Author: স্টাফ রিপোর্টার

ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (বিডিএস) অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের পাঁচ ধরনের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে এসব পণ্যের বিপরীতে বিএসটিআইয়ের দেওয়া লাইসেন্স কেন বাতিল করা হবে না—তা জানতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নিম্নমানের প্রমাণিত এসব পণ্য না কিনতে ভোক্তাদের পরামর্শ দিয়েছে সংস্থাটি। বুধবার (২৬ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিএসটিআই। বিএসটিআই জানায়, নিয়মিত সার্ভিল্যান্স কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি বাজার থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য সংগ্রহ করে নিজস্ব ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। এতে বেশ কিছু পণ্যের মান নির্ধারিত মান অনুযায়ী…

Read More

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রাজধানীতে লাখো মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। সাদা পোশাক ও টুপি পরা মানুষের উপস্থিতি, কালেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড, রঙিন ফেস্টুন ও জাতীয় পতাকায় মুখর হয়ে ওঠে রাজধানীর বিভিন্ন সড়ক। বুধবার (২৬ আগস্ট) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার আয়োজনে এই জশনে জুলুস অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি শাহসূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী। ভোরের আলো ফোটার আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ সুফিবাদী জনতা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে শুরু করেন। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে পুরো উদ্যান পরিণত হয় মানুষের বিশাল মিলনমেলায়। নারী, পুরুষ ও বিভিন্ন…

Read More

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের গাইনোকলজি ওয়ার্ডের নবজাতক কক্ষে আগুন লেগে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। পিআইএমএস কর্মকর্তারা জানান, আগুন লাগার সময় নার্সারিতে মোট ১৬ জন নবজাতক ছিল। তাদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। খবর জিও নিউজের। উদ্ধারকারী সংস্থার সূত্র জানায়, স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালের নার্সারির ভেতরে একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরিত হওয়ার পর আগুনের সূত্রপাত হয়। উদ্ধারকর্মীরা জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে আগুন পুরোপুরি নিভে যাওয়ার পর ঠান্ডা করার কাজ চলছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, হাসপাতালের এমসিএইচ…

Read More

সাধারণত একটি বিড়ালের চার পায়ে মোট ১৮টি আঙুল থাকে। তবে যুক্তরাষ্ট্রের উইসকনসিনে এমন একটি বিড়ালের সন্ধান পাওয়া গেছে, যার চার পায়ে আঙুলের সংখ্যা ২৯। বিরল এই বৈশিষ্ট্যের স্বীকৃতি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে মেইন কুন জাতের বিড়ালটির। বিড়ালটির নাম ‘ইরেবাস অ্যানোমালি’। এর মালিক মার্কিন দম্পতি কেন্ড্রা ভ্যানডেনব্লুমার ও হান্টার নেট। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তারা পরীক্ষা করে ইরেবাসের ২৯টি আঙুল থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। অতিরিক্ত ১১টি আঙুলের কারণে ইরেবাসের থাবা অন্য বিড়ালের তুলনায় আকারে বড় এবং দেখতে বেশ আলাদা। তবে এতগুলো আঙুল থাকা সত্ত্বেও হাঁটাচলা কিংবা স্বাভাবিক জীবনযাপনে কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন এর মালিকেরা। জন্মগতভাবে স্বাভাবিকের চেয়ে বেশি…

Read More

ঢাকা-যশোর রুটে আগামী ৯ সেপ্টেম্বর থেকে পুনরায় ফ্লাইট চালু করছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। বৃহত্তর যশোর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও যাত্রীদের দ্রুত বিমান যোগাযোগের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সপ্তাহে তিন দিন এ রুটে মোট ছয়টি ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি। ইউএস-বাংলা জানিয়েছে, শনিবার, বুধবার ও বৃহস্পতিবার ঢাকা-যশোর রুটে দুটি করে ফ্লাইট চলবে। এসব ফ্লাইটে ৭২ আসনের এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে। নতুন সময়সূচি অনুযায়ী, তিন দিনই প্রথম ফ্লাইট সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে ১০টা ১৫ মিনিটে যশোরে পৌঁছাবে। পরে সকাল ১০টা ৪৫ মিনিটে যশোর থেকে ছেড়ে ১১টা ৩০ মিনিটে ঢাকায় ফিরবে। দ্বিতীয় ফ্লাইটটি…

