Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- হরমুজে এলপিজিবাহী জাহাজে বিস্ফোরণ
- ফ্যাসিবাদী স্বৈরাচারকে রাজনীতি ও সন্ত্রাসের সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী
- দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি
- প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু আজ, পাবেন যারা
- দুই বছর পর ধারাবাহিকে সানজিদা প্রীতি
- গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে : রিজভী
Author: স্টাফ রিপোর্টার
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ সোমবার (১৭ নভেম্বর) রাতে অনুষ্ঠিত হবে। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাত সাড়ে ৮টায় এই সভা শুরু হওয়ার কথা রয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বেলা ১১টার পর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় ঘোষণা করা হয়। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয় সকালে। এ মামলায় পলাতক রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাদের অনুপস্থিতিতেই আজ ঘোষণা হয় এ মামলার রায়। এদিন সকাল…
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন—বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী। এ মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়। সেগুলো হলো—গত বছরের ১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ‘উসকানিমূলক বক্তব্য’ দেওয়া; হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দেওয়া; রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যার নির্দেশ; রাজধানীর…
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছেন আদালত। আজ সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা শুরু করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। বেলা সোয়া একটার দিকে গণ-অভ্যুত্থান চলাকালে বিভিন্ন জনের সঙ্গে শেখ হাসিনার টেলিফোনে কথোপকথনগুলো পড়ে শোনানো হয়। এছাড়া গণহত্যার সংজ্ঞা এবং এই মামলায় বিভিন্ন সাক্ষীর সাক্ষ্য পড়ে শোনানো হয়।…
ধানমণ্ডি-৩২ এলাকায় দু’টি বুলডোজার ঢোকার চেষ্টা করলে সেনাবাহিনীর সদস্যরা তা বাধা দিয়ে ফেরত পাঠায়। তাদের মতে, দেশের আইন অনুযায়ী এ ধরনের উদ্যোগের অনুমতি দেওয়ার সুযোগ নেই। সোমবার দুপুরের দিকে ট্রাকে করে বুলডোজারগুলো ওই এলাকায় তোলা হয়। তখন বুলডোজারের ওপর থাকা কয়েকজন তরুণকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পরিস্থিতি তীব্র হলে ধানমণ্ডি-৩২ ঘিরে সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। নিজেকে ‘জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদের’ আহ্বায়ক হিসেবে পরিচয় দেওয়া নাহিদ হাসান দাবি করেন, “হাসিনা দেশ ছেড়ে পালানোর পর প্রথমবার ধানমণ্ডি-৩২ ভাঙার কাজ আমরাই শুরু করেছিলাম। পুরোপুরি শেষ করা যায়নি। আজ রায় ঘোষণার দিন আমরা আশা করছি, শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতির…
ধানমন্ডি ৩২ নম্বরে নেওয়া হচ্ছে বুলডোজার। আজ বেলা ১২টার দিকে ট্রাকে করে বুলডোজার দুটি নেওয়া হয় ধানমন্ডি ৩২ নম্বরে। এ সময় বুলডোজারের ওপর কয়েকজনকে স্লোগান দিতে দেখা যায়। এর আগে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে একটি বুলডোজার এসে গুঁড়িয়ে দেয় নম্বরের বাড়ি। সেদিন একটি এক্সকাভেটরও আসে সেখানে। তারও আগে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি আগুনে পুড়িয়ে দেয় ছাত্রজনতা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। তবে, কী বিষয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে তা স্পষ্ট করা হয়নি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। আজ সোমবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য দেবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার জন্য সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ হাজির করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এই মামলার প্রধান আসামি হিসেবে রয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যান্য আসামির মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান বর্তমানে পলাতক এবং…
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা পরিষদ এলাকার সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে আল্লাহ ভরসা নামের শ্রমিক পরিবহনকারী বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। সৌভাগ্যক্রমে বড় কোনো ক্ষতি হওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া জানান, রাসেল গার্মেন্টসের শ্রমিক পরিবহনের বাসটি সড়কের পাশে পার্ক করে রেখে ভেতরেই চালক ও হেলপার ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বাসের পেছনের অংশে আগুন দেখতে পেয়ে তাঁরা চিৎকার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়, তবে তার আগেই আশপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলতে সক্ষম…
মানবতাবিরোধী অপরাধের মামলায় পালিয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকালে ট্রাইব্যুনাল এলাকায় গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি দেখা যায়। সুপ্রিম কোর্ট এবং ট্রাইব্যুনালের চারপাশ ঘিরে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। মাজার গেটের সামনে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। ট্রাইব্যুনালের ভেতর ও বাইরে সতর্ক অবস্থানে রয়েছে অতিরিক্ত নিরাপত্তাবাহিনী। চব্বিশে জুলাইয়ের গণহত্যার দায়ে আনা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ ঘোষণা করা হবে। ঐতিহাসিক এ রায় সরাসরি সম্প্রচার করা হবে টেলিভিশন…
