Author: স্টাফ রিপোর্টার

নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তিনি এ শ্রদ্ধা জানান। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী পৃথক পাঁচটি মামলায় জামিন পেয়েছেন। বাংলাদেশ হাইকোর্ট–এর বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের–এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, পাঁচ মামলার মধ্যে চারটিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এগুলো হলো—ফতুল্লা থানায় দায়ের করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা মামলা, আব্দুর রহমান হত্যা মামলা, মো. ইয়াছিন হত্যা মামলা এবং পারভেজ হত্যা মামলা। অপর মামলাটি সদর মডেল থানায় দায়ের করা হয়। এতে হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আসামিপক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। এর আগে গত…

Read More

কক্সবাজারের সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদি এক মামলায় জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সময় র‌্যাব জানায়, কক্সবাজারের টেকনাফে দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আবদুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের আগস্টে টেকনাফে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে তাকে প্রধান আসামি করে ৩৩ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা…

Read More

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা–র ভাগনি এবং টিউলিপ রিজওয়ানা সিদ্দিক–এর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। তিনি শেখ রেহানা–র মেয়ে। বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ, দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন। আবেদন সূত্রে জানা যায়, আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তের জন্য ইতোমধ্যে একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ ছাড়াই অবৈধ পারিতোষিক হিসেবে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে একটি ফ্ল্যাট গ্রহণ করেন। রেজিস্ট্রি…

Read More

রাজধানীর হাতিরঝিল এলাকার পশ্চিম উলনে একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা স্থানে জমে থাকা পানির ভেতর থেকে তাহেদী আক্তার (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা বিচারের দাবিতে হাতিরঝিল থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত প্রায় ১০টার দিকে প্রায় ১০০ থেকে ১৫০ জন এলাকাবাসী হাতিরঝিল থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। এর আগে মঙ্গলবার রাতে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত তাহেদী আক্তার কুমিল্লার তিতাস উপজেলার আলীরগাঁও গ্রামের মো. লিটন মিয়ার মেয়ে। পরিবারটি বর্তমানে পশ্চিম উলন ১২/১/এ নম্বর বাসায় বসবাস করছিল।…

Read More

দেশের বিভিন্ন এলাকায় প্রায় ১৩ ঘণ্টার ব্যবধানে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি)-এর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিম। ভূমিকম্পটির অবস্থান ছিল ২৭ দশমিক ২১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৮ দশমিক ২১৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এর আগে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫৫ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। ইএমএসসি’র তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আজ নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি সংগীত ব্যান্ড দলকে ‘একুশে পদক ২০২৬’ প্রদান করেছেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যথাযোগ্য মর্যাদায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ তুলে দেন। অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে। সকাল ১০টা ৫৩ মিনিটের দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছান। এ বছর একুশে পদক পেয়েছেন- চলচ্চিত্রে অবদানের জন্য ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক মো. আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম…

Read More

আজ ২৬ ফেব্রুয়ারি, বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম শ্রেষ্ঠ সন্তান, বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই দিনে নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে (বর্তমান নূর মোহাম্মদনগর) এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এই কালজয়ী যোদ্ধা। তাঁর বাবার নাম মোহাম্মদ আমানত শেখ এবং মায়ের নাম জেন্নাতুন্নেছা। শৈশবেই বাবা-মাকে হারানো নূর মোহাম্মদ সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা শেষ করে ১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তান রাইফেলসে (ইপিআর, বর্তমানে বিজিবি) যোগদান করেন। দীর্ঘ সময় দিনাজপুর সীমান্তে দায়িত্ব পালনের পর ১৯৭০ সালের জুলাই মাসে তিনি যশোর সেক্টরে স্থানান্তরিত হন এবং পরবর্তীতে ল্যান্স নায়েক পদে পদোন্নতি পান। এরপর ১৯৭১ সালে…

Read More

ফুটবল বিশ্বকাপের নতুন আসর শুরু হতে আর খুব বেশি দেরি নেই। শিরোপাধারী আর্জেন্টিনা ইতিমধ্যেই নিজেদের প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে। তবে টুর্নামেন্ট ঘিরে প্রত্যাশা, চাপ ও সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের প্রসঙ্গ উঠতেই আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি একটি দলকে নিয়ে স্পষ্ট সতর্কতার কথা জানিয়েছেন—মেক্সিকোর বিপক্ষে শুরুতেই পড়তে চান না তিনি। জাতীয় দলের সাবেক সতীর্থ এবং বর্তমানে মেক্সিকোর ক্লাব টিগ্রেসের গোলরক্ষক নাহুয়েল গুজম্যানের সঙ্গে ‘মিরো দে আত্রাস’ পডকাস্টে আলাপচারিতায় নিজের অনুভূতি খুলে বলেন ৩৮ বছর বয়সী এই মহাতারকা। ২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার ২–০ গোলের জয়টির কথা স্মরণ করে মেসি জানান, ম্যাচটির গুরুত্ব ছিল অসাধারণ। সেই ম্যাচে হারলেই…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পিলখানার মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তা কাঠামোর দুর্বলতা ফুটে ওঠে। তাই বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও আধুনিক, সময়োপযোগী ও শক্তিশালী করা প্রয়োজন। এ লক্ষ্যে আমাদের সরকার কাজ করবে। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের কল্যাণে তাঁদের সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদি সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতিও আমরা পুনর্ব্যক্ত করছি। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ সেনা দিবসে ঢাকা সেনানিবাসের এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ২৫ ফেব্রুয়ারি জাতির ইতিহাসে এক রক্তাক্ত ও বেদনাবিধুর দিন। এই দিনটি এলে প্রকৃতি…

Read More