Author: স্টাফ রিপোর্টার

আসন্ন শারদীয় দুর্গাপূজায় সারাদেশে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে বিএনপির জেলা ও মহানগরের সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/ সদস্য সচিব, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনকি সম্পাদকদের সাথে ভার্চুয়ালি বৈঠক করে তিনি এ আহ্বান জানান। বিএনপির এই নেতা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠানে নিরাপত্তা দেওয়া প্রশাসনের পাশাপাশি বিএনপি নেতাদেরও নৈতিক, রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব। পূজা মণ্ডপে শান্তি রক্ষায় প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পূজা মণ্ডপগুলোতে বিশৃঙ্খলা চালিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করার গভীর ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকতে হবে। তিনি গত বছরের…

Read More

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্ব ও স্টাইল দিয়েও তিনি ভক্তদের মন জয় করেছেন বহু আগেই। তবে এবার আলোচনায় এলেন ভিন্ন কারণে— রাজধানীর হাতিরঝিলে আয়োজিত দীর্ঘ ম্যারাথনে অংশ নিয়ে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে আয়োজিত এই দৌড়ে কয়েক হাজার প্রতিযোগীর সঙ্গে অংশ নেন তৌসিফও। ২১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফেসবুকে অভিজ্ঞতা শেয়ার করেন তিনি। নিজের কিছু ছবি পোস্ট করে লেখেন, “মানুষ চাইলে কি না পারে! সীমাবদ্ধতা শুধু আমাদের মনের ভেতরেই থাকে। ২১ কিলো শেষ করলাম! কোনো কিছুই অসম্ভব নয়— সীমা শুধু আমাদের মাথাতেই থাকে। ২১ কি.মি. স্ট্রঙার!” তৌসিফের কথায় স্পষ্ট, এত দীর্ঘ দৌড় তার কাছে একসময় অসম্ভব মনে…

Read More

বিপ্লব তখনই সফল হয়, যখন সংগঠন থাকে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজ যে হতাশা এসেছে তার মূল কারণ সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন যদি না থাকে, তাহলে বিপ্লব হয় না।’ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে প্রয়াত রাজনীতিবিদ ও লেখক বদরুদ্দীন উমরের শোকসভায় তিনি এসব কথা বলেন। শোকসভাটি শুরু হয় বিকাল সাড়ে ৩টা নাগাদ। বদরুদ্দীন উমরের স্মরণে বক্তব্য দেন দেশের বিভিন্ন লেখক, এক্টিভিস্ট ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিএনপি মহাসচিব বলেন, ‘আজ যারা বিপ্লব করতে চান, সমাজ বদলাতে চান, যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদেরকে অবশ্যই সংগঠনকে…

Read More

ভারতের খ্যাতনামা কণ্ঠশিল্পী জুবিন গার্গ আর নেই। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হয়ে শুক্রবার স্থানীয় সময় দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় চিকিৎসকদের চেষ্টায়ও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। জুবিন গার্গের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের আসামের মন্ত্রী অশোক সিংঘল। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “আমাদের প্রিয় জুবিন গার্গের অকাল প্রয়াণে আমরা মর্মাহত। আসাম হারাল তার হৃদস্পন্দন।” তিন দশকের বেশি সময় ধরে সঙ্গীত জগতে সক্রিয় জুবিন গার্গ আসামি, বাংলা ও হিন্দি ভাষার গান গেয়ে পেয়েছেন বিপুল জনপ্রিয়তা। তবে বলিউডের ‘গ্যাংস্টার’…

Read More

বাংলাদেশ থেকে খুব বেশি দূরে নয়, তবু যেন একেবারে অন্য এক জগৎ—মালদ্বীপ। নীল সমুদ্র, সাদা বালির সৈকত আর নিরিবিলি দ্বীপের রাজ্য। পরিবার নিয়ে ভ্রমণের আনন্দ সব সময়ই আলাদা। পরিবার নিয়ে এখানে ভ্রমণ মানে শুধু ছুটি কাটানো নয়, বরং স্মৃতির ভাণ্ডার ভরে নেওয়া। প্রথমেই ফ্লাইট বুকিং, পাসপোর্ট, ভিসা (মালদ্বীপে অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যায়) এবং প্রয়োজনীয় কাপড়-চোপড় গুছিয়ে নিলাম। জানালার বাইরে যত দূরে চোখ যায়, ততই দেখা যায় নীল রঙের অসংখ্য দ্বীপ ছড়িয়ে আছে ভারত মহাসাগরের বুকে। মালে আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে প্রথমেই চোখে পড়ে ছোট অথচ ব্যস্ত এই শহরের পরিচ্ছন্নতা এবং সুশৃঙ্খল পরিবেশ। মালে বড় শহর নয়, তবে প্রাণবন্ত। রাস্তায় গাড়ি, মোটরবাইক,…

