Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
- অসহায় মানুষের আস্থার ঠিকানা ডিসি নূরুল করিম
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
- ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে: পেজেশকিয়ান
Author: স্টাফ রিপোর্টার
এক ঝলকেই নজর কাড়ে যে উপস্থিতি—সেটাই মেহজাবীন চৌধুরী। ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা—প্রতিটি জায়গায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে আলাদা করে চিনিয়ে দিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তার স্টাইল ও ব্যক্তিত্বও দর্শকের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে থাকে বরাবরই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। কখনো ক্যামেরার সামনে চরিত্রে, কখনো আবার একান্ত নিজের মতো করে—ভক্তদের সামনে ধরা দেন নানা রূপে। এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি একেবারেই রাজকীয় লুকে হাজির হয়ে সামাজিক মাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মেহজাবীন। গোল্ডেন বেনারসি সিল্ক শাড়িতে তার অভিজাত উপস্থিতি যেন চোখ ফেরানো দায়। সোনালি রঙের শাড়িতে ঐতিহ্য আর আভিজাত্যের ছোঁয়ার সঙ্গে আধুনিক স্টাইলিংয়ের মেলবন্ধন ঘটিয়েছেন তিনি। ফটোশুটের…
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি করেছে অন্তর্বর্তী সরকার। এসব কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছে। আজ বুধবার (৭ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব মো. মাহবুবর রহমান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
করদাতাদের ভোগান্তি কমাতে অনলাইনে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ভ্যাট রিফান্ড বা ভ্যাট ফেরতের সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে ভ্যাটের পাওনা টাকা পাওয়ার জন্য করদাতাদের আর সশরীরে অফিসে যেতে হবে না। আজ বুধবার (৭ জানুয়ারি) এনবিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করদাতাদের ভ্যাট রিফান্ড প্রাপ্তিতে দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এনবিআর অটোমেটেড বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে আবেদন প্রক্রিয়াকরণের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে বর্তমান (e-VAT) পদ্ধতিতে একটি নতুন ‘রিফান্ড মডিউল’ যুক্ত করা হয়েছে। এই সিস্টেমটি অর্থ বিভাগের (iBAS++) এবং বাংলাদেশ ব্যাংকের BEFTN (Bangladesh Electronic Fund Transfer Network) নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হয়েছে। ফলে করদাতার পাওনা টাকা…
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালীন ইন্টারনেট বন্ধ করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউসন পক্ষে অভিযোগ গঠন বিষয়ে শুনানি আগামী ১১ জানুয়ারী। আজ বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শুনানির এই দিন ধার্য করেন । পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার পরেও এই মামলায় হাজির না হওয়ায় (পলাতক বিবেচনায়) জয়ের পক্ষে গত ১৭ ডিসেম্বর রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেন ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে এই মামলার শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এই মামলায় আজ ট্রাইব্যুনালে হাজির থাকা অপর আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের পক্ষে আইনজীবী…
আগামী ১২ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি হিসেবে আজ বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবে। দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরের পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বার্তায় বলা হয়, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল বিকেল ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠক করবে। প্রতিনিধি দলে থাকবেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ…
