Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
- অসহায় মানুষের আস্থার ঠিকানা ডিসি নূরুল করিম
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
- ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে: পেজেশকিয়ান
Author: স্টাফ রিপোর্টার
সৌদি আরবে অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে বার্সেলোনা এক নতুন ইতিহাস রচনা করেছে। আর্নেস্তো ভালভার্দের তত্ত্বাবধানে অ্যাথলেটিক বিলবাওকে ৫–০ গোলে পরাজিত করে অভূতপূর্ব ব্যবধানের জয় তুলে নিল। ম্যাচে আক্রমণভাগের দাপট, নিখুঁত পজিশনাল ফুটবল এবং ধারাবাহিক চাপ দিয়ে পুরো সময়ই অ্যাথলেটিক বিলবাওকে চাপে রাখে বার্সেলোনা। গোল শিকার করে কাতালানদের হয়ে মাঠে নামেন ফেরান তোরেস, ফেরমিন লোপেজ ও রুনি বার্ডঘজি, আর রাফিনহা জোড়া গোলের মাধ্যমে জয় নিশ্চিত করেন। পরিসংখ্যানে এই জয় আরও স্মরণীয় হয়ে উঠেছে। অপ্টার তথ্য অনুযায়ী, স্প্যানিশ সুপার কাপের ইতিহাসে কোনো দল এত বড় ব্যবধানে সেমিফাইনালে জয় পায়নি। এছাড়া, ২০১০–১১ মৌসুমের পর প্রথমবারের মতো তিনজন ভিন্ন খেলোয়াড় প্রত্যেকে সরাসরি তিনটি…
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, আগের মতো কোনো পাতানো নির্বাচন বাংলাদেশে আর হবে না। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান চতুর্থ দিনের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সিইসি জানান, যেসব আবেদন জমা পড়ছে সেগুলো আইনগত ভিত্তিতে নিষ্পত্তি করা হবে। নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, সবাই ন্যায়বিচার পাবেন। নির্বাচনী পরিবেশে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার লক্ষ্যে কমিশন কাজ করছে বলেও জানান তিনি। এদিকে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল আবেদনকারীরা নির্বাচন কমিশনে উপস্থিত হচ্ছেন।…
তেল বিক্রির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে ভেনেজুয়েলা কেবল যুক্তরাষ্ট্রে তৈরি পণ্যই কিনবে—এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর দেশটির তেল বিক্রি সংক্রান্ত একটি চুক্তি সম্পন্ন হয়েছে। ওই চুক্তি থেকে প্রাপ্ত অর্থ দিয়েই যুক্তরাষ্ট্রের তৈরি বিভিন্ন পণ্য আমদানি করা হবে। বার্তা সংস্থা এএফপির ওয়াশিংটন ব্যুরো এ তথ্য জানিয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “আমাকে এইমাত্র জানানো হয়েছে যে আমাদের নতুন তেল চুক্তির আওতায় ভেনেজুয়েলা যে অর্থ পাবে, তা দিয়ে তারা শুধুমাত্র আমেরিকায় তৈরি পণ্যই ক্রয় করবে।” তিনি আরও জানান, এসব পণ্যের মধ্যে থাকবে কৃষিপণ্য,…
শরীয়তপুরের জাজিরা উপজেলায় বোমা বিস্ফোরণে একটি বসতঘর উড়ে গেছে। এ ঘটনায় সোহান নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর আনুমানিক চারটার দিকে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এ বিস্ফোরণ ঘটে। নিহত সোহান ওই গ্রামেরই বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরের দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে একটি বসতঘরের দেয়াল ও চালা সম্পূর্ণভাবে উড়ে যায়। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ঘরের কাছাকাছি এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ…
সারা দেশে আজ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। সংগঠনটি জানিয়েছে, তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি চলবে। বুধবার (৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে সমিতি জানায়, আগামী ৮ জানুয়ারি থেকে বাংলাদেশের সব এলপিজি বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে দেশের বিভিন্ন কোম্পানির প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রমও স্থগিত করা হবে। এর আগে বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে নিজেদের দাবি তুলে ধরেন এলপিজি ব্যবসায়ীরা। সেখানে তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, দাবি মানা না হলে সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি…
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আনোয়ার হোসেন নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার কিছু পর রাজধানীর ফার্মগেট এলাকায় স্টার হোটেলের সামনে এ গুলির ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম জানান, স্টার কাবাবের পাশের একটি গলিতে দুজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁদের দ্রুত বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আজিজুর রহমান মুছাব্বিরকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তি আনোয়ার হোসেন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
বর্তমান পরিস্থিতিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় আছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এই অবস্থান আইসিসিকে বোঝাতে সক্ষম হবেন বলেও আশা প্রকাশ করেছেন উপদেষ্টা। বাংলাদেশ ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে কি না সেই বিষয়ে বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে উপদেষ্টা এ কথা জানান। বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা। উপদেষ্টা বলেন, ‘আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা- এটার প্রশ্নে আমরা কোনো আপস করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলংকা, আমরা সেখানে খেলতে চাই।’…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী। নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও ভিডিপি এবং কোস্টগার্ড মোতায়েন করা হবে। পাশাপাশি স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সশস্ত্র বাহিনীর সদস্যদেরও দায়িত্ব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিপত্র অনুযায়ী, ভোটের চার দিন আগে অর্থাৎ ৮ ফেব্রুয়ারি থেকে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন শুরু হবে এবং ভোটের…
জাতিসংঘ জানিয়েছে, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের দীর্ঘদিনের বৈষম্যমূলক নীতি ও বিভাজনমূলক ব্যবস্থা দিন দিন আরও তীব্র আকার ধারণ করছে। এ পরিস্থিতিতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের তথাকথিত ‘বর্ণবৈষম্যমূলক ব্যবস্থা’ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে সংস্থাটি। জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বুধবার প্রকাশিত জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে— সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে পদ্ধতিগত বৈষম্য ভয়াবহভাবে বেড়েছে। প্রতিবেদন প্রকাশ উপলক্ষে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেন, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মৌলিক অধিকার ধারাবাহিকভাবে সংকুচিত করা হচ্ছে। তাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ধাপ ইসরাইলের বৈষম্যমূলক আইন ও নীতির দ্বারা নিয়ন্ত্রিত। তিনি বলেন, পানি সংগ্রহ, শিক্ষা গ্রহণ, চিকিৎসা সেবা পাওয়া, আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ…
বিশ্বকাপ, ব্যালন ডি’অর কিংবা ব্যক্তিগত রেকর্ড—ফুটবল ইতিহাসে শ্রেষ্ঠত্বের মানদণ্ড নিয়ে বিতর্ক কখনো থামে না। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে গত দেড় দশক ধরে। ২০২২ কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের পর মেসি এগিয়ে গেলেও, বিশ্বকাপকেই নিজের ক্যারিয়ারের শেষ কথা মানতে নারাজ পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনালদো স্পষ্ট করে জানিয়েছেন, একটি টুর্নামেন্টের ট্রফি দিয়ে কোনো ফুটবলারের পুরো ক্যারিয়ার মূল্যায়ন করা ঠিক নয়। ছয় কিংবা সাত ম্যাচের প্রতিযোগিতা দিয়ে ইতিহাসের বিচার হওয়া উচিত নয় বলেও মত তার। রোনালদো বলেন, ‘আপনি যদি আমাকে প্রশ্ন করেন—বিশ্বকাপ জেতা কি আমার স্বপ্ন? আমার উত্তর হবে, না। বিশ্বকাপ জিতলেই যে…
