Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- অনুমতি ছাড়াই কনসার্টের টিকিট বিক্রি, শেষ মুহূর্তে স্থগিত
- ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান
- বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন করছেন কেইন
- বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
- ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ
- বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
Author: স্টাফ রিপোর্টার
জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করবেন। আগামী ৩০ সেপ্টেম্বর বিকেলে তার বাংলাদেশে ফেরার কথা রয়েছে। শনিবার রাতে জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) পবন চৌধুরী এক বার্তায় এ তথ্য জানান। বার্তায় উল্লেখ করা হয়, অধ্যাপক আলী রীয়াজ যুক্তরাষ্ট্র সফরে থাকাকালে কমিশন-সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার এবং ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা ইস্যুতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের বারান্দায় এ ঘটনা ঘটে। এখনো অবরুদ্ধ করে রাখা হয়েছে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন, রেজিস্ট্রার, প্রক্টর, জনসংযোগ প্রশাসকসহ ১০ জনকে। এর আগে দুপুরে উপ-উপাচার্যদ্বয়ের বাসভবনে শিক্ষার্থীরা তালা দিলে বাসভবনের ভেতরে ঢুকতে না পেরে ফিরে আসেন উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খান, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান। একপর্যায়ে তারা জুবেরী ভবনের দিকে আসতে থাকলে শিক্ষার্থীরাও স্লোগান দিতে দিতে তাদের পেছনে আসে। জুবেরী ভবনের বারান্দায় আসলে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক এবং ছাপাখানার এক কর্মকর্তা শিক্ষার্থীদের আটকানোর চেষ্টা করলে একপর্যায়ে হাতাহাতি শুরু…
ইউরোপের বিভিন্ন বিমানবন্দরে চেক-ইন ও বোর্ডিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কলিনস অ্যারোস্পেসের ওয়েবসাইটে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এর প্রভাবে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস ও জার্মানির বার্লিন বিমানবন্দরে শত শত ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে এয়ারলাইন্সগুলো। কলিনস অ্যারোস্পেস এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রযুক্তিগত ত্রুটির’ কারণে তারা বর্তমানে তাদের পরিষেবা দিতে পারছে না এবং সমস্যার সমাধানে আরও কিছু সময় লাগবে। বিশ্বব্যাপী বহু এয়ারলাইন্স ও বিমানবন্দর এই প্রতিষ্ঠানের সেবার ওপর নির্ভরশীল, বিশেষ করে ইউরোপভিত্তিক বেশিরভাগ বিমান সংস্থা। সাইবার হামলার কারণে বিমানবন্দরের চেক-ইন ও বোর্ডিং কার্যক্রম বন্ধ হয়ে যায়, ফলে ফ্লাইট বাতিল ছাড়া অন্য কোনো উপায় ছিল না। এ অবস্থায় লন্ডন, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দর কর্তৃপক্ষ…
বাংলাদেশসহ মোট ৯টি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। নিষেধাজ্ঞার আওতায় আসা অন্যান্য দেশগুলো হলো— আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, উগান্ডা, ক্যামেরুন, সুদান ও লেবানন। গত ১৭ সেপ্টেম্বর এক বিবৃতিতে জানানো হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। নতুন আদেশ না আসা পর্যন্ত উল্লিখিত দেশগুলোর নাগরিকদের জন্য বাণিজ্যিক, ওয়ার্ক, ভ্রমণসহ সব ধরনের ভিসা প্রদান বন্ধ থাকবে। তবে ভিসা কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো কারণ জানানো হয়নি। তাই এখনো স্পষ্ট নয় কেন বাংলাদেশসহ এই ৯ দেশের ওপর অনির্দিষ্টকালের জন্য ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এ প্রসঙ্গে ইউএই’র ভিসা সম্পর্কিত অনলাইন পোর্টাল ইউএই ভিসা…
ছাত্র প্রতিনিধিদের সরকারের দায়িত্ব গ্রহণকে সঠিক সিদ্ধান্ত মনে করেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তার মতে, তারা দায়িত্বে না গিয়ে প্রেশার গ্রুপ হিসেবে থাকলে রাষ্ট্র বিনির্মাণে বেশি ভূমিকা রাখতে পারতেন। শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’ শীর্ষক তৃতীয় সংলাপে তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, “গণতান্ত্রিক চর্চায় পৃথিবীর কোথাও একইসাথে কেউ সরকারি দল ও বিরোধী দলে থাকতে পারে না। যেদিন ছাত্র প্রতিনিধিরা সরকারে গেলেন, সেদিনই বুঝলাম তারা রাষ্ট্র বিনির্মাণে আর বড় কোনো ভূমিকা রাখতে পারবেন না। তাদের প্রতি আহ্বান জানানো নয়, বরং দায়িত্ববোধ তাদের ভেতর থেকেই আসতে হবে।” তিনি আরও বলেন, “কোনো দল…
এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তান। এই দলগুলোর বিপক্ষে জিতে ফাইনালে ওঠা সম্ভব বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। গ্রুপ পর্বে হংকং, আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। বাশারের মতে, কঠিন গ্রুপ থেকে কোয়ালিফাই করার পর এখন ক্রিকেটারদের আত্মবিশ্বাস আরও বেড়ে যাওয়া উচিত। তিনি বলেন, “সত্যি বলতে গ্রুপ পর্ব থেকে বাংলাদেশ কোয়ালিফাই করবে কি না, তা নিয়ে আমাদের মনে সংশয় ছিল। সেখান থেকে বাংলাদেশ ভালোভাবেই কোয়ালিফাই করেছে। এখন সুপার ফোরে কী হবে, তা মাঠেই প্রমাণ হবে। আমাদের আত্মবিশ্বাস থাকা উচিত যে বাংলাদেশ ভালো করবে। যেসব দলের সঙ্গে খেলবে, তাদের…
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “এদেশে যা কিছু ভালো, সবকিছু দিয়েছে বিএনপি।” শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন, বর্তমানে দেশে নানা ষড়যন্ত্র চলছে এবং বিএনপিকে নিয়ে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। মির্জা ফখরুল বলেন, “একাত্তরে ভিন্ন অবস্থানে থাকা দল, এমনকি যাদের কালকে জন্ম হয়েছে তারাও আজ বিএনপিকে নিয়ে কথা বলে। কিন্তু বিএনপি হলো ফিনিক্স পাখির মতো; তাকে ভেঙে ফেলার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু সফল হয়নি। বরং ষড়যন্ত্রকারীরাই পালিয়ে গেছে।” তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। অথচ…
ভারতের ‘মিল্ক বিউটি’খ্যাত অভিনেত্রী তামান্না ভাটিয়া—শরীরি সৌন্দর্য কিংবা নাচের হিল্লোল, নানা ভঙ্গিতে দর্শককে মুগ্ধ করেছেন তিনি। কখনো কাজের জন্য, কখনো ব্যক্তিগত কারণে সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেনও বটে। রুপালি ঝলমলে পর্দায় যিনি নক্ষত্রের মতো দীপ্ত, তিনি আসলে ভেতরে কেমন মানুষ? প্রেম, সাফল্য আর সমালোচনার ভিড়ে তিনি কি পান নিজের ভেতরের শান্তি? সম্প্রতি এক খোলামেলা সাক্ষাৎকারে তামান্না নিজের সেই অচেনা দিকটিই উন্মোচন করলেন। বললেন, আধ্যাত্মিকতা তার জীবনে কীভাবে বদলে দিয়েছে সবকিছু। এক প্রশ্নে তাকে জিজ্ঞেস করা হয়—‘তামান্না ভাটিয়া আসলে কেমন?’ তিনি খানিক থেমে উত্তর দিলেন, “তরুণ বয়স থেকেই আমি একজন অনুসন্ধানকারী। খুঁজে বেড়াই সবসময়। ভারত বরাবরই অনুসন্ধানের ভূমি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আধ্যাত্মিকতা বা…
নানা সমালোচনা আর নেতিবাচক আলোচনার ভিড়েও বর্তমান বাংলাদেশ দলের লড়াকু মানসিকতা মনে ধরেছে দেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের। তার বিশ্বাস, এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ কিছু করবে টাইগাররা। তবে আফগানিস্তানের বিপক্ষে এক বোলার কম নিয়ে নামা প্রসঙ্গে তিনি খানিকটা অসন্তুষ্টিও প্রকাশ করেছেন। অন্যদিকে, সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের মতে, সুপার ফোরের লড়াইয়ে রান রেট বা হিসাব-নিকাশ নয়—জয়টাই হবে মূল লক্ষ্য। এবারের এশিয়া কাপ শুরুর আগে টাইগারদের প্রস্তুতিতে অনেকেই বড় স্বপ্ন দেখেছিলেন। কিন্তু হংকং ম্যাচে কৌশলগত ভুল এবং শ্রীলঙ্কার কাছে হারের পর সেই স্বপ্নে ধাক্কা লাগে। যদিও শেষ পর্যন্ত দলটা জায়গা করে নেয় সুপার ফোরে। তবুও সমালোচনা…
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সেবার মান উন্নয়নে গুরুত্বারোপ করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, কর আদায়ের সবচেয়ে কার্যকর পথ হলো উন্নত সেবা নিশ্চিত করা। এনবিআর কর্মকর্তারা যদি সেবার মান উন্নত করেন, মানুষ কর দিতে আগ্রহী হবে। সেবা না পেলে তারা তা আটকে রাখবে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উদ্যোগে আয়োজিত বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) প্রকল্পের মাইলফলক উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, করদাতাদের ওপর চাপ সৃষ্টি বা ‘ধমক দিয়ে’ কর আদায়ের চেষ্টা করা যাবে না। ব্যবসায়ীরা লাভ করলে এবং মানসম্পন্ন সেবা পেলে স্বতঃস্ফূর্তভাবেই কর প্রদান করবেন। তিনি বলেন, ব্যবসা…