Read More

ট্রল আর বিতর্ক যেন চিরসঙ্গী হয়ে উঠেছে ওপার বাংলার জনপ্রিয় তারকা দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের জীবনে। নেটমাধ্যমে প্রায়ই কটূক্তি ও আক্রমণাত্মক মন্তব্যের মুখে পড়তে হয় তাদের। সর্বশেষ ঘটনায় কাঞ্চনের বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করায় ক্ষোভে ফেটে পড়লেন তার স্ত্রী শ্রীময়ী। সম্প্রতি তাদের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে এক নেটিজেন কাঞ্চনের জন্মপরিচয় নিয়ে অশ্লীল ভাষায় কটাক্ষ করেন। বিষয়টি আর সহ্য করতে না পেরে শ্রীময়ী সরাসরি পদক্ষেপ নেন। তিনি ওই ব্যক্তির ফেসবুক প্রোফাইলের লিঙ্ক প্রকাশ্যে শেয়ার করে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার কাছে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। নিজের প্রতিক্রিয়ায় শ্রীময়ী লিখেছেন, “সাধারণত আমি এতটা গুরুত্ব দিই না। অনেক সময় মজার ছলে মন্তব্য…

Read More

রাষ্ট্রীয় বাজেট কাটছাঁটকে কেন্দ্র করে ফ্রান্সে শুরু হয়েছে তীব্র বিক্ষোভ। বৃহস্পতিবার রাজধানী প্যারিসসহ বড় ছোট শহরে লাখো মানুষ নেমে আসেন রাজপথে। ট্রেড ইউনিয়নগুলোর হিসাব অনুযায়ী অন্তত ১০ লাখ মানুষ এতে যোগ দেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, অংশ নিয়েছেন সর্বোচ্চ ৫ লাখ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে মোতায়েন করা হয়েছে ৮০ হাজার পুলিশ। প্যারিস, লিওন ও নানতেসে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। টিয়ারগ্যাস, লাঠি ও শিল্ড দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয়। শুধু প্যারিস থেকেই গ্রেপ্তার করা হয়েছে ৩০০-র বেশি মানুষকে। বিক্ষোভে অচল হয়ে পড়েছে পরিবহন। প্যারিসমুখী মেট্রোরেল বন্ধ, বহু সড়ক অবরুদ্ধ। বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি ফার্মেসির ৯৮ শতাংশও শাটার নামিয়েছে। ঋণ…

Read More

টানা আট দফায় দাম বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। গত বুধবার ঘোষিত নতুন দামের ভিত্তিতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকায়। বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী— ২১ ক্যারেট সোনা (প্রতি ভরি): ১ লাখ ৭৯ হাজার ৬০২ টাকা ১৮ ক্যারেট সোনা (প্রতি ভরি): ১ লাখ ৫৩ হাজার ৯৪১ টাকা সনাতন পদ্ধতি (প্রতি ভরি): ১ লাখ ২৭ হাজার ৬৭৪ টাকা সংগঠনটি জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও…

Read More

শ্রীলঙ্কার জয়ে অনিশ্চয়তা কেটে এশিয়া কাপে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে লঙ্কানদের জয়েই লিটন দাসের দল শেষ চারে জায়গা পায়। গ্রুপপর্বের একটি ম্যাচ এখনও বাকি থাকলেও চূড়ান্ত হয়েছে সুপার ফোরের সূচি। গ্রুপ ‘এ’ থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠেছে ভারত, রানার্সআপ পাকিস্তান। আর গ্রুপ ‘বি’তে শীর্ষে থেকে শ্রীলঙ্কা ও রানার্সআপ হয়ে বাংলাদেশ জায়গা করে নিয়েছে সুপার ফোরে। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ২০ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এবং ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সুপার ফোর সূচি ২০ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, দুবাই ২১ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান,…

Read More

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। এই পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) তত্ত্বাবধানে এই পরীক্ষা দেশের আটটি বিভাগীয় শহরের মোট ২৫৬টি কেন্দ্রে একযোগে নেওয়া হচ্ছে। পিএসসি জানিয়েছে, ৪৭তম বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৩ হাজার ৪৮৭টি পদ ক্যাডার এবং ২০১টি পদ নন-ক্যাডার। এবারের বিসিএসে কিছু নতুন ক্যাডার পদও যুক্ত হয়েছে। বিশালসংখ্যক প্রার্থীকে একযোগে পরীক্ষায় অংশগ্রহণ করাতে কমিশন প্রস্তুতি নিয়েছে কয়েক ধাপে। আগেই জানানো হয়েছে, পরীক্ষার দিনে নির্দিষ্ট সময় মেনে পরীক্ষার্থীদের হলে প্রবেশ…

Read More