Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- পাকিস্তানে ইরানের সমর্থনে সমাবেশে অন্তত ২৫ জন নিহত
- বিসিএলকে পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে দেখছেন সাইফ
- সংসদের হুইপ হলেন যারা
- জাতীয় সংসদের চীফ হুইপ হলেন নূরুল ইসলাম
- তাকে ছাড়া বাঁচতেই পারি না : দীপিকা
- ডিইএবের নতুন কমিটি সাংগঠনিক সম্পাদক প্রকৌ. রুবেল
- নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো
- বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
Author: স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংস ঘটনার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় দলটির মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলটির প্রচার বিভাগ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানায়, শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়েছে। উল্লেখ্য, সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
দীর্ঘ ১৪ বছর পর আবারও ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে এই নন-স্টপ ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে। প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন— বৃহস্পতিবার ও শনিবার— এই রুটে ফ্লাইট চলবে। বাংলাদেশ বিমানের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে রাত ৮টায় (বাংলাদেশ সময়) ফ্লাইট ছেড়ে রাত ১১টায় করাচিতে পৌঁছাবে। অপরদিকে করাচি থেকে রাত ১২টায় ফ্লাইট ছেড়ে পরদিন ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। এই রুটে যাত্রা সম্পন্ন হতে সময় লাগবে প্রায় তিন ঘণ্টা। ঢাকা থেকে করাচি প্রায় ১৪৭১ মাইল দূরত্বে যাতায়াতে ব্যবহার করা হবে ১৬২ আসনবিশিষ্ট বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজ। ট্রানজিট ছাড়াই সরাসরি ফ্লাইট চালু…
কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ক্রুসহ ১৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থলটি ভেনেজুয়েলার সীমান্তের কাছাকাছি পাহাড়ি ও দুর্গম এলাকায় অবস্থিত। স্থানীয় সময় বুধবার (২৮ জানুয়ারি) দুপুরের দিকে দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা (Satena) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বিধ্বস্ত বিমানটি ছিল একটি বিচক্রাফ্ট (Beechcraft) ১৯০০ মডেলের টুইন-প্রপেলার বিমান। বিবৃতিতে বিস্তারিত তথ্য না দিলেও সাতেনা জানিয়েছে, ফ্লাইটটি একটি “মারাত্মক দুর্ঘটনার” শিকার হয়েছে। পাহাড়ি একটি এলাকায় বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়। বিমান সংস্থার তথ্যমতে, ফ্লাইট এনএসই ৮৮৪৯ বুধবার কলম্বিয়ার কুকুতা শহর থেকে উড্ডয়ন করে। এতে ১৩ জন যাত্রী ও দুইজন ক্রু ছিলেন। স্থানীয় সময় দুপুর…
ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে। বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান জানায়, ২০২৫ সালের এপ্রিল মাসে গ্রেফতার হওয়া হামিদরেজা সাবেত এসমাইলপুরকে ভোরে ফাঁসি দেওয়া হয়। তার বিরুদ্ধে মোসাদের এক এজেন্টের কাছে তথ্য সরবরাহের অভিযোগ প্রমাণিত হয়। প্যারিস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এর আগে জানায়, গত জুনে ইরান ও ইসরাইলের ১২ দিনের যুদ্ধের পর একই ধরনের অভিযোগে অন্তত ১২ জনকে ফাঁসি দেওয়া হয়েছে। সংগঠনগুলো আরও উদ্বেগ জানিয়েছে যে চলতি মাসে বিক্ষোভের সময় গ্রেফতার হওয়া অনেকেই মৃত্যুদণ্ডের মুখে পড়তে পারেন। বিচার বিভাগ…
বল হাতে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি মিলল বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। আইসিসির হালনাগাদ টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে আরও এক ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন তিনি, যা গত বছরের দুর্দান্ত পারফরম্যান্সেরই প্রতিফলন। আগেও সেরা দশে ছিলেন ‘কাটার মাস্টার’ খ্যাত এই পেসার। তবে সর্বশেষ র্যাঙ্কিং হালনাগাদে এক ধাপ উন্নতি করে অষ্টম স্থান থেকে উঠে এসেছেন সপ্তম স্থানে। বর্তমানে মুস্তাফিজের রেটিং পয়েন্ট ৬৬৫। শীর্ষ দশের তালিকায় এসেছে আরও কয়েকটি পরিবর্তন। সবচেয়ে বড় লাফ দিয়েছেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান। পাঁচ ধাপ এগিয়ে তিনি এখন নবম স্থানে, তার রেটিং পয়েন্ট ৬৫৬। পাকিস্তানের আবরার আহমেদও এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠেছেন। তার সংগ্রহ ৬৯১ রেটিং পয়েন্ট।…
