Author: স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের সীতাকুণ্ডে বুধবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। উপজেলা ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট সংলগ্ন এলাকায় একটি দোকানে আগুন লাগার পর তা দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে পুরাতন জাহাজের মালামাল বিক্রির অন্তত ১২টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, এতে প্রায় এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হতে পারে। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, আগুনের সূত্রপাত একটি দোকানে ওয়েল্ডিংয়ের কাজ চলাকালীন ঘটে। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পাশের দোকানগুলোও ঝুঁকির মধ্যে পড়ে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মধ্যে রয়েছেন মো. নুরউদ্দিন, জাবেদ, সুমন ও ইব্রাহীম। আগুনে দোকানগুলোর ভেতরে থাকা পুরাতন জাহাজের যন্ত্রাংশ, লোহালক্কড় ও অন্যান্য…

Read More

প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার পর আজ থেকে শুরু হয়েছে আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচার কার্যক্রম সিলেট থেকে শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রচারের প্রথম দিনেই দেশের সাতটি জেলায় ধারাবাহিক নির্বাচনি সমাবেশে যোগ দেবেন। জেলাগুলো হলো— সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ। বুধবার রাজধানীর গুলশান–২–এ বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রচারসূচি ঘোষণা করেন কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানান, বুধবার রাতেই বিমানে সিলেট যাবেন তারেক রহমান। সেখানে পৌঁছে তিনি রাতেই হজরত শাহজালাল (রহ.)–এর মাজার জিয়ারত করবেন।…

Read More

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদের ওপর গণভোট পর্যবেক্ষণে ১৪ সদস্য বিশিষ্ট পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ। বাংলাদেশ নির্বাচন কমিশনের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের লন্ডনে কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে ১৪ সদস্যের পর্যবেক্ষক দল পাঠানোর ঘোষণা দেন। কমনওয়েলথের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে। ঘানার সাবেক প্রেসিডেন্ট এইচ.ই. নানা আকুফো আসো এই পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন। পর্যবেক্ষক দলের সদস্যরা হলেন, অ্যান্টিগুয়া ও বারবুডার ক্যারিবিয়ান উইমেন ইন লিডারশিপের প্রেসিডেন্ট লেব্রেখটা নানা ওয়ে হেসে-বেইন, কানাডার যোগাযোগ বিশেষজ্ঞ নীল ফিলিপ ফোর্ড, ফিজির প্যাসিফিক ইয়ুব কাউন্সিলের সমন্বয়ক মিলিয়ানা ইগা রামাতানিভাই, মালয়েশিয়ার সাবেক সিনেটর দাতুক(ড.) রাস আদিবা মোহদ রাদজি, মালদ্বীপের সাবেক…

Read More

হঠাৎ শুটিংয়ের মাঝেই শারীরিক অসুস্থতায় ভেঙে পড়েন ওপার বাংলার জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী রণিতা দাস। দ্রুত পরিস্থিতি সামাল দিতে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যা নিয়ে অনুরাগীদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়। অভিনেত্রীর অসুস্থতার খবরটি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু, অভিনেতা-পরিচালক সৌপ্তিক চক্রবর্তী। তিনি জানান, বিষয়টি গুরুতর কিছু নয়, তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই রণিতাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। চিকিৎসক সূত্রে জানা গেছে, রণিতার শারীরিক অবস্থার এখন অনেকটাই উন্নতি হয়েছে। রুটিন স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালে রাখা হয়েছে এবং আপাতত তার অবস্থা আশঙ্কাজনক নয়। সবকিছু স্বাভাবিক থাকলে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রয়োজনীয় কয়েকটি পরীক্ষা শেষ হওয়ার পর তাকে…

Read More

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার গাজা শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চল আল-জাহরা এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর। নিহত সাংবাদিকদের মধ্যে একজন ছিলেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির ফ্রিল্যান্স সাংবাদিক আবদুল রউফ শাআত। তবে হামলার সময় তিনি এএফপির কোনো দায়িত্ব পালন করছিলেন না বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। অপর দুই সাংবাদিক হলেন মোহাম্মদ সালাহ কাশতা ও আনাস ঘনেইম। গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, হামলার পর নিহতদের মরদেহ দেইর আল-বালাহ এলাকার আল-আকসা শহীদ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে দাবি করা হয়, একটি বেসামরিক যানবাহনকে লক্ষ্য করে ইসরাইলি…

Read More

আগামী অমর একুশে বইমেলায় পাঠকসমাজের জন্য নতুন এক সৃজনশীল উপন্যাস নিয়ে আসছেন হাবিবুর রহমান বাবু। তার এই উপন্যাস ‘ফেরার পথে’ প্রকাশিত হচ্ছে সাহিত্যদেশ প্রকাশনা থেকে। বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী তুনিশা সুমাইয়া তুলতুল, এবং প্রকাশক শফিক সাইফুল জানান, বইটির প্রকাশ প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রকাশক শফিক সাইফুল বলেন, “হাবিবুর রহমান বাবুর লেখা ‘ফেরার পথে’ আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি। এটি শুধু সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে নয়, সামাজিক ও মানবিক দিক থেকেও সমৃদ্ধ। উপন্যাসে সমসাময়িক সমাজের নানা প্রেক্ষাপট উঠে এসেছে। বিশেষ করে বর্তমান সময়ের একটি মারাত্মক সামাজিক ব্যাধি—মাদক। এ নিয়ে সচেতনতামূলক বার্তা বইটিতে স্পষ্টভাবে ফুটে উঠেছে। তরুণ সমাজ কীভাবে মাদকের প্রলোভনে পড়ে ভয়াবহ…

