Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- অনুমতি ছাড়াই কনসার্টের টিকিট বিক্রি, শেষ মুহূর্তে স্থগিত
- ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান
- বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন করছেন কেইন
- বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
- ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ
- বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
Author: স্টাফ রিপোর্টার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিনিয়োগকারীরা আগামী নির্বাচনের অপেক্ষায় আছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক শেষে এসব বলেন তিনি। নির্বাচনের বিষয়ে এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘শুধু বাংলাদেশের ব্যবসায়ীরা নয়, বিদেশি বিনিয়োগকারীদেরও একটাই কথা তারা নির্বাচনের অপেক্ষায় আছে। একেবারে পরিষ্কার ভাষায় বলেছেন তাদের সব সিদ্ধান্ত স্থগিত রেখেছেন নির্বাচন না হওয়া পর্যন্ত। বাংলাদেশে বিনিয়োগ করতে অনেকের উৎসাহ আছে, কিন্তু সবাই অপেক্ষা করছেন নির্বাচনের জন্য।’ এ সময় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘এলডিসি উত্তরণ স্থগিত নয় বরং অন্তত তিন বছর…
‘দাগী’ চলচ্চিত্রের সাফল্যের পর আবারও নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। দীর্ঘ বিরতির পর নতুন প্রজেক্টে ফিরতে যাচ্ছেন তিনি। দর্শকদের ভালোবাসা ও প্রত্যাশাকে সম্মান জানিয়ে এবার এমন একটি কাজ বেছে নিয়েছেন, যা তার আগের সব চলচ্চিত্রকে ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন এই নায়িকা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের আসন্ন ছবির বিষয়ে তমা বলেন, *‘আমার মনে হয়, সেরকমই একটা ছবি আমি পছন্দ করেছি, আমার লিস্টে নিয়েছি এবং খুব শিগগিরই আপনারা জানতে পারবেন।’* ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে তমা জানান, তিনি শুধু বর্তমান সাফল্যের মধ্যে সীমাবদ্ধ থাকতে চান না। বরং চান, ভবিষ্যতে যখন হয়তো নিয়মিত কাজ করবেন…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, সমাজ থেকে দুর্নীতি নির্মূল করা না গেলে কোনো সংস্কারই কাজে আসবে না। রবিবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘৭ নভেম্বর প্রজন্ম’ আয়োজিত ড. মারুফ মল্লিকের লেখা ‘বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ : নাগরিক ও জাতীয়তাবাদী জাতীয়তাবাদের সংকট’ শীর্ষক বইয়ের ওপর আলোচনাসভায় প্রধান বক্তা হিসেবে তিনি এ মন্তব্য করেন। মঈন খান অভিযোগ করেন, ‘বিগত সরকার যে পরিমাণ লুটপাট করেছে, তা দিয়ে ১০০টি পদ্মা সেতু নির্মাণ করা যেত।’ এই বিপুল পরিমাণ অর্থ দেশের পাঁচ বছরের বাজেটের সমান বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ‘দেশের ধনিক শ্রেণি দুর্নীতির মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে। এই দুর্নীতি…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। রবিবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন। তিনি জানান, শাটডাউনের আওতায় পড়বে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম। তবে রাকসু নির্বাচন সংক্রান্ত কার্যক্রম, পানি, বিদ্যুৎ ও পরিবহন সেবা শাটডাউনের বাইরে থাকবে। জানা গেছে, গত কয়েক দিন ধরে পোষ্য কোটার পক্ষে ও বিপক্ষে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিলেন। এরই মধ্যে রবিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পোষ্য কোটার কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। মোক্তার হোসেন বলেন, “প্রশাসনের এ সিদ্ধান্তে আমরা হতাশ। কারণ, দেশের সব বিশ্ববিদ্যালয়েই এ সুবিধা রয়েছে। কেবল আমাদের ক্ষেত্রে তা বন্ধ করে…
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম “সংবাদ পরিক্রমা” আজ তার যাত্রার ষষ্ঠ বর্ষে পদার্পণ করেছে। গত পাঁচ বছর ধরে সংবাদ পরিক্রমা পাঠকদের কাছে নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার মাধ্যমে পাঠকমহলে আস্থা অর্জন করেছে। প্রতিষ্ঠার পর থেকেই সংবাদ পরিক্রমা জাতীয় ও আন্তর্জাতিক খবরের পাশাপাশি সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, খেলাধুলা, বিনোদন এবং প্রযুক্তি বিষয়ে নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করে আসছে। পাঠকের আস্থা ও ভালোবাসাকে মূল প্রেরণা হিসেবে সামনে রেখে প্রতিষ্ঠানটি তথ্যপ্রযুক্তি নির্ভর নতুন নতুন উদ্যোগও গ্রহণ করছে। ৬ষ্ঠ বর্ষে পদার্পণের এই বিশেষ মুহূর্তে সংবাদ পরিক্রমার সম্পাদকমণ্ডলী, সাংবাদিক এবং কর্মীরা পাঠক, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে আগামী দিনে আরও…
