Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
- খামেনিকে হত্যা করায় ট্রাম্পকে ধন্যবাদ জানালেন রেজা পাহলভী
- চাচির প্রতি ক্ষোভ চাচাতো ভাইকে হত্যা
- বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার মায়ের ইন্তেকাল
- ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা
- জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
- শুরু হলো অগ্নিঝরা মার্চ
- বিমান হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতি নিহত
Author: স্টাফ রিপোর্টার
রাজধানীর ঢাকার ভাটারা থানা এলাকায় একটি বাসা থেকে মাহমুদা আক্তার ওরফে জেরিন (২৭) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। মাহমুদা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায়। তাঁর বাবার নাম খোরশেদ আলী। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক জানান, দরজা ভেঙে পুলিশ মাহমুদার মরদেহ উদ্ধার করে। ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি ঝুলন্ত ছিল। তিনি বাসার একটি কক্ষে একাই থাকতেন। পাশের কক্ষগুলোতে অন্য শিক্ষার্থীরা অবস্থান করতেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায়…
পুরান ঢাকার নারিন্দায় এসি বিস্ফোরণে নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে দগ্ধদের নাম-পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, নারিন্দার একটি বহুতল ভবনের তৃতীয় তলায় এসি বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কয়েকজন দগ্ধ হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।
সীমান্তে হামলা চালিয়ে পাকিস্তানি সেনাদের হত্যা এবং কয়েকজন সেনাকে অপহরণের ঘটনার জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। ‘অপারেশন গজব লিল হক’ নামের এ অভিযানে পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) অংশ নিয়েছে। অভিযানের অংশ হিসেবে চালানো বিমান হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ১৩৩ জন আফগান সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় দুই শতাধিক বলে দাবি করা হয়েছে। এছাড়া আফগান সেনাবাহিনীর গোলাবারুদের একটি বড় ডিপো ধ্বংস করা হয়েছে বলেও জানানো হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৫০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-এর বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি। এ খবর প্রকাশ করেছে…
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে গত দুই দিনে জঙ্গিদের ধারাবাহিক হামলায় অন্তত ২০ পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার একজন পুলিশ কর্মকর্তা এ তথ্য জানান। অস্থির সীমান্ত অঞ্চলে এটাই সাম্প্রতিক সহিংসতার সর্বশেষ ঘটনা। এর কয়েক দিন আগে আফগান ও পাকিস্তানি বাহিনীর মধ্যে ঝুঁকিপূর্ণ সীমান্তে গোলাগুলি ঘটনা ঘটে। উভয় পক্ষই সংঘাতের জন্য পরস্পরকে দায়ী করে। পেশোয়ার থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, ‘গত ৪৮ ঘণ্টায় খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী ঘটনায় ১৫ জন পুলিশ সদস্য ও চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।’ প্রাদেশিক রাজধানী পেশোয়ারভিত্তিক ওই কর্মকর্তা জানান, আরও দুই পুলিশ সদস্যকে অপহরণ করা হয়েছে, তারা এখনও…
গ্রুপপর্বে দাপুটে পারফরম্যান্সের পর সুপার এইটে গিয়ে হঠাৎই ছন্দ হারিয়েছে শ্রীলঙ্কা। টানা দুই ম্যাচে হার—আর তাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত। মাঠের ব্যর্থতার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও সমর্থকদের কড়া সমালোচনায় বাড়ছে চাপ। এমন পরিস্থিতিতে নিজের দলের পাশে দাঁড়ালেন অধিনায়ক দাসুন শানাকা। নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর বুধবার কলম্বোয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শানাকা বলেন, “কেউ ইচ্ছা করে খারাপ খেলতে মাঠে নামে না। সবাই দলকে জেতানোর লক্ষ্য নিয়েই নামে।” সমর্থকদের কাছে ‘লজ্জাজনক’ পারফরম্যান্সের জন্য ক্ষমা চাইলেও তিনি স্পষ্ট করে দেন, অতিরিক্ত নেতিবাচক সমালোচনা ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে। শানাকার মতে, বর্তমানে শ্রীলঙ্কার ক্রিকেটকে ঘিরে এমন এক নেতিবাচক পরিবেশ তৈরি…