Read More

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অফ পিস’-এ যোগদানের আমন্ত্রণ গ্রহণ করেছেন। নেতানিয়াহুর দফতর বুধবার এ তথ্য জানিয়েছে। দফতরের বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা করেছেন যে তিনি ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণ করেছেন ও বিশ্বনেতাদের সমন্বয়ে গঠিত বোর্ড অফ পিসের সদস্য হিসেবে যোগ দেবেন।’ মূলত এই বোর্ড গাজায় যুদ্ধ পরবর্তী পুনর্গঠনের তদারকির জন্য তৈরি করা হয়। তবে বার্তা সংস্থা এএফপি’র দেখা চার্টারে বোর্ডের কার্যক্রম শুধু ফিলিস্তিনে সীমাবদ্ধ নয়। স্থায়ী সদস্যপদ পেতে হলে সদস্যদের ১০০ কোটি ডলার পর্যন্ত অর্থ প্রদান করতে হতে পারে। চার্টারের প্রস্তাবে উল্লেখ আছে যে বোর্ডের মূল লক্ষ্য হলো, ‘সংঘর্ষপ্রবণ বা ঝুঁকিপূর্ণ এলাকায় স্থিতিশীলতা বৃদ্ধি,…

Read More

উইন্ডহোকের আকাশে যেন ব্যাটিং ঝড়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চে ব্যাট হাতে আগুন ঝরালেন অস্ট্রেলিয়ার ওপেনার উইল মালাইচুক। জাপানের বিপক্ষে মাত্র ৫১ বলে শতক হাঁকিয়ে তিনি গড়লেন টুর্নামেন্ট ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। তার এমন বিধ্বংসী ইনিংসেই সহজ জয় তুলে নিল অস্ট্রেলিয়া। ২০২ রানের লক্ষ্য—যেটা সাধারণত অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে চ্যালেঞ্জিং। কিন্তু মালাইচুকের সামনে সেটা যেন কিছুই নয়। মাত্র ৫৫ বলে ১০২ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। ফলাফল—৮ উইকেটের দাপুটে জয়, হাতে তখনও ২০ ওভারের বেশি। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামে জাপান। ইনিংসের একপ্রান্ত ধরে রাখেন ওপেনার হুগো তানি-কেলি। ১৩৫ বল খেলে অপরাজিত ৭৯ রান করেন তিনি। নীহার পারমারের সঙ্গে গড়েন ৫৮ রানের জুটি।…

Read More

চকচকে পর্দার আড়ালের গল্প জানতে ভক্তদের কৌতূহল বরাবরই তুঙ্গে। কে কবে প্রেমে পড়লেন, আর কার বিয়ের ঘণ্টা কখন বাজবে—এসব প্রশ্নে শোবিজ অঙ্গন সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দু। ঠিক এমনই এক কৌতূহলের মুখে পড়েছেন হালের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। সম্প্রতি সহকর্মী রাফসান ও জেফারের বিয়ের আয়োজনে প্রাণবন্ত উপস্থিতি আর উচ্ছ্বাসে ভরপুর দেখা গেছে সুনেরাহকে। বন্ধুদের আনন্দে মেতে উঠলেও নিজের বিয়ের প্রসঙ্গে আপাতত নীরবই থাকতে চান এই অভিনেত্রী। এ বিষয়ে সম্প্রতি এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্পষ্ট অবস্থান জানান সুনেরাহ। কবে বিয়ে করছেন—এমন প্রশ্নের উত্তরে হাসিমুখে তিনি বলেন, ‘বিয়ের কোনো পরিকল্পনা আপাতত আমার নেই। যেটা নিয়ে এখনো ভাবনাই শুরু করিনি, সেটা নিয়ে বানিয়ে কী…

Read More

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগে ডিজিটাল রূপান্তরের ফলে বিচারপ্রার্থী মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটতে শুরু করেছে। ই-বেইল বন্ড প্রবর্তনের মাধ্যমে জামিন মঞ্জুর হওয়ার পর এখন আর কাউকে অযথা ঘণ্টার পর ঘণ্টা কিংবা সপ্তাহজুড়ে কারাগারে অপেক্ষা করতে হবে না। বুধবার সকালে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে দেশের আটটি জেলায় একযোগে ‘ই-বেইল বন্ড’ ম্যানেজমেন্ট সফটওয়্যারের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, আগে জামিন মঞ্জুর হলেও মুক্তি পেতে একাধিক ধাপ অতিক্রম করতে হতো। এর ফলে বিচারপ্রার্থীদের অপ্রয়োজনীয় সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি তীব্র মানসিক যন্ত্রণা ভোগ করতে হতো। অনেক ক্ষেত্রে জামিন পাওয়ার পরও মুক্তির প্রক্রিয়া শেষ হতে…

Read More