Read More

কর ফাঁকি শনাক্ত ও রাজস্ব আদায় বাড়াতে করদাতাদের ঘোষিত আয়, প্রকৃত আয়-ব্যয় ও সম্পদের মধ্যে অসামঞ্জস্য খুঁজে বের করতে ডেটাভিত্তিক সমন্বিত ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ব্যবস্থার আওতায় প্রতিটি করদাতার একটি ‘ইন্টিগ্রেটেড’ বা সমন্বিত প্রোফাইল তৈরি করা হবে। এই প্রোফাইলে করদাতার আয়কর রিটার্নে ঘোষিত আয়ের সঙ্গে ক্রেডিট কার্ডের ব্যবহার, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয়, বিদেশ ভ্রমণ, ব্যাংক লেনদেন, গাড়ি কেনা, শেয়ারবাজারে বিনিয়োগ এবং স্থাবর-অস্থাবর সম্পদ ক্রয়-বিক্রয় বা ব্যবহারের তথ্য স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেখা হবে। এর মাধ্যমে ঘোষিত আয়ের সঙ্গে জীবনযাপন ও সম্পদের প্রকৃত চিত্রের অসামঞ্জস্য শনাক্ত করা সম্ভব হবে। নতুন এই প্রযুক্তি করদাতার আয়, ব্যয় ও সম্পদের…

Read More

নতুন আয়কর আইনে বার্ষিক বিক্রির ওপর ন্যূনতম টার্নওভার কর ১ শতাংশ আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসছে এনবিআর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিক্রি ২ কোটি টাকার বেশি হলে ন্যূনতম টার্নওভার কর হবে দশমিক ৫ শতাংশ। অর্থাৎ, বার্ষিক মোট বিক্রি ২ কোটি টাকা পর্যন্ত করমুক্ত থাকবে। জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিনের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে, যা বর্তমানে অর্থ মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বার্ষিক বিক্রি ২ কোটি টাকা পর্যন্ত করমুক্ত থাকবে। তবে মোট বিক্রি ২ কোটি টাকা থেকে ৪ কোটির মধ্যে হলে টার্নওভার কর হবে দশমিক ৫ শতাংশ ।…

Read More

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও ফটোশুটেও নিয়মিতই নিজের উপস্থিতি জানান দেন তিনি। নতুন সাজে ক্যামেরার সামনে তার উপস্থিতি বরাবরই নজর কাড়ে ভক্তদের। এবারও অফ-হোয়াইট শাড়িতে মুগ্ধতা ছড়ানো বেশ কিছু ছবি প্রকাশ করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। সোমবার (২৪ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক পেজে ১১টি ছবি পোস্ট করেন মিম। ছবিগুলোতে অফ-হোয়াইট শাড়িতে দেখা গেছে তাকে। সাজের সঙ্গে গলায় ছিল সবুজ পাথরখচিত নেকলেস। একই পাথরের গয়না শোভা পেয়েছে তার কানে, হাতে ছিল সবুজ পাথরের আংটি। খোলা চুলে একের পর এক পোজ দিয়েছেন মিম। প্রতিটি ছবিতেই তার সাজ, অভিব্যক্তি ও সৌন্দর্য নজর কেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশের…

Read More

দেশে সারের কোনো সংকট নেই, বরং চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘ক্ষেত্র বিশেষ বিতরণ প্রক্রিয়ার কিছু সমস্যা আছে, এই সাময়িক সমস্যা দূর করতে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।’ আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সার পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারের চ্যালেঞ্জ তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। কৃষকদের যেন কোনো ভোগান্তি না হয়, সে লক্ষ্যে ইতোমধ্যে প্রচুর সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৪ আগস্ট সরকারি…

Read More

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৮৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৫ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৬৩৮ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯১ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৮ হাজার ৫৭৮ জন। গত ১৫ মার্চ থেকে ২৫ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৫৫৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে…

Read More