১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান। সকালে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন। এটি নতুন সরকারের আনুষ্ঠানিক প্রথম মন্ত্রিপরিষদ বৈঠক। প্রেস ব্রিফিংয়ে নাসিমুল গনি বলেন, “সরকার তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য হলো দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা।” বাংলাদেশ ব্যাংক–এর তথ্যমতে, সরকারি বাণিজ্যিক…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে। জ্ঞান বিজ্ঞান কিংবা শিল্প সাহিত্য চর্চার ধারা আরও শাণিত ও বিকশিত হওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গুণীজনদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ প্রদানের পর দেয়া বক্তব্যে এই আশা ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো একুশে পদক প্রবর্তন করেছিলেন। এটি শুধু একটি পদকই নয়, বরং এই পদকের মধ্য দিয়ে ৫২-এর ভাষা আন্দোলন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ঐতিহাসিক ঘটনাবলীকে স্মরণে আনার পাশাপাশি যেসব বিজ্ঞজন শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, গবেষণা চর্চায় নিজেদের এবং…
ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। ধারাবাহিকের পাশাপাশি সিনেমা ও ওয়েব সিরিজে মন দিয়েছেন তিনি। আসন্ন সিনেমা ঘিরে ব্যস্ত সময় পার করছেন। দীর্ঘদিন ধরে অনুরাগীদের মনে প্রশ্ন কবে বিয়ে করছেন এই অভিনেত্রী। অবশেষে বিয়ে নিয়ে মুখ খুলেছেন শ্রীমা। তবে তার কথায় স্পষ্ট শিগগির অনুরাগীদের প্রত্যাশা পূরণ করতে পারছেন। অভিনেত্রীর ভাষ্য, ‘আমি হ্যাপিলি সিঙ্গেল। আমি আসলে বিয়ে বিষয়টা একটু ভয় পাই। চারিদিকে এতো নেতিবাচক খবর শোনা যায়। এখনই বিয়ে নিয়ে কোনো কিছু ভাবতে চাই না। নিজের মতো ঘুরতে যাই। এই তো কিছু দিন আগেই গঙ্গার ঘাটে ঘুরে এলাম। কোথাও কোনো বাধা নেই। সেই সঙ্গে কাজও করছি। এই স্বাধীনতা খুব উপভোগ…
ফের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়াল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (কর আইন-১) মো. একরামুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ফলে করদাতারা জরিমানা ছাড়া আগামী ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন দিতে পারবেন। এতে বলা হয়, ‘আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪ এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, জনস্বার্থে, সরকারের পূর্বানুমোদনক্রমে, স্বাভাবিক ব্যক্তি (Individual) ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাগণের ২০২৫-২০২৬ করবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের পরিবর্তে ৩১ মার্চ ২০২৬ তারিখ নির্ধারণ করিল।’ এর আগেও…
বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে একাডেমিক শিক্ষা ও বাস্তব প্রয়োগের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যে ইউনিমাস হোল্ডিংস লিমিটেড ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) রিয়েল এস্টেট ডিপার্টমেন্টের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স রুমে এই আয়োজনটি সফলভাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিমাস হোল্ডিংস লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট সিরাজিস সালেহিন, ডিরেক্টর অব ফাইন্যান্স অ্যান্ড সেলস মোজাহের উদ্দিন এবং হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশনস মিকাইল সারোয়ার। এছাড়াও, অনুষ্ঠানে ডিআইইউ’র প্রো-ভাইস চ্যান্সেলর মোহাম্মদ মাসুম ইকবালসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন রিয়েল এস্টেট ডিপার্টমেন্টের হেড ড. আমির আহমেদ। এই অংশীদারিত্বের…
