Author: স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালীগঞ্জে জমি দখল, চাঁদাবাজি, হামলা, মাদক কারবার, মামলা দিয়ে হয়রানি এবং কৃষিজমি বালু দিয়ে ভরাটের অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত ও ভুক্তভোগীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে প্রবাসী আলমগীর কবিরের ভাই ইকবাল আহমেদ, ভুক্তভোগী বায়েজিদ হাসান শিবলীর ভাই মুজাহিদুল ইসলাম ও আলমগীরের ভাতিজা জাহিদুল ইসলামসহ ভুক্তভোগী ও স্থানীয়রা বক্তব্য দেন। বক্তারা কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু এবং তাঁর দুই ভাই আনিসুর রহমান রিপন ও সোহেলকে ঘিরে বিভিন্ন অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেন। তাঁদের অভিযোগ, রাজনৈতিক ও স্থানীয় প্রভাব কাজে লাগিয়ে জমি দখল,…

Read More

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৯ আগস্ট) আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। সতর্কবার্তায় বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা…

Read More

দেশের বাজারে সোনার দাম কমা‌নোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ১১৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ​শ‌নিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হয়েছে। ​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। ​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। ​২১ ক্যারেটের…

Read More

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৩০টি মামলা দায়ের করা হয়। ডিএমপির বিভিন্ন বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে মিরপুর বিভাগ সর্বোচ্চ ১৭৪ জনকে গ্রেপ্তার করে। এ ছাড়া ওয়ারী বিভাগ ৮৫ জন, উত্তরা বিভাগ ৬১ জন, মতিঝিল বিভাগ ৫৭ জন, তেজগাঁও বিভাগ ৫৬ জন, গুলশান বিভাগ ৪৭ জন, লালবাগ বিভাগ ৩২ জন এবং রমনা বিভাগ ৩১ জনকে গ্রেপ্তার করেছে। একই সময়ে মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগ ৪ জন এবং সিটিটিসি বিভাগ ৭ জনকে গ্রেপ্তার করে। অভিযানকালে পুলিশ বিপুল পরিমাণ মাদক ও…

Read More

নেপালের ভটেকোশী নদীতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় আন্তর্জাতিক অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সহায়তা না নেওয়ার আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশটির সরকার। বন্যায় নিখোঁজ ব্যক্তিদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক থাকায় সংশ্লিষ্ট দেশগুলোর তীব্র কূটনৈতিক চাপের মুখে সরকার এ সিদ্ধান্ত পরিবর্তন করেছে। বুধবার নেপাল সরকার জানিয়েছিল, দেশটির নিজস্ব উদ্ধারকারী দলই অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনায় সক্ষম। তাই বিদেশি উদ্ধারকারী দলকে দুর্গত এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তবে একদিনের মধ্যেই সেই অবস্থান থেকে সরে এসে সুড়ঙ্গ থেকে উদ্ধার, ডিএনএ পরীক্ষা ও ফরেনসিক কার্যক্রমে সীমিতসংখ্যক বিদেশি বিশেষজ্ঞের সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ‘দ্য পোস্ট’কে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ…

Read More

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অন্তত ৪০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দিনভর থেমে থেমে যান চলাচল করলেও বিকেলের পর পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে যানজট নারায়ণগঞ্জের আষাঢ়িয়ার চর থেকে দাউদকান্দি হয়ে কুমিল্লার ইলিয়টগঞ্জ পর্যন্ত ছড়িয়ে পড়ে। শনিবার সকালেও মহাসড়কের ওই অংশে যানবাহন প্রায় স্থবির হয়ে ছিল। এতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার বাসের যাত্রী, চালক ও পণ্যবাহী যানবাহনের শ্রমিকরা। রাতে নারায়ণগঞ্জের আষাঢ়িয়ার চর ব্রিজ এলাকা থেকে দাউদকান্দি পর্যন্ত ঢাকামুখী লেনে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। কোথাও ধীরগতিতে যানবাহন চললেও বেশির ভাগ সময় গাড়ি প্রায় স্থির ছিল। সময় বাড়ার সঙ্গে…

Read More

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে শর্তসাপেক্ষে ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশি কর্মীদের জন্য এই সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়া কর্তৃপক্ষ ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে (জিরো কস্ট) নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বিমান ভাড়াসহ সব ধরনের অভিবাসন ব্যয়মুক্ত এই কর্মীদের প্রথম বহর সরকারি প্রতিষ্ঠান ‘বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড’ (বোয়েসেল)-এর মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে মালয়েশিয়ায় পাঠানো হবে। ২০২২ সালের সমঝোতা স্মারক অনুযায়ী…

Read More

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের জেরে বিশ্বের সব দেশকে সতর্ক করেছে ইরান। দেশটি বলেছে, মার্কিনিদের নিষেধাজ্ঞা কার্যকর থেকে বিরত থাকতে সব দেশ বাধ্য। আর কেউ যদি এটি কার্যকরে সহায়তা করে তাহলে মার্কিনিদের সমান অপরাধী হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার (২৮ আগস্ট) এক সতর্ক বার্তায় বলেছে, কোনো দেশ যদি নিষেধাজ্ঞা কার্যকরে সহায়তা করে তাহলে একটি দেশের অবৈধ ইচ্ছাকে অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়ার দায়ে দায়ী হবে তারা। এক্সে দেওয়া বার্তায় ইরানি মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা বেআইনি এবং নিন্দনীয়। যা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের সমান, মানবতাবিরোধী অপরাধ। এই নিষেধাজ্ঞা ইরানের লাখ লাখ মানুষের জীবনযাত্রা ও স্বাস্থ্যক অত্যন্ত ঝুঁকিতে ফেলবে বলেও…

Read More

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ১১৭০ জন। শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১৭০ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৮ আগস্ট পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা এক লাখ ৫৪ হাজার ৭৯২ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৭০ জন, গত ১৫ মার্চ থেকে ২৮ আগস্ট পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৭৯৬ জন। গত ১৫ মার্চ…

Read More

নরওয়ের রাজা হারাল্ড পঞ্চম ৮৯ বছর বয়সে মারা গেছেন। অসলো রাজপ্রাসাদ জানিয়েছে, শুক্রবার (২৮ আগষ্ট) স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে রাজধানী অসলোর জাতীয় হাসপাতালে শান্তিপূর্ণভাবে তার মৃত্যু হয়। বিরল রক্তরোগ ‘হিমোলাইটিক অ্যানিমিয়ায়’ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন রাজা হারাল্ড। গত ১৭ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর তার ছেলে হাকন রিজেন্ট হিসেবে দায়িত্ব নেন। রিজেন্ট হলো, রাজা বা রানির অনুপস্থিতি, অসুস্থতায় কিংবা তারা বয়সে ছোট (নাবালক) হওয়ার কারণে সাময়িকভাবে কোনো দেশ বা রাজ্য শাসন করেন। রাজা হারাল্ড পঞ্চম ৩৫ বছর নরওয়ের সিংহাসনে ছিলেন। তিনি ছিলেন নরওয়েতে জন্ম নেওয়া ১৪ শতকের পর প্রথম রাজা। তার মৃত্যুর পর তার ছেলে হাকন…

Read More