Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
- অসহায় মানুষের আস্থার ঠিকানা ডিসি নূরুল করিম
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
- ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে: পেজেশকিয়ান
Author: স্টাফ রিপোর্টার
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২০০ সদস্যের একটি প্রতিনিধিদল মাঠে কাজ করবে বলে জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ড. ইভারস আইজাবস বলেন, ইইউ’র দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকরা গত ডিসেম্বরের শেষ দিক থেকেই বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি স্বল্পমেয়াদি পর্যবেক্ষকরা তাদের সঙ্গে যোগ দেবেন। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যসহ সব মিলিয়ে নির্বাচনের সময় ইইউ’র প্রায় ২০০ জন পর্যবেক্ষক মাঠে সক্রিয় থাকবেন। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন নির্বাচন…
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের খসড়া তৈরি করেছে আইন মন্ত্রণালয়। শিগগিরই এটি অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এসব কথা বলেন তিনি। ‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি’ শীর্ষক ওই পোস্টে আইন উপদেষ্টা লিখেছেন, ‘জুলাই যোদ্ধারা জীবন-বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিল। অবশ্যই তাদের দায়মুক্তির অধিকার রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম করেছিল সেজন্য তাদের দায়মুক্তি দিয়ে আইন প্রণয়নের প্রয়োজনও রয়েছে।’ পোস্টে তিনি আরও লিখেছেন, ‘এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ। আরব বসন্ত বা…
ঋণখেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দেওয়ার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। ফলে তিনি ঋণখেলাপি হিসেবেই বিবেচিত থাকবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। শুনানিতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার বিভূতি তরফদার। এর আগে বিচারপতি এ কে এম রবিউল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণখেলাপির তালিকা থেকে সাময়িকভাবে স্থগিত করার আদেশ দেন। তবে ওই আদেশের বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করলে তা স্থগিত করা হয়। উল্লেখ্য, কুমিল্লা-৪…
সোমালিয়াকে দেওয়া সব ধরনের চলমান সরকারি সহায়তা কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। খাদ্য সহায়তা চুরির অভিযোগকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি ফর ফরেন অ্যাসিস্ট্যান্স, হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স অ্যান্ড রিলিজিয়াস ফ্রিডম জানান, অপচয় বা চুরির বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘শূন্য-সহনশীলতা নীতি’ রয়েছে। তিনি আরও বলেন, সোমালিয়ার কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) একটি গুদাম ধ্বংস করেছেন এবং অবৈধভাবে ৭৬ মেট্রিক টন দাতা-অর্থায়িত খাদ্য সহায়তা জব্দ করেছেন বলে প্রতিবেদন পাওয়া গেছে। মার্কিন এই জ্যেষ্ঠ কর্মকর্তারা আরও বলেন, ভবিষ্যতে কোনো সহায়তা…
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে অ্যাশেজ মানেই ইংল্যান্ডের জন্য কঠিন পরীক্ষা। সিডনিতে পঞ্চম ও শেষ টেস্টে সেই পরীক্ষায় আবারও ব্যর্থ হলো ইংলিশরা। তবে দলগত হারের আড়ালে জো রুটের নামের পাশে যুক্ত হলো এক অস্বস্তিকর বিশ্বরেকর্ড—যা ক্রিকেট ইতিহাসে আগে কখনও দেখা যায়নি। ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান জো রুট অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি হার দেখার রেকর্ড গড়েছেন। সিডনি টেস্টে ৭ উইকেটের হারের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় এটি রুটের ১৬তম টেস্ট পরাজয়। টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে আর কোনো ক্রিকেটার একটি নির্দিষ্ট দেশের বিপক্ষে তাদের নিজস্ব মাঠে এত বেশি টেস্ট হারেননি। এই হারের মাধ্যমে রুট ছাড়িয়ে গেছেন ইংল্যান্ডেরই দুই সাবেক তারকা—জেমস অ্যান্ডারসন ও…
