Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- পাকিস্তানে ইরানের সমর্থনে সমাবেশে অন্তত ২৫ জন নিহত
- বিসিএলকে পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে দেখছেন সাইফ
- সংসদের হুইপ হলেন যারা
- জাতীয় সংসদের চীফ হুইপ হলেন নূরুল ইসলাম
- তাকে ছাড়া বাঁচতেই পারি না : দীপিকা
- ডিইএবের নতুন কমিটি সাংগঠনিক সম্পাদক প্রকৌ. রুবেল
- নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো
- বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
Author: স্টাফ রিপোর্টার
হাঁটুর চোট কাটিয়ে ফেরার পথে ধীরে ধীরে আলোয় ফিরছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। অস্ত্রোপচারের পর দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় তার মাঠে ফেরার দিনক্ষণ নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে সান্তোস কোচ জুয়ান পাবলো ভজভোডার সাম্প্রতিক বক্তব্যে নতুন করে আশার আলো দেখছেন ক্লাব ও জাতীয় দলের সমর্থকেরা। ক্যাম্পেনোতো পাউলিস্তা টুর্নামেন্ট দিয়ে নতুন মৌসুমের যাত্রা শুরু করেছে সান্তোস। ব্রাজিলেইরাঁ শুরু হওয়ার আগেই এই প্রতিযোগিতায় নিজেদের ঝালিয়ে নিচ্ছে দলটি। এর মধ্যেই নেইমারের প্রত্যাবর্তনের অপেক্ষায় অধীর হয়ে আছেন সান্তোস ও ব্রাজিল জাতীয় দলের ভক্তরা। কোরিনথিয়ান্সের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর সংবাদ সম্মেলনে কোচ ভজভোডা বলেন, “আমরা খুব দ্রুতই নেইমারকে দলে ফিরে পাবো। কয়েক সপ্তাহের মধ্যেই, এমনকি কয়েক…
শৈশবে ঘটে যাওয়া এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা আজও বলিউড তারকা আলিয়া ভাটের মনে গভীর ছাপ রেখে গেছে। সেই অভিজ্ঞতা তাকে প্রতিনিয়ত সতর্ক থাকতে শেখায়—গাড়ির পেছনের আসনে বসলেও নিয়ম করে সিটবেল্ট বাঁধেন তিনি। রাস্তায় চলাচলের সময় এখনো তার মনে কাজ করে অজানা এক শঙ্কা, কারণ একটি দুর্ঘটনাই একসময় কেড়ে নিয়েছিল তার জীবনের অত্যন্ত কাছের একজন মানুষকে। সম্প্রতি ভারতের একটি সড়ক নিরাপত্তাবিষয়ক অনুষ্ঠানে অংশ নেন আলিয়া ভাট। সেখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন ও ভিকি কৌশল। অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী। আলিয়া জানান, মাত্র ১২ বছর বয়সে তিনি তার ন্যানিকে (আয়া) একটি ভয়াবহ সড়ক…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কোনো পক্ষ থেকে আঘাত এলে পাল্টা জবাব দেওয়া হবে। তবে, এনসিপি কোনো সংঘাত বা মুখোমুখি পরিস্থিতি চায় না। আমাদের লক্ষ্য শান্তিপূর্ণ ও সম্প্রীতির রাজনীতি গড়ে তোলা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা-৮ আসনের অন্তর্গত ফকিরাপুলে দলটির স্থানীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী আজ হাবীবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে গেলে সেখানে তাকে বাধা দেওয়া হয়। তিনি বলেন, ‘এ সময় তার ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। গতকাল ঢাকা-১৮ আসনের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের ওপরও বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছে।’ নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি আঘাত…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। নিজের ইচ্ছাতেই তিনি প্রথমবারের মতো চালু হওয়া এই পদ্ধতিতে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, “রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। সে কারণেই তিনি এবার এই পদ্ধতিতে ভোট দেবেন।” ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এবারই প্রথম পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী ভোটার, নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা। এই পদ্ধতিতে ভোট দিতে এখন পর্যন্ত ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন। সংশোধিত তফশিল…
