Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
- জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য ‘মিথ্যায় ভরা’: হামাস
- জাতিসংঘ সভাপতির কার্যালয়ে আইনি দায়িত্বে জাইমা রহমান
- শি জিনপিংয়ের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: ট্রাম্প
- বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের ভবিষ্যৎ: তারেক রহমান
- বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
- ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে
- দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল থাকবে কি না, সে বিষয়ে আজ সোমবার (৩১ আগস্ট) রায় ঘোষণা করবেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর এ রায় দেবেন। এর আগে ২৫ আগস্ট রায় ঘোষণার কথা থাকলেও রাষ্ট্রপক্ষের আবেদনের পর তা পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়। শুনানি শেষে আদালত রায়ের জন্য এ দিন ধার্য করেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক বলেন, মামলায় সাক্ষীদের জবানবন্দি, হিটু শেখের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং…
ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা আঘাতের দাবি করেছে তেহরান। জর্ডানে দুটি মার্কিন বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে সমন্বিত হামলা চালানোর কথা জানিয়েছে দেশটি। হামলায় বিমানঘাঁটি দুটির বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে ইরান। বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সোমবার (৩১ আগস্ট) ভোরে এই পাল্টা হামলা চালানোর দাবি করেছে। আইআরজিসির মহাকাশ বাহিনী জানিয়েছে, জর্ডানের কিং হুসেইন ও আজরাক বিমানঘাঁটিতে হামলা চালানো হয়। এসব হামলায় বিমানঘাঁটির কারিগরি ও রক্ষণাবেক্ষণ অবকাঠামো এবং যুদ্ধবিমান রাখার এলাকাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে বলেও দাবি করেছে ইরানি বাহিনী। ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে…
সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে ৭.৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে অ্যাস্টন ভিলা থেকে চেলসিতে যোগ দিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আর এর মাধ্যমে অ্যাস্টন ভিলার সঙ্গে তার ৬ বছরের সম্পর্কের অবসান ঘটল। ২০২০ সালে আর্সেনাল থেকে ভিলাতে যোগ দিয়েছিলেন তিনি। অ্যাস্টন ভিলার হয়ে সর্বমোট ২৫৫টি ম্যাচে অংশ নিয়েছেন মার্টিনেজ। এই ক্লাবটির হয়ে তিনটি প্রধান উয়েফা প্রতিযোগিতাতেই খেলেছেন তিনি। আঙুল ভাঙা ইনজুরি সত্ত্বেও ব্যথানাশক নিয়ে ভিলার হয়ে তার শেষ ম্যাচটি খেলেছিলেন ইউরোপা লিগের ফাইনালে। আগে থেকেই মার্টিনেজের বিকল্প হিসেবে পার্মা থেকে জায়ন সুজুকিকে দলে ভিড়িয়েছিল ভিলা। এছাড়া ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে তার যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা ভেস্তে গেছে। মার্টিনেজ আগেই…
বক্স অফিসে নতুন সিনেমা ‘আওয়ারাপন টু’-এর ব্যাপক সাফল্যের মধ্যেই ভাইরাসবাহিত সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। কয়েক দিন ধরে অসুস্থ থাকার পর মুম্বাইয়ে তার পরীক্ষা করা হলে চিকিৎসকরা এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেন। আপাতত তাকে চিকিৎসকের পরামর্শে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে। সম্প্রতি কাজের সূত্রে ভারতের রাঁচিসহ একাধিক শহর ভ্রমণ শেষে মুম্বাই ফেরেন ইমরান। এর পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অসুস্থতার কারণে ভারতের ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকতে পারেননি এই অভিনেতা। এ ঘটনার জন্য নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুঃখপ্রকাশ করে ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। শারীরিক অসুস্থতার খবর এলেও বক্স অফিসে ‘আওয়ারাপন টু’ সিনেমার অগ্রযাত্রা…
দেশের তরুণ প্রজন্মের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে চীনের ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ’ মডেল অনুসরণ করতে চায় সরকার। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ‘স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বিটুইন বাংলাদেশ অ্যান্ড চায়না ইন দ্য এডুকেশন সেক্টর’ শীর্ষক এক বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘সম্প্রতি চীনে সফরকালে আমরা দেখেছি যে, তাদের শিল্পখাত ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যকার সমন্বয় বা ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। এই ব্যবস্থার রূপান্তরে আমরা সেই মডেলটি অনুসরণ করতে চাই।’ তিনি আরো জানান, চীনের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নতমানের এবং তারা বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার…
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৯৬৭ জনে। রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন ও হামের উপসর্গ নিয়ে ৮৬৮ জনের মৃত্যু হয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫১৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৯৪ জনে।
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১১ জন সংসদ সদস্য। এ রিটে মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদি করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) রিট দায়েরের তথ্য নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। মোহাম্মদ শিশির মনির বলেন, ‘রুলস অব বিজনেস, বাংলাদেশের সংবিধান ও উচ্চ আদালতের রায় অনুযায়ী এ ধরনের সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং বেআইনি।’ রিটকারীদের বক্তব্য, জেলা ভিত্তিক দায়িত্ব বণ্টনের এ সিদ্ধান্তের কোনো আইনগত কর্তৃত্ব রয়েছে কি না এবং এটি সংবিধান ও প্রচলিত আইনকানুনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা আদালতের মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন। রিটকারী ১১জন হলেন- পাবনা-১ আসনের সংসদ সদস্য…
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না। প্রতিটি গুমের ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইনের সর্বোচ্চ শাস্তি পেতেই হবে। এ দেশে ফ্যাসিবাদ ফিরে আসার সব পথ চিরতরে বন্ধ করা হবে। রোববার (৩০ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। বিগত দেড় দশকের ‘ফ্যাসিবাদী’ সরকারের কঠোর সমালোচনা করে রাষ্ট্রপতি বলেন, ওই সময়ে গুম ও গোপন বন্দিশালা ‘আয়নাঘর’-এর দুঃসহ থাবা বাংলাদেশের বুকে চেপে বসেছিল। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন করলেই তুলে নিয়ে গুম করা হয়েছে।…
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সেপ্টেম্বর থেকে ৬ মাসের মধ্যে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া। এর মধ্যে ১০ হাজার নেবে বিনামূল্যে। এছাড়া বিভিন্ন খাতে বাংলাদেশে ২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মালয়েশিয়া। রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে রাষ্ট্রদূতের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মীর শাহে আলম বলেন, রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেওয়া হবে না। দ্রুত বিধিমালা হবে। ঢাকায় চলাচলের জন্য দুই এবং চার সিটে ইরিকশা নিবন্ধনের আওতায় আসবে। ছয় সিটের রিকশা নিবন্ধন পাবে না বলেও জানান প্রতিমন্ত্রী।
সাবেক আইজিপি ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য ড. এম. এনামুল হক আর নেই। রোববার (৩০ আগস্ট) ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ড. এনামুল হক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের বড় চাচা। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এনামুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে তিনি নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেন। বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন…