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করেছে। প্রশাসনিক কারণ এবং পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় মোট ১৭টি পরীক্ষা কেন্দ্র এবং ২২১টি ভেন্যু বাতিল করা হয়েছে। এর ফলে ঢাকা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার মোট কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৭টি, যার মধ্যে ৭টি কেন্দ্র বিদেশে অবস্থিত। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৬ জানুয়ারি) এই তথ্য জানানো হয়। একই সঙ্গে বোর্ডের ওয়েবসাইটে চূড়ান্ত কেন্দ্র তালিকাও প্রকাশ করা হয়েছে। এর আগেই, ৫ জানুয়ারি জারি করা এক পৃথক আদেশে কিছু কেন্দ্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা প্রশাসনিক কারণে এবং পরীক্ষার্থীর সংখ্যা…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চার দিনের একটি জেলা সফরে যাচ্ছেন। প্রাথমিক সূচি অনুযায়ী, আগামী ১১ জানুয়ারি ঢাকার বাইরে তার এই সফর শুরু হবে এবং ১৪ জানুয়ারি বগুড়া সফরের মধ্য দিয়ে তা শেষ হবে। নির্বাচনকালীন আচরণবিধি কার্যকর থাকায় এ সফরে তিনি কোনো ধরনের নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন না। দলীয় সূত্র জানায়, সফরকালে তারেক রহমান জাতীয় ও রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের কবর জিয়ারত করবেন এবং দোয়া মাহফিলে অংশ নেবেন। যাদের কবর জিয়ারত করবেন, তাদের মধ্যে রয়েছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জুলাই শহীদ আবু সাঈদ, তার নানি তৈয়বা মজুমদারসহ জুলাই আন্দোলনে নিহত যোদ্ধা এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে প্রাণ হারানো নেতাকর্মীরা। কবর…
তাইওয়ানের পূর্ব উপকূলে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে মার্কিন নির্মিত একটি চতুর্থ প্রজন্মের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর থেকে বিমানটির পাইলটের কোনো খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় হুয়ালিয়েন কাউন্টির আকাশসীমায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আনাদোলু নিউজ এজেন্সি। সেন্ট্রাল নিউজ এজেন্সির বরাতে জানা যায়, যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার সঙ্গে সঙ্গেই তাইওয়ানের বিমান বাহিনী উদ্ধার ও অনুসন্ধান অভিযান শুরু করে। বিমান বাহিনীর কর্মকর্তারা জানান, এটি একটি রুটিন প্রশিক্ষণ মিশন ছিল। বিমান বাহিনীর প্রাথমিক ধারণা অনুযায়ী, ক্যাপ্টেন সিন নামের পাইলট যুদ্ধবিমানটি আছড়ে পড়ার আগে নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হয়ে থাকতে পারেন। তবে এখনো তার অবস্থান নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় তাইওয়ানের…
যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন আর্থিক শর্ত আরোপ করা হয়েছে। মার্কিন সরকারের হালনাগাদ ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ অন্তর্ভুক্ত হওয়ায়, নির্দিষ্ট ক্ষেত্রে এখন থেকে মার্কিন ভিসা পেতে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত জমা দিতে হতে পারে। এই নিয়ম ২১ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর ৬ জানুয়ারি ভিসা বন্ডের আওতাভুক্ত দেশগুলোর তালিকা হালনাগাদ করে। এতে নতুন করে বাংলাদেশের নাম যুক্ত করা হয়। বর্তমানে এ তালিকায় বাংলাদেশসহ মোট ৩৮টি দেশ রয়েছে। তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রের অস্থায়ী নন-ইমিগ্র্যান্ট ভিসা, বিশেষ করে বি১/বি২ (ব্যবসা ও পর্যটন) ভিসার ক্ষেত্রে এই বন্ড আরোপ করা হতে পারে। পররাষ্ট্র দপ্তরের নির্দেশনা অনুযায়ী, কোনো আবেদনকারী…
ইরানে লাগাতার ১০ দিন ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৬ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (হারানা) তাদের প্রতিবেদনে জানিয়েছে, নিহতদের মধ্যে ৪ জনের বয়স ১৮ বছরের নিচে। এছাড়া গত ১০ দিনে সহিংসতা ও রাষ্ট্রীয় সম্পদ নষ্টের অভিযোগে দেশজুড়ে ২ হাজার ৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের মোট ৩১টি প্রদেশের মধ্যে ২৭টিতেই এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, যার মধ্যে ৯২টি শহরের ২৮৫টি স্থানে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। তবে ইরান সরকার এখন পর্যন্ত হতাহত ও গ্রেপ্তারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো দাপ্তরিক তথ্য প্রকাশ করেনি। এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল গত…