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কারা প্রশাসন পরিচালনায় নিরাপত্তা ও মানবাধিকার একে অপরের পরিপূরক। কারাগারে বন্দিদের মৌলিক মানবাধিকার সংরক্ষণপূর্বক সংশোধিত নাগরিক হিসেবে সমাজে ফিরিয়ে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। কারা বন্দিদের প্রতি মানবিক আচরণ, ন্যায্য সুযোগ সুবিধা প্রদান, বৈষম্যহীনতা ও সামাজিক মর্যাদা নিশ্চিতকরণ কেবল আইনগত বাধ্যবাধকতাই নয়, এটি রাষ্ট্রের নৈতিক অবস্থার প্রতিফলন। তাই কারাগারে বন্দিদের নিরাপত্তার পাশাপাশি তাদের মানবাধিকারও নিশ্চিত করতে হবে।আর এটি বাস্তবায়নে প্রশিক্ষিত ও মানবিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন কারারক্ষীদের ভূমিকা অনস্বীকার্য। মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসে অবস্থিত কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসীর গন্তব্যের দেশে পোস্টাল ব্যালট পৌঁছেছে। এছাড়া ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। মঙ্গলবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ২৭ জানুয়ারি সকাল সাড়ে ১০ টা পর্যন্ত পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে মাধ্যমে নিবন্ধনকারী ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের সংশ্লিষ্ট গন্তব্যের দেশে ব্যালট পৌঁছেছে। ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রায় ৩০ জন কিশোর ও তরুণকে প্রকাশ্যে কানে ধরে উঠবস করানোর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমাকে শোকজ নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ। তিনি জানান, অভিযুক্ত ডাকসু সদস্যকে আনুষ্ঠানিকভাবে শোকজ নোটিশ পাঠানো হয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। প্রক্টর বলেন, সর্বমিত্র চাকমার জবাব পর্যালোচনা করার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। উল্লেখ্য, গত ৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের দক্ষিণ-পূর্ব কোণায় প্রায় ৩০ জন কিশোর ও তরুণকে এক সারিতে দাঁড় করিয়ে কানে…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এর ফলে কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্যের ওপর শুল্ক ১৫ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। সোমবার (২৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, দক্ষিণ কোরিয়ার আইনসভা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি কার্যকর করেনি, যা তার এই সিদ্ধান্তের কারণ। ট্রাম্পের ভাষায়, ে“চুক্তি কার্যকর করা তাদের অধিকার। কিন্তু চুক্তি না মানা পর্যন্ত আমরা শুল্ক বাড়াচ্ছি।” তিনি জানিয়েছেন, নতুন শুল্ক গাড়ি, কাঠ, ওষুধ এবং অন্যান্য পারস্পরিক শুল্কযোগ্য পণ্যের ওপর প্রযোজ্য হবে। তবে এই শুল্ক ইতোমধ্যেই কার্যকর হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। হোয়াইট হাউস…
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (২৬ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের বরাতে জানা যায়, রাত পৌনে ১০টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের শব্দে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবসহ প্রশাসনের সদস্যরা। একই সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত হন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব বলেন, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। এদিকে পুলিশের…
ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর নৌকাটির একজন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টাভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব মাল্টা জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য মাল্টায় নেওয়া হয়েছে। মাল্টার সামরিক বাহিনীর বরাতে জানানো হয়, তিনি প্রায় ২৪ ঘণ্টা ধরে সাগরে ভেসে ছিলেন। তিউনিশিয়ার দিকে যাত্রারত একটি বাণিজ্যিক জাহাজ তাকে উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তির ভাষ্যমতে, নৌকাটিতে থাকা আনুমানিক ৫০ জন অভিবাসনপ্রত্যাশী সাগরে ডুবে প্রাণ হারিয়েছেন। জানা গেছে, উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার উপকূল থেকে নৌকাটি যাত্রা শুরু করেছিল। ইউরোপে পৌঁছানোর আশায় উত্তর আফ্রিকার বিভিন্ন উপকূল থেকে অভিবাসনপ্রত্যাশীরা…
