Author: স্টাফ রিপোর্টার

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাজেশ পর্দায় যেমন শক্তিশালী চরিত্রে দর্শকদের মুগ্ধ করেন, বাস্তব জীবনের লড়াইটাও ছিল তেমনই কঠিন। ঝলমলে ক্যারিয়ারের আড়ালে লুকিয়ে আছে তিক্ত অভিজ্ঞতার গল্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের শুরুর দিকের কিছু অস্বস্তিকর ও দুঃসহ ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন তিনি। সেখানে কাস্টিং কাউচ থেকে শুরু করে কর্মক্ষেত্রে অপমানের মতো অভিজ্ঞতার কথাও অকপটে তুলে ধরেন এই অভিনেত্রী। ঐশ্বরিয়া জানান, ক্যারিয়ারের একদম শুরুতে একটি ফটোশুটের প্রস্তাব পেয়েছিলেন তিনি। বয়স তখন খুবই কম ছিল। নিরাপত্তার কথা ভেবে দাদাকে সঙ্গে নিয়ে স্টুডিওতে যান তিনি। কিন্তু সেখানে পৌঁছানোর পর পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে। ফটোগ্রাফার কৌশলে তার দাদাকে বাইরে অপেক্ষা করতে বলেন। অভিনেত্রীর…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ ও আলোচিত আসন ঢাকা-১৭-এ সংসদ সদস্য প্রার্থী তপু রায়হান সাংবাদিকদের সঙ্গে এক বিস্তারিত মতবিনিময় সভা করেছেন। রাজধানীর বনানী ডিওএইচএসে নিজ বাসভবনে আয়োজিত এ সভায় তিনি তার রাজনৈতিক দর্শন, উন্নয়ন ভাবনা, নির্বাচনী অবস্থান এবং ঢাকা-১৭ আসনের নাগরিক সমস্যাগুলো নিয়ে খোলামেলা বক্তব্য দেন। মতবিনিময়ের শুরুতেই তপু রায়হান বলেন, “ঢাকা-১৭ কেবল একটি ভোটকেন্দ্র বা নির্বাচনী এলাকা নয়—এটি শহীদ জহির রায়হান, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও আধুনিক নগরজীবনের ইতিহাস বহন করে। এই এলাকার মানুষের প্রত্যাশা তাই স্বাভাবিকভাবেই বেশি। আমি রাজনীতিতে এসেছি ক্ষমতা বা সুবিধার জন্য নয়, বরং দায়িত্ববোধ থেকে।” তিনি বলেন, তার পিতা শহীদ জহির…

Read More

নিত্যদিন শুটিং কিংবা ভিডিও তৈরির কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় কনটেন্ট ক্রিয়েটরদের। সারা দিনের ক্লান্তি দূর করতে এবং শারীরিক ফিটনেস ঠিক রাখতে তাঁদেরও ছুটতে হয় জিমে ঘাম ঝরাতে। তাতে শরীরের সতেজতার সঙ্গে কর্মদক্ষতাও বাড়ে। তাই দেশের শতাধিক কনটেন্ট ক্রিয়েটর বেছে নিয়েছেন গোল্ড’স জিম বাংলাদেশকে। বসুন্ধরা স্পোর্টস সিটিতে অবস্থিত অত্যাধুনিক এই জিম শনিবার দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলায় পরিণত হয়েছিল। যুবসমাজ ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে ‘ডিনার উইথ দ্য স্টারস’ শীর্ষক একটি নেটওয়ার্কিং ইভেন্টের আয়োজন করে গোল্ড’স জিম বাংলাদেশ। বসুন্ধরা স্পোর্টস সিটির গোল্ড’স জিমের পুলসাইডে অনুষ্ঠিত এই আয়োজনে শতাধিক কনটেন্ট ক্রিয়েটর, ফিটনেস সংশ্লিষ্ট ব্যক্তি অংশ নেন। এ সময়…

