Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার মায়ের ইন্তেকাল
- ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা
- জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
- শুরু হলো অগ্নিঝরা মার্চ
- বিমান হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতি নিহত
- ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত
- প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় দুই মাসের মধ্যে চার্জশিট : স্বরাষ্ট্রমন্ত্রী
- মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান
Author: স্টাফ রিপোর্টার
জাটকা সংরক্ষণ এবং ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার আগামী ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস মেঘনা নদী-তে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে। এ সময় লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় এ সময় ইলিশ আহরণ, সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। পাশাপাশি নদী এলাকায় অবস্থিত মাছঘাট ও বরফকলগুলোও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার সময়সহ মোট চার মাস প্রতি নিবন্ধিত জেলে ১৬০ কেজি করে ভিজিএফের চাল পাবেন। জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, জেলায় মোট ৫২ হাজার জেলে রয়েছে, যার মধ্যে ৪৩…
নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মূল অভিযুক্ত নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই দাবি জানিয়েছেন তিনি। তিনি লেখেন, ‘নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যায় জানা যাচ্ছে, স্থানীয় বিএনপি নেতাও জড়িত। তিনি হলেন, মহিষাশুরা ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান।’ তিনি আরও লেখেন, ‘সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নরসিংদীর মাধবদীতে দিন ১৫ আগে স্থানীয় নূরার নেতৃত্বে ৫/৬ জনের একটি বখাটে দল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে কিশোরীকে তুলে নিয়ে…
মার্কিন-মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই আবারও রক্তাক্ত হলো গাজা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, দক্ষিণ গাজায় তাদের বাহিনীর ওপর সম্ভাব্য হুমকি প্রতিহত করতে একজন ‘জঙ্গি’কে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, গাজার উত্তরাঞ্চলের তুফাহ এলাকায় একদল ফিলিস্তিনির ওপর ইসরায়েলি বিমান হামলায় দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। হামলার পর আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা যায়। পৃথক আরেক ঘটনায়, দক্ষিণ গাজার খান ইউনিস ও বুরেইজ শরণার্থী শিবিরের নিকটবর্তী আবু হুজাইর এলাকায় দুটি পুলিশ…
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শিক্ষার্থীদের তথ্যপ্রাপ্তি সহজ ও দ্রুত করতে নিজস্ব মোবাইল অ্যাপ ‘জাস্ট ডিরেক্টরি’ চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) গুগল প্লে স্টোরে অ্যাপটি ডাউনলোডের জন্য উন্মুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেবা ও প্রয়োজনীয় তথ্য এক প্ল্যাটফর্মে আনতেই এই অ্যাপটি চালু করা হয়েছে। অ্যাপটির মাধ্যমে শিক্ষক ও কর্মকর্তাদের মোবাইল নম্বর ও ই-মেইল আইডি, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট, নোটিশ, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের বিভিন্ন সেবা এবং বিভাগসমূহের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এছাড়া একাডেমিক ক্যালেন্ডার, স্নাতক পর্যায়ের ভর্তি সংক্রান্ত তথ্য, বাস সিডিউলসহ বিভিন্ন প্রশাসনিক সেবা—যেমন মিডিয়াম অব ইনস্ট্রাকশন সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেট, প্রত্যয়নপত্র, কেন্দ্রীয় রেজিস্ট্রেশন, এনওসি (NOC) গ্রহণের সুবিধাও…
