Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী
- সৌদি আরবে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
- মার্কিন রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
- ইরানের নিরাপত্তা বাহিনীকে ক্ষমতা ছাড়তে বললেন পাহলভি
- ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৯ ইসরায়েলি নিহত
- খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা
- ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
- মধ্যপ্রাচ্যে হামলা এক ‘বিপজ্জনক প্রতিক্রিয়া’ সৃষ্টি করছে : রেডক্রস প্রধান
Author: স্টাফ রিপোর্টার
নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ দ্রুত গেজেট আকারে প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে রাজধানীতে উত্তাল হয়ে উঠেছেন সরকারি কর্মচারীরা। দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করতে গেলে আন্দোলনকারীদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ, এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন সরকারি চাকরিজীবীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। কিছুক্ষণ পর আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এর আগে সকালে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি কর্মচারীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে যমুনার দিকে…
৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের এক দফা দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অভিমুখে বিক্ষোভ করছেন সরকারি কর্মচারীরা। নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে গেজেট প্রকাশের দাবিতে এই বিক্ষোভ শুরু করেছেন তারা। এর আগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তারা সমাবেশ করেন। এতে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতিসহ বিভিন্ন সরকারি, আধা সরকারি এবং পে-স্কেলের আওতাভুক্ত দপ্তর ও অফিসের কর্মচারীরা অংশ নেন।
শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানিয়েছেন। হাদি হত্যাকাণ্ডে আন্তর্জাতিক তদন্ত চাওয়া হবে কি না-এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘সরকার ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, সুযোগ পেলেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরকে এ ঘটনার তদন্তে প্রস্তাব দেওয়া হবে।’ তিনি আরও বলেন, এই মামলার পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তদন্ত কার্যক্রমে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।
ডেইলি সানের উদ্যোগে “Global Standards, Local Roots: Adapting English-Medium Education for a New Bangladesh” শীর্ষক একটি তাৎপর্যপূর্ণ রাউন্ড টেবিল অনুষ্ঠিত হয়েছে। ইন্টারন্যাশনাল এক্সাম বোর্ড OxfordAQA, এডুকেশন কনসালটেন্সি NWC এবং Brit Academy London-এর যৌথ পার্টনারশিপে ডেইলি সানের নিজস্ব কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় আয়োজিত এই রাউন্ড টেবিলে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন সাবরিনা শহীদ, প্রিন্সিপাল, স্যার জন উইলসন স্কুল; মো. শাহিন রেজা, কান্ট্রি ডিরেক্টর, বাংলাদেশ, OxfordAQA; তাহনি ইয়াসমিন, ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট, ব্রিটিশ কাউন্সিল; সাব্বির আলম, অপারেশন ম্যানেজার, Brit Academy; মো. ওয়াহেদ ইবনে শাহেদ, ভিপি ও হেড অব রিটেইল ব্যাংকিং, ট্রাস্ট ব্যাংক পিএলসি; প্রফেসর ড. মো. আবুল কাশেম…
জাপানে রোববার আকস্মিক নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনমত জরিপে ইঙ্গিত মিলেছে—দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন রক্ষণশীলরা বড় ধরনের জয় পেতে পারেন। দায়িত্ব নেওয়ার পর প্রথম কয়েক মাসে তার জনপ্রিয়তা বাড়ায় এ সম্ভাবনা তৈরি হয়েছে। টোকিও থেকে এএফপি এখবর জানায়। তবে তিন মাসের শাসনামলে চীনের সঙ্গে উত্তেজনা এবং বাজারে অস্থিরতা তৈরি হওয়ায়, আরও আত্মবিশ্বাসী ও শক্তিশালী তাকাইচি আঞ্চলিক রাজনীতি বা এশিয়ার দ্বিতীয় বৃহৎ অর্থনীতির জন্য কী অর্থ বহন করবে, তা এখনো স্পষ্ট নয়। ৬৪ বছর বয়সী কট্টর রক্ষণশীল তাকাইচি গত অক্টোবরে জাপানের পাঁচ বছরে পঞ্চম প্রধানমন্ত্রী হন। তাকাইচি তরুণ বয়সে হেভি মেটাল ড্রামার ছিলেন এবং মার্গারেট থ্যাচারের ভক্ত…
