Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
- অসহায় মানুষের আস্থার ঠিকানা ডিসি নূরুল করিম
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
Author: স্টাফ রিপোর্টার
বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে মোট ৫৭ জন পর্যবেক্ষক আসছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন ও গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় এই পর্যবেক্ষকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও গণতান্ত্রিক শাসন বিষয়ক সংস্থার কয়েকশ পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দ্বিপক্ষীয় পর্যবেক্ষক দলের মধ্যে সবচেয়ে বেশি ১৪ জন প্রতিনিধি পাঠাচ্ছে মালয়েশিয়া। দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুনের নেতৃত্বে এই পর্যবেক্ষকদল কাজ করবে। এরপরই রয়েছে তুরস্ক; দেশটির ১২ জন সংসদ সদস্যের নিয়ে গঠিত পর্যবেক্ষক দলের নেতৃত্বে…
আজ ৩০ জানুয়ারি—বাংলাদেশের সাহিত্য, চলচ্চিত্র ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক শোকাবহ ও গৌরবময় দিন। এই দিনেই ১৯৭২ সালে মিরপুরের মুক্তিযুদ্ধ-পরবর্তী শেষ রণাঙ্গনে নিখোঁজ হয়ে শহীদ হন প্রখ্যাত সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হান। তাঁর স্মরণে আয়োজিত এক আবেগঘন স্মরণানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সুযোগ্য পুত্র তপু রায়হান। স্মরণানুষ্ঠানটি যেন কেবল অতীত স্মরণের মধ্যে সীমাবদ্ধ থাকেনি; বরং তা রূপ নিয়েছে ইতিহাস, চেতনা ও ভবিষ্যৎ প্রত্যাশার এক অনন্য মিলনমেলায়। অনুষ্ঠানে শহীদ জহির রায়হানের অমর ও চিরন্তন সাংস্কৃতিক অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদর্শিত হয় তাঁর বিশ্বখ্যাত প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’—যা আজও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিল হিসেবে বিবেচিত। অনুষ্ঠানে জহির রায়হান পরিবারের সদস্যবৃন্দ, শুভানুধ্যায়ী,…
সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম মন্তব্য করেছেন যে, জামায়াতে ইসলামী মূলত আওয়ামী লীগের “অল্টার ইগো”—অর্থাৎ মুদ্রার এপিঠ-ওপিঠ। তার মতে, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ টিকে থাকলে জামায়াতও থাকবে, আবার জামায়াত থাকলে আওয়ামী লীগের অস্তিত্বও বজায় থাকবে। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য উইক’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন। সাক্ষাৎকারে মাহফুজ আলম জানান, তিনি চেয়েছিলেন জুলাই অভ্যুত্থানের তরুণ শক্তিগুলোকে এক করে বিএনপি ও জামায়াতের বাইরে একটি শক্তিশালী ‘তৃতীয় বিকল্প’ বা থার্ড অল্টারনেটিভ গড়ে তুলতে। তবে এনসিপি যখন পুরনো রাজনৈতিক বন্দোবস্ত বা ‘ওল্ড পলিটিক্যাল সেটেলমেন্ট’-এর অংশ হিসেবে জামায়াতের সঙ্গে জোট করল, তখন সেই ‘তৃতীয় শক্তি’ গড়ার স্বপ্ন পুরোপুরি ভেস্তে যায়। জামায়াত প্রসঙ্গে…
শেরপুর জেলা শহরের একটি ভাড়া বাসা থেকে শাহিনুল ইসলাম (৪০) নামে সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, শাহিনুল ইসলাম প্রায় পাঁচ মাস ধরে শেরপুর সদর থানায় কর্মরত ছিলেন। বুধবার রাতের ডিউটি শেষ করে তিনি বাড়ি ফিরে যান। পরে তার স্ত্রী গ্রামের বাড়ি জামালপুর চলে গেলে, ফোনে যোগাযোগ না পাওয়ায় স্ত্রী এক পর্যায়ে বাসায় ফিরে আসেন। বাসার দরজায় ধাক্কাধাক্কি করার পর সাড়া না পেয়ে, জানালার ফাঁক দিয়ে শাহিনুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার শ্যালক। পরে খবর পেয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। ওসি…
আগামীকাল ৩১ জানুয়ারি শুরু হতে যাচ্ছে এনডিইউবি ক্রিকেট লীগ ২০২৬। নটর ডেমের নিজস্ব মাঠে প্রতিবছর এই ক্রিকেট লীগ আয়োজিত হয়। যার শুরু ২০১৭ থেকে। এবার ৪টি দল অংশগ্রহণ করছে লীগে, ইংলিশ, বিজনেস এডমিন্সট্রেশন, সিএসই ও ল৷ ক্রিকেট লীগকে ঘিরে নটরডেম বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে ভিন্ন এক আমেজ। কঠোর অনুশীলনে খেলোয়াড়রা প্রস্তুত সাথে ফ্যানরাও। ৩১ জানুয়ারী থেকে গ্রুপ পর্বের খেলা শুরু হচ্ছে যার ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারী। ক্রিকেট লীগের আয়োজক কমিটির সহ-সমন্বয়ক সামি চিশতী বলেন, “এই টুর্নামেন্ট নটরডেম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য। সুস্থ্য প্রতিযোগিতা ও আনন্দের ভাগাভাগিই আমাদের মূল লক্ষ্য। এদিকে ৫ বারের ফাইনালিস্ট ও ৩ বারের চ্যাম্পিয়ন ইংলিশ ঈগলস এবার মাঠে নামছে…
রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় পার্কিং করা অবস্থায় ভূঁইয়া পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে আগুন লাগার সময় বাসে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় বাসটি পার্কিং করা ছিল। এ সময় চালক ও সহকারী (হেল্পার) ইঞ্জিনের সুইচ চালু রেখেই নিচে চা পান করতে যান। ওই অবস্থায় ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বাসে আগুন ধরে যায়। উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদ আলম জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসকে জানানো হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার…
সাংবাদিক জুলকারনাইন সায়ের বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে প্রায় ৪০০টি শিল্প কারখানা বন্ধ হয়েছে, চাকরি হারিয়েছেন প্রায় দেড় লাখ শ্রমিক। প্রতিটি শ্রমিকের ওপর যদি ৩ জন করেও নির্ভরশীল পরিবারের সদস্য থাকেন, তাহলে এই সংখ্যা সাড়ে চার লাখ।’ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, ‘ইদানীং শিক্ষার্থীদের সমস্বরে একটি স্লোগান দিতে লক্ষ করা যায়—ক্ষমতা না জনতা? প্রতিউত্তরে শোনা যায় ‘জনতা, জনতা’। শতাধিক কলকারখানা বন্ধ ও লক্ষাধিক শ্রমিকের বেকারত্বে ছাত্র সংগঠনগুলোর নির্লিপ্ত আচরণ প্রশ্নের উদ্রেক করে, আসলেই জনতা, নাকি কেবলই ক্ষমতা?’ জুলকারনাইন সায়ের বলেন, ‘অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে এ পর্যন্ত…
শেরপুর-৩ আসনে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে সৃষ্ট সংঘাত এবং এর জেরে জামায়াত নেতা নিহতের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিতে শেরপুরের সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে। সচিব আরও বলেন, আগের নিয়ম অনুযায়ী সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহের জন্য ভোট পর্যবেক্ষণের কার্ড পাবেন এবং সেখানে কোনো কড়াকড়ি থাকছে না। গত বুধবার (২৮ জানুয়ারি) ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে আসনটির বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা উপস্থিত হন। সেখানে বসা নিয়ে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ…
দেশের বিভিন্ন শিল্পখাতে ক্রমান্বয়ে বাড়ছে এআই প্রযুক্তির ব্যবহার। নিয়োগদাতারাও খুঁজছেন এআই প্রযুক্তিতে দক্ষ কর্মী। এ পরিপ্রেক্ষিতে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ উপযোগী দক্ষতায় দক্ষ করে তুলতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) সফলভাবে রাইজ এআই ক্যাম্প আয়োজন করেছে তরুণদের জন্য বাংলালিংকের এআই প্রযুক্তি নির্ভর ডিজিটাল হাব ‘রাইজ।’ কাঠামোবদ্ধ ও ফলাফলভিত্তিক এ উদ্যোগে প্রয়োগভিত্তিক ও বাস্তবমুখী শিক্ষা, ক্যারিয়ার প্রস্তুতি এবং শিল্প অভিজ্ঞতার ওপর গুরুত্বারোপ করা হয়। অ্যাকাডেমিক পর্যায়ে অর্জিত জ্ঞান ও শিল্পখাতে কর্মীদের কাছ থেকে নিয়োগদাতাদের প্রত্যাশিত দক্ষতার মধ্যে ব্যবধান কমিয়ে আনার লক্ষ্য নিয়ে চালু করা হয় এ উদ্যোগ, যেখানে শিক্ষার্থীদের এআই প্রযুক্তির ব্যবহারের ওপর অগ্রাধিকার দেয়া হয়। এআই প্রযুক্তিকে কেবল একটি স্বতন্ত্র প্রযুক্তিগত বিষয় হিসেবে…
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নামার আগ মুহূর্তে বড় ধাক্কা খেল যুক্তরাষ্ট্রের ক্রিকেট দল। অভিজ্ঞ ব্যাটার অ্যারন জোন্সকে সাময়িকভাবে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফলে বিশ্বকাপ স্কোয়াডে তার থাকা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্নীতিবিরোধী নীতিমালার পাঁচটি ধারায় জোন্সের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের জবাব দিতে তাকে ১৪ দিনের সময় দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো ধরনের ক্রিকেট কার্যক্রমে অংশ নিতে পারবেন না তিনি। ৩১ বছর বয়সী এই ব্যাটার তখন শ্রীলঙ্কায় যুক্তরাষ্ট্র দলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে অবস্থান করছিলেন। ওই ক্যাম্পে থাকা ১৮ জন ক্রিকেটারের মধ্য থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত…