গ্রামবাংলার নীরব প্রকৃতি আর আধুনিক সৌন্দর্যের মেলবন্ধনে নতুন এক রূপে ধরা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয় দক্ষতায় দীর্ঘদিন ধরেই দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। এবার তিনি পুকুরপাড়ে বসে তোলা কিছু ছবি শেয়ার করে ভক্তদের সামনে তুলে ধরেছেন এক নান্দনিক ও মায়াবী লুক। সবুজ ঘাসের ওপর বসে থাকা ভাবনাকে দেখে মনে হয় যেন হলুদ রোদের একটি টুকরো প্রকৃতির মাঝে নেমে এসেছে। ছবিগুলোতে গ্রামবাংলার চিরায়ত সৌন্দর্য আর আধুনিক মননশীলতার এক চমৎকার সংমিশ্রণ ফুটে উঠেছে, যা মুহূর্তেই দর্শকদের নজর কাড়ে। ছবি শেয়ার করে ভাবনা ক্যাপশনে লিখেছেন, ‘তুমি মোর পাও নাই পরিচয়। তুমি যারে জান সে…
ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং নির্বাচনি প্রচারসহ নানান দিক বিবেচনায় আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক দফা বাড়াচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংশ্লিষ্ট সূত্র বুধবার (২৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ৩১ জানুয়ারি রিটার্ন দাখিলের শেষদিন হলেও এক মাস বাড়িয়ে তা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হতে পারে। শিগগির এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেবে এনবিআর। এর আগে ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় দুই দফা বাড়ানোর পর ফের সময় বাড়ানোর ইঙ্গিত দেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের এক কর্মকর্তা জানান, জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি ও ব্যক্তি পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের ব্যস্ততা রয়েছে। তাড়াহুড়া না…
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬ এর উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’-এর ওয়েবসাইট ও লোগো উন্মোচন করেন। বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) লোগো উন্মোচন ও এক্সপোর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এ প্রযুক্তি প্রদর্শনীর আয়োজন করেছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রদর্শনী। অনুষ্ঠানের শুরুতে ‘ক্রিয়েট হিয়ার, কানেক্ট এভরিহোয়ার’ শিরোনামে ভবিষ্যৎ ডিজিটাল উদ্ভাবন নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ…
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশে জনগণের নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে। তিনি আরও বলেছেন, “যুক্তরাষ্ট্র কোনো পক্ষের পক্ষে নেই, আমরা জনগণের পক্ষে।” বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বৈঠকে নির্বাচনের প্রস্তুতি ও অন্তর্বর্তী সরকারের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি উল্লেখ করেন, আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র অত্যন্ত আগ্রহী এবং বাংলাদেশে কোনো পক্ষের পক্ষে অবস্থান নেবে না। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন গত ১২ জানুয়ারি ঢাকায় এসে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি…
বাংলাদেশের সুপরিচিত গ্লাস ক্লিনার ব্র্যান্ড মিস্টার ব্রাসো আনুষ্ঠানিকভাবে কলিন নামে যাত্রা শুরু করেছে। আধুনিক ও প্রিমিয়াম গ্লাস ও মাল্টি সারফেস ক্লিনার ব্র্যান্ডটি চলতি জানুয়ারি থেকেই কলিনের নতুন ও উন্নত ফর্মুলেশনে বাজারে পাওয়া যাচ্ছে। একই সঙ্গে জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাবিলা নূরকে কলিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা ব্র্যান্ডটির নতুন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে মিস্টার ব্রাসো বাংলাদেশের ঘরে ঘরে পরিচিত একটি নাম। নতুন পরিচয়ে কলিন ব্র্যান্ডটি এখন আধুনিকতা, উন্নত কার্যকারিতা এবং ভোক্তার সঙ্গে আরও গভীর সংযোগ তৈরির লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চায়। বিশ্বব্যাপী গ্লাস ক্লিনার ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার শীর্ষে থাকা কলিন ‘শাইন’…
