Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- অনুমতি ছাড়াই কনসার্টের টিকিট বিক্রি, শেষ মুহূর্তে স্থগিত
- ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান
- বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন করছেন কেইন
- বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
- ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ
- বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
Author: স্টাফ রিপোর্টার
অবৈধভাবে কারখানায় যৌন উত্তেজক ওষুধ, বেবি জেলসহ অন্যান্য সামগ্রী তৈরির দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করে অভিযানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো বলেন, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে গোয়ালচামট মোল্লা বাড়ি সড়ক এলাকায় শাহেদের মালিকানাধীন মেসার্স জনতা ল্যাবরেটরিজে অভিযান চালায় জেলা প্রশাসন। ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের ৬/১ ধারা লঙ্ঘনের অভিযোগে অভিযান চালিয়ে কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে…
ক্যানসারের মতো মারাত্মক রোগের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার পরেও কাজের দুনিয়ায় ফিরে আসার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর। অসুস্থতা যে তার অদম্য ইচ্ছাশক্তির পথে বাধা হতে পারে না, তা আরও একবার প্রমাণ করলেন তিনি। সম্প্রতি নিজের ভ্লগে এই খুশির খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘমেয়াদী বা প্রতিদিনের ধারাবাহিকে এই মুহূর্তে কাজ করা সম্ভব নয় দীপিকার পক্ষে। চিকিৎসাধীন অবস্থায় বড় কোনো প্রজেক্ট নেওয়া ঝুঁকিপূর্ণ ও অবাস্তব বলেই মনে করেন তিনি। তবে থেমে না থেকে তিনি বেছে নিয়েছেন একটি মিউজিক ভিডিওর কাজ, যেখানে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন স্বামী শোয়েব ইব্রাহিম। অভিনেত্রীর মতে, একদিনের…
জাতিসংঘের কঠোর সমালোচনা করে সংস্থাটিকে অকার্যকর বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে। জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যের শুরুতেই তিনি এ মন্তব্য করেন। বক্তব্যে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়েও কথা বলেন মিলে। যুক্তরাজ্যের নিয়ন্ত্রণাধীন এই দ্বীপপুঞ্জকে আর্জেন্টিনা লাস মালভিনাস নামে অভিহিত করে এবং এর সার্বভৌমত্ব দাবি করে। মিলে বলেন, সি লায়ন প্রজেক্টের আওতায় উত্তর মালভিনাস অববাহিকায় আর্জেন্টিনার মহীসোপানে তেল উত্তোলনের কাজ এগিয়ে যাচ্ছে। ব্রিটিশ লাইসেন্সের আওতায় পরিচালিত এ কার্যক্রমকে আর্জেন্টিনা অবৈধ এবং বেআইনিভাবে অনুমোদিত বলে মনে করে। তিনি দাবি করেন, আর্জেন্টিনার অনুমোদন ছাড়া সেখানে যেকোনো ধরনের কার্যক্রম আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন এবং আর্জেন্টিনার নিজস্ব আইনের অধীনে বেআইনি। মিলে বলেন, এ…
ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে একটি স্লিপার পর্যটকবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারীসহ অন্তত ৯ জন দগ্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নয়ডা থেকে উত্তর প্রদেশের মহোবার উদ্দেশ্যে যাত্রা করা বাসটিতে ঘটনার সময় ৩৪ জনের বেশি যাত্রী ছিলেন। ভোরে আগুন লাগার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। আগুন দেখতে পেয়ে অনেক যাত্রী বাসের জানালা দিয়ে লাফিয়ে পড়ে জীবন বাঁচানোর চেষ্টা করেন। এতে ঘটনাস্থলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ও জেওয়ার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু…