ফিলিস্তিন প্রশ্নে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে ইসলামি বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সৌদি আরবের জেদ্দায় অবস্থিত ওআইসি সচিবালয়ে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এসব জরুরি বৈঠকে অংশ নেন সদস্যভুক্ত গুরুত্বপূর্ণ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে উপস্থিত ছিলেন ইসহাক দার, যিনি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন; সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়ালিদ এলখ্রেইজি; তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা। এছাড়া নির্বাহী পরিচালনা কমিটির চেয়ারপারসন এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদুউও বৈঠকে অংশ নেন। বৈঠকটি আয়োজন করে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন (ওআইসি)। আলোচনায় ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ অবস্থান জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে জানানো…
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা তার সমর্থকদের উদ্দেশে সংযত থাকার বিশেষ আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই অনুরোধ জানান। মুফতি আমির হামজা তার পোস্টে লিখেছেন, প্রিয় দেশবাসী,এবং আমার সকল শ্রেণির সমর্থকবৃন্দ – আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাই, আমাকে নিয়ে যেসমস্ত জায়গায় মিডিয়া ট্রায়াল চলে অথবা আমাকে নিয়ে কটু কথা বলা হয় – সেসব জায়গায় গিয়ে আপনারা খারাপের বিপরীতে খারাপ কথা বলে দৃষ্টান্ত স্থাপন করবেন না। হয় আপনারা সুন্দরভাবে বুঝিয়ে বলবেন, অথবা চুপ থেকে এড়িয়ে যাবেন। কিন্তু কোনোক্রমেই আমার পক্ষ নিয়ে কাউকে বিন্দুমাত্র কটু কথা শোনাবেন না। মুমিনের জবান থেকে…
আফগানিস্তানের রাজধানী কাবুলসহ একাধিক বড় শহরে শুক্রবার বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। কয়েক মাসের পাল্টাপাল্টি সংঘর্ষের পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ প্রতিবেশী দেশটির সঙ্গে ‘খোলা যুদ্ধ’ শুরু হয়েছে বলে ঘোষণা দিয়েছেন। বার্তা সংস্থা এএফপি–এর সাংবাদিকেরা কাবুল ও কান্দাহার থেকে বিস্ফোরণের শব্দ ও যুদ্ধবিমান চলাচলের খবর দিয়েছেন। তালেবান সরকারের দক্ষিণাঞ্চলীয় শক্ত ঘাঁটি কান্দাহারেও জেট বিমানের শব্দ শোনা গেছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, কাবুল, পাকতিয়া ও কান্দাহারে ‘আফগান তালেবানের প্রতিরক্ষা লক্ষ্যবস্তুতে’ আঘাত হানা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ একে ‘সর্বাত্মক মুখোমুখি সংঘর্ষ’ হিসেবে উল্লেখ করে বলেন, “আমাদের ধৈর্যের সীমা শেষ। এখন আমাদের মধ্যে খোলা যুদ্ধ চলছে।” পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ…
রাজধানীর ঢাকার ভাটারা থানা এলাকায় একটি বাসা থেকে মাহমুদা আক্তার ওরফে জেরিন (২৭) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। মাহমুদা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায়। তাঁর বাবার নাম খোরশেদ আলী। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক জানান, দরজা ভেঙে পুলিশ মাহমুদার মরদেহ উদ্ধার করে। ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি ঝুলন্ত ছিল। তিনি বাসার একটি কক্ষে একাই থাকতেন। পাশের কক্ষগুলোতে অন্য শিক্ষার্থীরা অবস্থান করতেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায়…
পুরান ঢাকার নারিন্দায় এসি বিস্ফোরণে নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে দগ্ধদের নাম-পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, নারিন্দার একটি বহুতল ভবনের তৃতীয় তলায় এসি বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কয়েকজন দগ্ধ হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।
সীমান্তে হামলা চালিয়ে পাকিস্তানি সেনাদের হত্যা এবং কয়েকজন সেনাকে অপহরণের ঘটনার জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। ‘অপারেশন গজব লিল হক’ নামের এ অভিযানে পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) অংশ নিয়েছে। অভিযানের অংশ হিসেবে চালানো বিমান হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ১৩৩ জন আফগান সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় দুই শতাধিক বলে দাবি করা হয়েছে। এছাড়া আফগান সেনাবাহিনীর গোলাবারুদের একটি বড় ডিপো ধ্বংস করা হয়েছে বলেও জানানো হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৫০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-এর বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি। এ খবর প্রকাশ করেছে…
