Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- অনুমতি ছাড়াই কনসার্টের টিকিট বিক্রি, শেষ মুহূর্তে স্থগিত
- ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান
- বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন করছেন কেইন
- বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
- ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ
- বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
Author: স্টাফ রিপোর্টার
উত্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদ ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। হাসনাত আবদুল্লাহ বলেন, গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে উত্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদ রাজধানীর উত্তরা এলাকা থেকে নিখোঁজ রয়েছেন। বিষয়টি একইসঙ্গে চরম উদ্বেগজনক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে। ৫ আগস্ট পরবর্তী সময়ের প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা সম্ভবত এই প্রথম। তিনি আরও বলেন, একজন নাগরিক হিসেবে রাষ্ট্র যেখানে ন্যূনতম…
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় একদিনে অন্তত ৮৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে নুসেইরাত শরণার্থী শিবিরের আল-আহলি স্টেডিয়ামে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারগুলোর ওপর চালানো হামলায় প্রাণ হারান অন্তত ১২ জন। নিহতদের মধ্যে সাত নারী ও দুই শিশু রয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েল গাজায় আক্রমণ অব্যাহত রেখেছে। শরণার্থীদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে পরিণত হওয়া স্টেডিয়ামেই রক্তাক্ত হামলার ঘটনা ঘটে। গাজা সিটি থেকে পালানো নাজওয়া নামের এক নারী বলেন, “হাতে যা ছিল তাই নিয়ে বেরিয়েছি। আমাদের কিছুই বাকি নেই। আতঙ্কে আছি।” জাতিসংঘ সতর্ক করেছে, ইসরায়েলি সেনারা গাজা সিটিতে আতঙ্ক সৃষ্টি করছে এবং…
এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ভালো শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু ভারতের বিপক্ষে সে ধারাবাহিকতা ধরে রাখতে পারল না জাকের আলীর নেতৃত্বাধীন দল। ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪১ রানে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারে তানজিদ তামিম দ্রুত ফিরলেও সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের জুটিতে পাওয়ার প্লেতে ৪৪ রান তোলে বাংলাদেশ। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। ৪১ রানের ব্যবধানে ইমন, তাওহীদ হৃদয়, শামিম হোসেন ও অধিনায়ক জাকের আলী ফেরায় দল পড়ে বড় চাপে। ষষ্ঠ ওভারে কুলদীপ যাদবকে ছক্কা হাঁকাতে গিয়ে ইমন (২১ বলে ১৯) ক্যাচ দেন অভিষেক শর্মার হাতে। তাওহীদ হৃদয়…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। তবে গেজেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকাকে আপাতত স্থগিত করেছে ইসি। বুধবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ গেজেট প্রকাশ করা হয়। গেজেটে দেখা যায়, সংশোধিত নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী ১১৫টি প্রতীক হলো- আপেল, আনারস, আম, আলমিরা, ঈগল, উটপাখি, উদীয়মান সূর্য, একতারা, কাঁচি, কবুতর, কলম, কলস, কলার ছড়ি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কেটলি, কুমির, কম্পিউটার, কলা, কুড়াল, কুলা, কুঁড়ে ঘর, কোদাল, খাট, খেজুর গাছ, গরুর গাড়ি,…
নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সাবেক এমপি কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি আরও বলেন, তার বিরুদ্ধে নড়াইল ও ঢাকাসহ বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে। বর্তমানে আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে এই অধ্যাদেশ প্রণয়ন করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার তথ্য ভবনে ‘সংবাদপত্র মজুরি বোর্ড গঠন এবং সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ (খসড়া)’ বিষয়ক আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণমাধ্যম সংস্কার কমিশন প্রস্তাবিত সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশের বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, প্রস্তাবিত এই অধ্যাদেশ চূড়ান্তকরণের আগে সংশ্লিষ্ট অংশীজনের মতামত নেওয়া প্রয়োজন। তিনি আগামী দশ দিনের মধ্যে এই বিষয়ে লিখিত মতামত ও প্রস্তাব প্রদানের জন্য সাংবাদিক সংগঠন ও…
‘শাপলা’ প্রতীক চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২৪ সেপ্টেম্বর) এনসিপি থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর সংশোধন করে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা—এই তিনটি প্রতীককে নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত করা হোক। এরপর যেন এই প্রতীকগুলোর যেকোনো একটি এনসিপিকে বরাদ্দ দেওয়া হয়। এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর ই-মেইলের মাধ্যমে এই আবেদনটি করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৪টি ককটেলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টা চলাকালে তাদের আটক করা হয়েছে। তিনি আরও জানান, এসব অপতৎপরতার পেছনে দেশ-বিদেশ থেকে অর্থের যোগান দেওয়া হচ্ছে। রাজধানীর হোটেল, ছাত্রাবাস ও ফ্ল্যাটে যদি আওয়ামী…
বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে ফের জেলা নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের সামনে তাবু টানিয়ে ষষ্ঠ দিনের মতো অবস্থান নেন তারা। এ কর্মসূচি দুপুর ১টা পর্যন্ত চলবে। নেতাকর্মীরা জানান, দুর্গাপূজা শেষ না হওয়া পর্যন্ত হরতাল-অবরোধের মতো কর্মসূচি থাকবে না। তবে দাবি আদায় না হলে দুর্গাপূজার পরে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে। এরই মধ্যে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে এবং বাঁধাই করা স্বাক্ষর বই উপজেলার পাশাপাশি পৌরসভাগুলোতে পাঠানো হয়েছে। সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ সালাম বলেন, “দুর্গাপূজা পর্যন্ত নির্বাচন অফিস ঘেরাও অব্যাহত থাকবে।…
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, চলতি বছরের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৪৩ হাজার ১৭৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬০ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ৭ শতাংশ নারী। এছাড়া চলতি বছরে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে ১৮২ জনের মৃত্যু হয়েছে।
