Author: স্টাফ রিপোর্টার

দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথসভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। যৌথসভায় বিএনপির যুগ্ম মহাসচিবগণ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহবায়ক ও সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, আহবায়ক, সাধারণ সম্পাদক ও সদস্য সচিবরা উপস্থিত থাকবেন। সংশ্লিষ্ট সব নেতাদের যথাসময়ে যৌথসভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে দলের পক্ষ থেকে।

Read More

আগামী বুধবার, ২৬ আগস্ট, সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। এ উপলক্ষে দিনটি সরকারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে সরকারি চাকরিজীবী, ব্যাংকার এবং অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ছুটির আওতায় থাকবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক দিনের সাধারণ ছুটি রয়েছে। সরকারি ও আধা-সরকারি অফিসের পাশাপাশি সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থায় এ ছুটি প্রযোজ্য। গত ১৩ আগস্ট জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৫ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হয়েছে। সে হিসাবে ১২ রবিউল আউয়াল পড়েছে ২৬ আগস্ট। ফলে বুধবারের ছুটি নিশ্চিত। বাংলাদেশ ব্যাংকের ২০২৬ সালের ছুটির…

Read More

সারাদেশে সার সংক্রান্ত বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তা করার জন্য মন্ত্রিসভা কমিটি গঠন করছে সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে- মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে। অন্য সদস্যরা হলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবিরের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এটি অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ ও সার-ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম পরিবীক্ষণপূর্বক কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে…

Read More

দেশে সাম্প্রতিক সময়ে একের পর এক ঘটে যাচ্ছে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা; যা তোলপাড় ফেলেছে দেশজুড়ে। এতে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে নেটমাধ্যমেও। সামাজিক মাধ্যমে স্ক্রল করলেই খুন, হত্যা ও সহিংসতার খবর চোখে ভাসছে। সারা দেশবাসীর মতো একইভাবে চোখে পড়ছে অভিনেত্রী জাকিয়া বারী মমর। আর বিষয়টি নিয়ে প্রকাশ করেছেন উদ্বেগ। সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী মম। ভার্চুয়াল জগতের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে হতাশা ব্যক্ত করে তিনি লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখতেছি! আল্লাহ সবাইকে সুরক্ষিত রাখুক।’ বলে রাখা ভালো, ‘ক্রাইম পেট্রোল’ হচ্ছে অন্যতম জনপ্রিয় এক ভারতীয় সিরিজ। যেখানে বাস্তব ঘটনার অবলম্বনে দেখানো হতো ভয়ঙ্কর সকল খুন, হত্যার মতো অপরাধ।…

Read More

ঢাকার প্রধান সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ে দ্রুত নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এসব রিকশা কোথায় ও কতটুকু চলতে পারবে, যানবাহনের মান ও কারিগরি সক্ষমতা এবং চালকদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় নির্ধারণ করা হবে এ নীতিমালায় । সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকায় ব্যাটারিচালিত রিকশাগুলো বড় ও প্রধান সড়কগুলোতে চলাচল শুরু করেছে। এতে মানুষের চলাচলে কিছু সুবিধা…

Read More

আগামী ২৭ আগস্ট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে। অধিবেশন নির্বিঘ্নে সম্পন্ন করতে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভসহ বিভিন্ন কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সইকৃত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হবে। অধিবেশন নির্বিঘ্নে চলা নিশ্চিত করতে শেরেবাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা অনুযায়ী, ২৬ আগস্ট (বুধবার) রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায়…

Read More

কয়েকদিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ​মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হয়েছে। ​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। ​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। যা সোমবার (২৪ আগস্ট) ছিল ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি…

Read More

চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, এসব নির্বাচনের জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাথে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের বৈঠকের আলোচ্য বিষয় তুলে ধরেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষ আগামী সপ্তাহে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আলোচনার জন্য ইসির সাথে বৈঠক করা হবে। তিনি বলেন, নির্বাচনের…

Read More

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক পদে ২০২৭ থেকে ২০৩২ মেয়াদের জন্য ড. হানান হাসান বালখিকে মনোনয়ন দিয়েছে সৌদি আরব। জনস্বাস্থ্য, সংক্রামক রোগ, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, স্বাস্থ্য নিরাপত্তা, স্বাস্থ্যব্যবস্থা এবং আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে হানান বালখির। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেশ, আঞ্চলিক ও বৈশ্বিক-তিন স্তরেই নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। সোমবার হানান বালখির মনোনয়নের ঘোষণা দেয় সৌদি আরব। হানান বালখি বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সংস্থাটির অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সবিষয়ক প্রথম সহকারী মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি জনস্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা বাড়াতে বিভিন্ন স্বাস্থ্য উদ্যোগ ও নীতি…

Read More

মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) আবেদন ও আসামির করা আপিলের ওপর আজ মঙ্গলবার (২৫ আগস্ট) রায় ঘোষণার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন তারিখ অনুযায়ী আগামী সোমবার (৩১ আগস্ট) এ মামলার রায় ঘোষণা করবেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মামলাটির রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে অ্যাটর্নি জেনারেল দেশে না থাকায় রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে রায় ঘোষণার তারিখ পিছিয়ে দেওয়া হয়। আদালতে আসামিপক্ষে শুনানি করছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হাসান তারেক। তার সঙ্গে…

Read More