মার্চের শেষদিকে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ সামনে রেখে বড় দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কারণ চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন ইংল্যান্ড প্রবাসী তারকা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। হাঁটুর চোট থেকে সেরে উঠতে তার বেশ কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত শনিবার চার্লটন অ্যাথলেটিকোর বিপক্ষে ম্যাচে হাঁটুতে আঘাত পান লেস্টার সিটির এই মিডফিল্ডার। গুরুতর চোটের কারণে স্ট্রেচারে করে তাকে মাঠ ছাড়তে হয়। তাকে মাঠ ছাড়তে দেখে বোঝা যাচ্ছিল, আঘাতটি বেশ গুরুতর। ম্যাচ শেষে লেস্টার সিটির অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কিং জানান, খুব দ্রুত হামজাকে ফেরার সম্ভাবনা দেখছেন না। তার হাঁটুতে স্ক্যান করানো হবে। এদিকে, কয়েকটি আন্তর্জাতিক ক্রীড়া…
চমকপ্রদ সিদ্ধান্তে শোবিজ অঙ্গনকে বিদায় জানালেন উদীয়মান অভিনেত্রী নওবা তাহিয়া। অভিনয়ের ব্যস্ত জীবন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ভক্তদের বিস্মিত করেছেন তিনি। গত বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের এই সিদ্ধান্তের কথা জানান নওবা। পোস্টে নওবা তাহিয়া লেখেন, “মিডিয়ায় চার বছরের চমৎকার সফর শেষে আমি থামার সিদ্ধান্ত নিয়েছি। এটি একটি অবিশ্বাস্য জার্নি ছিল, যার জন্য আমি সবসময় কৃতজ্ঞ। বর্তমানে আমি আমার দ্বীন (ধর্ম), শিক্ষা এবং ব্যক্তিগত উন্নতির মাঝেই শান্তি খুঁজে পেয়েছি। আমার জীবনের এই অধ্যায়টি এখন আমার কাছে সবচেয়ে সঠিক মনে হচ্ছে।” তিনি আরও স্পষ্ট করে জানান, ভবিষ্যতে তাকে আর কোনো নাটক, বিজ্ঞাপন (টিভিসি) কিংবা ওটিটি…
ভাষা শহীদদের স্মরণে মাসব্যাপী অমর একুশে বইমেলা আয়োজন করে থাকে বাংলা একাডেমি। পহেলা ফেব্রুয়ারি মেলা শুরু হওয়ার সংস্কৃতি থাকলেও এ বছর অমর একুশে বইমেলা আগামী ২০ ফেব্রুয়ারি শুরু হবে। আজ বৃহস্পতিবার বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরি সভাকক্ষে বইমেলা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা। লিখিত বক্তব্যে তিনি বলেন, মাসব্যাপী এই বইমেলা আমাদের সংস্কৃতির ঐতিহ্যের অপরিহার্য অংশ। কিন্তু বাস্তবতার কারণে অন্যান্য বছরের মতো এ বছর বইমেলা পহেলা ফেব্রুয়ারি শুরু করা সম্ভব হয়নি। ২০ ফেব্রুয়ারি এবারের বইমেলা শুরু হবে। এছাড়া, প্রকাশকদের দাবির প্রেক্ষিতে গত বছরের তুলনায় স্টলভাড়া ২৫ শতাংশ…
রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা থেকে দুই শিশু সন্তান ও তাদের মা-বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর-১১ এর ওয়াপদা বিহারী ক্যাম্পের একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান এ তথ্য জানান। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহগুলো হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মরদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ বলছে, পরিবারটি ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। হতাশা থেকে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার তদন্ত চলছে। তদন্তে প্রকৃত কারণ বের হবে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সাময়িকী ‘দ্য ডিপ্লোম্যাট’ বাংলাদেশের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আজ একটি বিশ্লেষণ প্রকাশ করেছে। এতে এবারের ভোটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ‘অ্যান ইন্টারভিউ উইথ তারেক রহমান— লাইকলি বাংলাদেশ’স নেক্সট প্রাইম মিনিস্টার’ শীর্ষক আর্টিকেলে নির্বাচনের আগে পরিচালিত একাধিক জনমত জরিপের তথ্য উল্লেখ করা হয়, যেখানে তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরা হয়েছে। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে ব্লুমবার্গ, টাইম ও দ্য ইকোনমিস্টসহ বৈশ্বিক সংবাদমাধ্যমগুলো তারেক রহমানকে শীর্ষ প্রার্থী হিসেবে উল্লেখ করার পর দ্য ডিপ্লোম্যাট এবার তাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আখ্যায়িত করলো। প্রতিবেদনে…
