–টোয়েন্টি সেঞ্চুরির মাইলফলক। ব্যাট হাতে নেমেই আগ্রাসনের ছাপ রাখেন অভিজ্ঞ এই বাঁহাতি। ম্যাথু গিলকেসের সঙ্গে উদ্বোধনী জুটিতে আসে ৫৬ রান, যেখানে ওয়ার্নারের অবদান ছিল ৪২। ইনিংসের প্রথম বলেই সাবেক সতীর্থ মিচেল স্টার্ককে ব্যাকওয়ার্ড পয়েন্ট…

Read More

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার সন্ধ্যায় এ সংবাদ সম্মেলন করা হবে দলের পক্ষ থেকে। শনিবার সন্ধ্যা ৭টায় বাংলা মোটর পার্টি অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ বিকাল ৫টার দিকে এক বার্তায় এনসিপি জানায়, সংবাদ সস্মেলনে নির্বাচনি আপিল শুনানি ও নির্বাচনের সার্বিক বিষয়ে কথা বলবেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ।

Read More

মুক্তির পর প্রত্যাশার ভারে টিকতে না পেরে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে বলিউড তারকা কার্তিক আরিয়ানের নতুন ছবি ‘তু মেরি ম্যায় তেরা’। সিনেমাটির এমন ভরাডুবির পর আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কার্তিক নিজেই—কারণ, তিনি নিজের নেওয়া পুরো পারিশ্রমিক প্রযোজককে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, করণ জোহরের ধর্মা প্রোডাকশনস প্রযোজিত এই ছবির বাজেট ছিল প্রায় ৯০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১২৫ কোটি টাকা)। তবে মুক্তির পর বক্স অফিসে ছবিটি আয় করতে পেরেছে মাত্র ৪০ কোটি রুপির মতো। প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় বড় অঙ্কের লোকসানের মুখে পড়ে প্রযোজনা সংস্থা। এমন পরিস্থিতিতে ছবিটির জন্য নেওয়া নিজের ১৫ কোটি রুপি পারিশ্রমিক…

Read More