প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কের স্থানীয় সময় আজ বিকালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন। জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসাবে তিনি প্রথমবারের মতো এই ভাষণ দেবেন। ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, আইনের শাসন ও জবাবদিহি, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, আধুনিক প্রযুক্তির ন্যায়সঙ্গত ও সমতামূলক ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার বিষয়ে বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণে মোটা দাগে অর্থনীতি, রোহিঙ্গা ও আঞ্চলিক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করা হবে। বিশ্বনেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক ও কূটনৈতিক তৎপরতায়ও এই বিষয়গুলো ইতোমধ্যেই বিশেষভাবে সামনে এসেছে। প্রধানমন্ত্রী তার ভাষণের আগেই বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে…
আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি অনন্য মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। মঙ্গলবার ২৩ হাজার আন্তর্জাতিক রানের অভিজাত ক্লাবে প্রবেশ করেছেন তিনি। এই কীর্তি গড়তে ৫২১টি ইনিংস লেগেছে রুটের, যা তাকে দ্রুততম ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে তুলে দিয়েছে। মাইলফলক থেকে মাত্র তিন রান দূরে ছিলেন রুট। এরপর দারুণ এক ফ্লিকে বল সীমানার বাইরে পাঠিয়েই পূর্ণ করেন ২৩ হাজার আন্তর্জাতিক রান। এর মধ্য দিয়ে ৫২২ ইনিংসে এই মাইলফলকে পৌঁছানো ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন তিনি। তবে দ্রুততম হিসেবে এখনো সবার ওপরে আছেন ভারতের বিরাট কোহলি। মাত্র ৪৯০ ইনিংসে ২৩ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করেছেন তিনি। রুট হলেন আন্তর্জাতিক…
ক্যারিয়ারে দীর্ঘদিন এক ধাঁচের কাজ করার পর এবার নিজেকে ভেঙে নতুনভাবে উপস্থাপনের ইঙ্গিত দিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। গতানুগতিক ছক থেকে বেরিয়ে ভিন্নধর্মী চরিত্রে কাজের প্রতিই এখন তার মূল মনোযোগ। ‘অটবি’ চলচ্চিত্রে সম্পূর্ণ নতুন এক রূপ ও মনস্তাত্ত্বিক জটিলতা নিয়ে হাজির হচ্ছেন তিনি। ‘অটবি’ সিনেমায় নিজের উপস্থিতি নিয়ে মধুমিতা বলেন, ‘এতদিন দর্শক আমাকে যেভাবে দেখে এসেছেন, এই ছবিতে একেবারেই তেমনটা পাবেন না। চরিত্রটির ভেতরে গভীর এক মনস্তাত্ত্বিক দিক রয়েছে, যা প্রথম থেকেই আমাকে আকর্ষণ করেছিল। কোনো পরিচালক যে আমাকে এমন একটি জটিল চরিত্রে কল্পনা করতে পেরেছেন, এটাই আমার কাছে অনেক বড় বিষয়। কারণ একজন শিল্পী হিসেবে আমি এক জায়গায় আটকে থাকতে…
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির যে কোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। তিনি বলেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখনই আসেন। টেক্কা দিতে চান। আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য আসেন। বুধবার দুপুরে কিশোরগঞ্জ শহরের কালিবাড়ী মোড় সংলগ্ন চত্বরে সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইয়াসের খান চৌধুরী বলেন, আমরা রাজপথে নেতৃত্ব দিয়েছি। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছি। আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে এনেছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা মানুষকে…
ডিজেলের মূল্যবৃদ্ধি ও বাস পরিচালনার বর্তমান ব্যয় বিবেচনায় ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া সমন্বয় করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ বিষয়ে ২২ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের যাত্রীপ্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে। একইভাবে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ও মিনিবাসের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ জেলায় চলাচলকারী…
প্রাথমিক শিক্ষকদের প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কে এডুকেশন হাউস ইউএনজিএ ৮১ আয়োজিত ‘এমপাওয়ারিং টিচার্স ইন লো-রিসোর্স ক্লাসরুমস টু কো-ডিজাইন এডটেক ফর স্টুডেন্ট-সেন্টার্ড লার্নিং’ শীর্ষক এক বৈশ্বিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষার ভবিষ্যৎ পুরোপুরি প্রযুক্তিনির্ভর। তবে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হলে শিক্ষকদের সবচেয়ে আগে দক্ষ করে তুলতে হবে। প্রযুক্তি কখনো শিক্ষকের বিকল্প নয়, বরং এটি শিক্ষকের সক্ষমতা…