Read More

‘১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে উচ্চতর ডিগ্রিধারীদের প্রবেশের সুযোগ কিংবা কোটা সংরক্ষণের কোন অপকৌশলের চেষ্টা হলে তা রুখতে যেকোনো আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ সংগঠন।’ রবিবার (১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে প্রকৌশল সেক্টরে বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত সমস্যার সমাধানে সরকার গঠিত কমিটি কর্তৃক ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে আয়োজিত মানবন্ধনে নেতারা এইসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী মোঃ আখেরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ইমাম উদ্দিনের সঞ্চালনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতৃবৃন্দ সরকারের ১৯৭৮ সালের সিদ্ধান্তে পরিপন্থি প্রস্তাবনা পরিহার করার জন্য সরকারি কমিটির প্রতি আহ্বান জানান।…

Read More

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন বানচাল ও ভণ্ডুল করার জন্য কিছু মানুষ সব সময় চেষ্টা করে। তবে এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না। দেশের মানুষ জেগে উঠেছে। আমরা যে ভোট দেবো—তা কেউ ঠেকাতে পারবে না। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী এলাকা সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ভোটের দিন আপনারা সবাই ভোটকেন্দ্র পাহারা দেবেন, যেন কেউ কোনো ধরনের গণ্ডগোল করতে না পারে। হিন্দু-মুসলমান সবাই মিলে নির্বিঘ্নে ভোট দিতে পারে—সেদিকে খেয়াল রাখবেন। কেউ যেন দুষ্টামি করার সাহস না পায়, সে…

Read More

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ একজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দিন রায়ের তারিখ নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এই মামলায় প্রসিকিউশন পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামীম, বি এম সুলতান মাহমুদ, ফারুক আহমেদ, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যান্য প্রসিকিউটররা। অপরদিকে চার আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন আমির হোসেন। এই মামলায় বর্তমানে আটজন আসামি…

Read More

বঙ্গোপসাগরের প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে আজ থেকে আগামী ১ অক্টোবর পর্যন্ত টানা ৯ মাস পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকবে। সেন্ট মার্টিনে পর্যটকের ভ্রমণের সময়সীমা শেষ হয়েছে শনিবার (৩১ জানুয়ারি)। ২ মাসে দ্বীপে ভ্রমণ করেছে প্রায় ১ লাখ ১৭ হাজার পর্যটক। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাস পর্যটকদের ভ্রমণের অনুমতি থাকলেও রাতযাপনের অনুমতি না থাকায় নভেম্বর মাসে পর্যটকেরা দ্বীপে ভ্রমণ করেননি। মূলত ডিসেম্বর-জানুয়ারি এই দুই মাস দ্বীপে পর্যটকেরা ভ্রমণ করেছেন। সেন্টমার্টিন রুটের পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন ‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর আজ এ তথ্য জানান। হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, গত ১ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি…

Read More

ইরানের ফার্স প্রদেশে রোববার সকালে একটি মধ্যম মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টা ১১ মিনিটে এই ভূমিকম্পের ধাক্কা সর্বপ্রথম অনুভূত হয়। জার্মানির ভূবিদ্যা গবেষণা কেন্দ্র এটি নিশ্চিত করেছে। সূত্রে জানা গেছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩ এবং মাটি থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। উৎপত্তিস্থলের কাছাকাছি থাকা অনেকেই এই কম্পন অনুভব করেছেন। দুর্ভাগ্যক্রমে, এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, প্রাথমিক হিসাব অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ৫.৩ এবং গভীরতা ১০ কিলোমিটার ছিল।

Read More

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চলছে। নির্বাচন কমিশনের (ইসি) আচরণ বিধিমালা অনুযায়ী, গত ২২ জানুয়ারি শুরু হওয়া এ প্রচারণা ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে শেষ করতে হবে। সে অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টার মধ্যে সব ধরনের নির্বাচনী প্রচার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। নির্বাচন কমিশনের ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ অনুযায়ী নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। বিধিমালার ৭ (ক) ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, নির্বাচনি প্রচারণায় কোনো প্রকার পোস্টার ব্যবহার করা যাবে না। এছাড়া ৭ (খ) ধারায় উল্লেখ করা হয়েছে, পরিবেশের জন্য ক্ষতিকর অপচনশীল দ্রব্য—যেমন…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ১ লাখ ৫৭ হাজার ৭৯৮টি ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে। রবিবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান। তিনি জানান, আজ বেলা ১১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২০ হাজার ৫০১ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৬১ হাজার ৬০৪ জন। এছাড়া ৪ লাখ ১৫ হাজার ৭৬২ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট…

Read More