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে দেখা দিতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। এ পরিস্থিতিতে নদীবন্দরগুলোকে সতর্ক অবস্থানে রাখার পাশাপাশি স্থানীয়দের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
১৬৯ রানের লক্ষ্য তাড়ায় শেষ ওভারে জয় পেতে নাটকীয় পরিস্থিতির মুখোমুখি হয় বাংলাদেশ। হাতে ছিল ৬ উইকেট, প্রয়োজন মাত্র ৫ রান। শ্রীলঙ্কার বোলার দাসুন শানাকার করা ওভারের প্রথম বলেই চার মেরে স্কোর সমান করেন জাকের আলী। অথচ বাকি ৫ বলে মাত্র ১ রান তুলতে গিয়েই হিমশিম খায় টাইগাররা, হারায় দুই উইকেটও। তবে শেষ পর্যন্ত এক বল আগেই সুপার ফোর পর্বে নিজেদের প্রথম ম্যাচের জয় নিশ্চিত করেন লিটন দাসরা। এই জয়ে সবচেয়ে বেশি আলোচনায় সাইফ হাসান ও তাওহিদ হৃদয়। দুজনেই অর্ধশতক হাঁকিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন। তবে শুধু ব্যাটাররা নয়, বোলারদেরও সমান কৃতিত্ব দিচ্ছেন অধিনায়ক লিটন দাস। বিশেষ করে মুস্তাফিজুর…
আজ রোববার (২১ সেপ্টেম্বর) শুভ মহালয়া। এই দিন থেকেই সূচনা হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার। ভোর থেকে দেশের বিভিন্ন মন্দিরে চলছে চণ্ডীপাঠ, তর্পণ এবং দেবী দুর্গার বন্দনা। শরতের শুভ্র প্রভাতে চণ্ডীপাঠের ধ্বনিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দেবীপক্ষ। পুরাণ মতে, মহালয়ার দিনেই দেবী দুর্গার আবির্ভাব ঘটে। চণ্ডীপাঠে বর্ণিত হয়েছে দেবীর সৃষ্টি, অসুর বধ ও শুভ শক্তির জয়গান। তাই মহালয়া শুধু পূজার সূচনা নয়, এটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে গভীর আধ্যাত্মিক তাৎপর্যমণ্ডিত একটি দিন। এদিন থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজা এবং ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে পূজার আনুষ্ঠানিকতা। এই দিনটি পূর্বপুরুষদের স্মরণ…
সরকারি চাকরির সবচেয়ে বড় প্রতিযোগিতা ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ১৯ সেপ্টেম্বর। ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন প্রশ্নপত্রে অংশ নেন মোট তিন লাখ ৭৪ হাজার ৭৪৭ জন পরীক্ষার্থী। তবে পরীক্ষার ফল কবে প্রকাশ হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক দিনক্ষণ জানায়নি সরকারি কর্ম কমিশন (পিএসসি)। যদিও সংস্থাটির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যেই ফল প্রকাশের কথা রয়েছে। পিএসসি সূত্র বলছে, গত জুনে ছয়টি বিসিএসের রোডম্যাপ প্রকাশ করা হয়েছিল। সেখানে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছিল ১৯ সেপ্টেম্বর। পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট সময়েই পরীক্ষা নিতে সক্ষম হয়েছে পিএসসি। এবার রোডম্যাপ…
ফিলিপাইনে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে ভয়াবহ দুর্নীতির কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর দেশজুড়ে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। আগামীকাল রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানী ম্যানিলাসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নামবেন বলে জানা গেছে। প্রাকৃতিক দুর্যোগপ্রবণ ফিলিপাইন প্রায়ই ঘূর্ণিঝড় ও ভয়াবহ বন্যার কবলে পড়ে। তবে দুর্যোগ মোকাবিলার জন্য নেওয়া বহু কোটি টাকার প্রকল্পে অর্থ আত্মসাৎ হয়েছে বলে প্রকাশিত হওয়ার পর সাধারণ মানুষের ক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। অভিযোগ উঠেছে, অনেক জায়গায় বাঁধ নির্মাণের নামে অর্থ তোলা হলেও বাস্তবে সেসব বাঁধের কোনো অস্তিত্ব নেই। সংবাদমাধ্যম গামানেটওয়ার্ক জানিয়েছে, রোববার রাজধানী ম্যানিলায় দুটি বড় কর্মসূচি হতে যাচ্ছে। সকাল ৯টায় রিজাল পার্ক থেকে শুরু হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী,…