ঢালিউডে যখনই রায়হান রাফীর নাম আসে, তখনই দর্শকের মনে তৈরি হয় বাড়তি কৌতূহল। কারণ তাঁর নির্মাণ মানেই গল্পে চমক, চরিত্রে ভিন্নতা আর উপস্থাপনায় নতুনত্ব। ‘পরাণ’ ও ‘তুফান’-এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার তিনি হাজির হচ্ছেন একেবারে আলাদা স্বাদের নারীকেন্দ্রিক সিনেমা ‘প্রেশার কুকার’ নিয়ে। আর এই সিনেমার প্রধান চরিত্রে যুক্ত হয়ে বড় চমক দিতে যাচ্ছেন আলোচিত নায়িকা শবনম বুবলী। ইতোমধ্যে ‘প্রেশার কুকার’-এর শুটিং শুরু হয়েছে বলে জানা গেছে। সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে নারীদের জীবন, অনুভূতি ও সংগ্রামকে কেন্দ্র করে। এ জন্যই বুবলীকে দেখা যাবে একেবারে নতুন লুকে, নতুন আবহে—যা আগে কখনো তাঁর ক্যারিয়ারে দেখা যায়নি বলে ধারণা করা হচ্ছে। নিজের…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, রাজধানীর গ্রিন রোড এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যার পেছনে পতিত ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র থাকতে পারে। তিনি বলেন, “কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তবে এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।” বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সালাহউদ্দিন আহমদ এসব মন্তব্য করেন। তিনি আরও বলেন, সব রাজনৈতিক দল যথাযথ নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোকে জাতীয় দায়িত্ব হিসেবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, “কবর জিয়ারতের মাধ্যমে তারেক রহমানের উত্তরাঞ্চল সফরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না। তাই এই সফরকে প্রশ্নবিদ্ধ করা…
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করবে। এক দশকেরও বেশি সময় পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এই সরাসরি আকাশ যোগাযোগ পুনরায় শুরু হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ফ্লাইটগুলো প্রতি সপ্তাহে বৃহস্পতি ও শনিবার পরিচালিত হবে। ঢাকা থেকে ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৮টায় ছেড়ে যাবে এবং রাত ১১টায় করাচিতে পৌঁছাবে। ফেরত ফ্লাইট করাচি থেকে রাত ১২টায় ছেড়ে আসবে এবং ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। বর্তমানে দু’দেশের যাত্রীরা মূলত দুবাই বা দোহা হয়ে ট্রানজিট ফ্লাইটের ওপর নির্ভর করছেন। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় ভ্রমণ আরও সহজ হবে এবং উভয় দেশের জনগণের মধ্যে যোগাযোগ জোরদার…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বুধবার ঘোষণা করেছে, নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রই নির্ধারণ করবে এবং যুক্তরাষ্ট্র দেশটির তেল বিক্রি ‘অনির্দিষ্টকালের জন্য’ নিজের নিয়ন্ত্রণে রাখবে। দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশটির ওপর যুক্তরাষ্ট্রের এই কর্তৃত্বের ঘোষণার পরও ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন নেতা ডেলসি রদ্রিগেজ বলেছেন, কারাকাসে কোনো বিদেশি শক্তি শাসন করছে না। খবর বার্তা সংস্থা এএফপি’র। রদ্রিগেজ বলেন, ‘আমাদের ইতিহাসে আগে কখনো এমন সম্পর্কের কলঙ্ক দেখা যায়নি।’ মাদুরোকে উৎখাতে যুক্তরাষ্ট্রের অভিযানের প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন। গত শনিবার এক ঝটিকা অভিযানে মার্কিন বিশেষ বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায়। সেখানে মাদক পাচারের অভিযোগে…
শীতকালে প্রাণঘাতী নিপাহ ভাইরাসের বিস্তার নিয়ে দেশে উদ্বেগ বাড়ছে। দেশের ৬৪ জেলার মধ্যে ৩৫ জেলায় ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। বিশেষভাবে ফরিদপুর, রাজবাড়ী, নওগাঁ ও লালমনিরহাটে সংক্রমণ ও মৃত্যুর হার তুলনামূলকভাবে বেশি। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর সাম্প্রতিক পর্যবেক্ষণে জানা গেছে, ২০২৫ সালে চারজন নিপাহ আক্রান্ত রোগীর সবাই মারা গেছেন। এই ঘটনার মধ্যে নওগাঁর ৮ বছরের একটি শিশু দেশে প্রথম ‘অ-মৌসুমি কেস’ হিসেবে শনাক্ত হয়েছে, যা শীতকাল ছাড়াই আগস্ট মাসে ঘটেছে। নিপাহ ভাইরাসের প্রধান বাহক হলো ফলখেকো বাদুড়। বাদুড়ের লালা বা প্রস্রাব দ্বারা দূষিত খেজুরের কাঁচা রস খেলে মানুষ সংক্রমিত হতে পারে। এছাড়া নেশাজাতীয় পানীয় ‘তাড়ি’ এবং আধা খাওয়া ফলও…
