Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- সৌদি আরবে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
- মার্কিন রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
- ইরানের নিরাপত্তা বাহিনীকে ক্ষমতা ছাড়তে বললেন পাহলভি
- ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৯ ইসরায়েলি নিহত
- খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা
- ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
- মধ্যপ্রাচ্যে হামলা এক ‘বিপজ্জনক প্রতিক্রিয়া’ সৃষ্টি করছে : রেডক্রস প্রধান
- প্রথম জিম্বাবুইয়ান হিসেবে তিন হাজারি ক্লাবে রাজা
Author: স্টাফ রিপোর্টার
এয়ার কন্ডিশনার প্রযুক্তির উৎকর্ষতায় একের এক পর মাইল ফলক অর্জন করে চলেছে বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ার কন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটন। ইতোমধ্যে এসিতে স্মার্ট এআই, এআই ডক্টর, হিউমিডিটি মনিটরিং, সোলার হাইব্রিড, আইকনিক ডিসপ্লে, ইন্টেলিজেন্ট ইনভার্টার, অফলাইন ভয়েস কন্ট্রোল সিস্টেমের মত আইওটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ উদ্ভাবনী সব ফিচার সংযোজনের মাধ্যমে স্মার্ট এসি উৎপাদনে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে ওয়ালটন। স্মার্ট এআই বেজড ওইসব উদ্ভাবনী প্রযুক্তি একত্রে সংমিশ্রন ঘটিয়ে ওয়ালটন এবার বাজারে ছেড়েছে বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ স্মার্ট এসি। সম্প্রতি রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ নতুন মডেলের এসি উদ্বোধন করেন ওয়ালটন এসি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বাংলাদেশ…
ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন এক ইতিহাসের জন্ম দিলেন চেলসির তরুণ তারকা কোল পালমার। উলভারহ্যাম্পটনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে তিনি এমন এক কীর্তি গড়েছেন, যা আগে কোনো ফুটবলার পারেননি। অপটা’র তথ্য অনুযায়ী, প্রিমিয়ার লিগ যুগে তিনটি ভিন্ন ম্যাচের প্রথমার্ধে হ্যাটট্রিক করা প্রথম খেলোয়াড় এখন কোল পালমার। শনিবার উলভারহ্যাম্পটনের বিপক্ষে ৩–১ গোলের জয়ে এই অনন্য রেকর্ড গড়েন তিনি। ম্যাচে চেলসির ‘নাম্বার টেন’ ১৩, ৩৫ ও ৩৮ মিনিটে গোল করেন। পালমারের প্রথম দুটি গোল আসে পেনাল্টি থেকে। তৃতীয় গোলটি করেন মার্ক কুকুরেল্লার নিচু ক্রসে। ছয় গজ বক্সের ভেতর থেকে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান এই ইংলিশ মিডফিল্ডার। এর আগেও এভারটন ও ব্রাইটনের বিপক্ষে ম্যাচে…
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন আর গ্ল্যামারের মিশেলে বারবার আলোচনায় আসেন ঢাকাই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। নতুন লুক ও স্টাইল স্টেটমেন্টে ভক্তদের চমকে দিতে তিনি যেন ওস্তাদ। সম্প্রতি আবারও নিজের গ্ল্যামারাস উপস্থিতি দিয়ে নেটদুনিয়ায় ঝড় তুলেছেন এই অভিনেত্রী। রোববার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন মিম। মুহূর্তেই ছবিগুলো ছড়িয়ে পড়ে ভক্তদের মধ্যে এবং দারুণ সাড়া ফেলে। নায়িকার গ্ল্যামারাস উপস্থিতির পাশাপাশি তার আভিজাত্যপূর্ণ স্টাইল নজর কাড়ে নেটিজেনদের। প্রকাশিত ছবিগুলোতে মিমকে দেখা যায় একটি আকর্ষণীয় সিকুইন গাউনে। স্লিভলেস লং গাউনটিতে তার আবেদনময়ী রূপ আরও স্পষ্ট হয়ে উঠেছে। পোশাকের সঙ্গে মানানসই করে কানে পরেছেন পান্নার দুল। খোলা চুলে এনেছেন ঢেউ খেলানো ওয়েভি লুক।…
দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীন তাদের চট্টগ্রাম হালিশহর ফ্ল্যাগশিপ স্টোরে “গ্র্যান্ড ওপেনিং” অনুষ্ঠানের আয়োজন করেছে। শুক্রবার, ৬ ফেব্রুয়ারি শুরু হওয়া তিন দিনব্যাপী এই গ্র্যান্ড ওপেনিং ইভেন্টটি চলছে আজ ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বিশেষ এই আয়োজন ইতোমধ্যেই বন্দরনগরীর ফ্যাশনপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি, ক্রেতা, জনপ্রিয় ইনফ্লুয়েন্সার এবং ইল্লিয়ীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সুবিশাল এই ফ্ল্যাগশিপ আউটলেটে পাওয়া যাচ্ছে ব্র্যান্ডটির মেন্সওয়্যার, উইমেন্সওয়্যার, কিডস্ওয়্যার, ফুটওয়্যার, ফ্র্যাগরান্স ও অ্যাকসেসরিজ। গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে এই তিন দিনজুড়ে স্টোরে আসা দর্শনার্থীদের জন্য বিশেষ সারপ্রাইজের আয়োজন করেছে ইল্লিয়ীন। এই আয়োজনে অংশ নেওয়া অতিথিরা ব্র্যান্ডটির মান ও আধুনিক ডিজাইনের প্রশংসা করেন। তাদের মতে, ইল্লিয়ীনের কালেকশন…
‘নিয়োগ বাণিজ্যের’ অভিযোগে তদন্তাধীন থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) ফারজানা ইসলাম, তার স্বামী ও ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। ফারজানা ইসলামের স্বামী আকতার হোসেন এবং ছেলে প্রতীক তাসদিক হোসনের বিরুদ্ধে অভিযোগ সংশ্লিষ্ট তদন্ত চলছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক খোরশেদ আলম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, ফারজানা ইসলামের বিরুদ্ধে স্বামী, পুত্র ও তৃতীয় পক্ষের মাধ্যমে ব্যাপক নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে।…
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব বিচারপতির অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে। রোববার (০৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মেসবাহ উদ্দিন খান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, ফুলকোর্ট সভায় অধস্তন আদালতের ছুটির ক্যালেন্ডার অনুমোদনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, ফুলকোর্ট সভায় বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে সে নিয়েও ফুলকোর্ট সভায় আলোচনা হয়ে থাকে।
গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনি বিভ্রান্তি, প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং নির্বাচন কমিশন ও সরকারের সমন্বয়হীনতায় জুলাই অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশ পাওয়া রাষ্ট্র সংস্কারের গণআকাঙ্ক্ষা গুরুতর ঝুঁকিতে পড়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, এসব সংকট পুরো গণভোট ও নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলছে। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘গণভোট ও প্রাক-নির্বাচন পরিস্থিতি: টিআইবির পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদন উপস্থাপনকালে এ উদ্বেগের কথা জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ঐতিহাসিক গুরুত্বের একটি গণভোট আয়োজনের ক্ষেত্রে অপরিণামদর্শী সিদ্ধান্ত, অস্পষ্ট আইনগত ব্যাখ্যা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতি জনমনে বিভ্রান্তি তৈরি করছে। তার…
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন। নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন। আর হিজড়া ১২২০ জন। ৩০০ আসনে মধ্যে সর্বনিম্ন ভোটার ঝালকাঠি-১ আসনে; ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। আর সর্বোচ্চ ভোটার রয়েছে গাজীপুর-২ আসনে ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন। নির্বাচনী দায়িত্ব পালনে প্রায় ৮ লাখ কর্মকর্তা নিয়োজিত থাকবেন। এর…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ৪ লাখ ২৮ হাজার ৮২৮টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। আজ রোববার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে এ তথ্য জানান। তিনি জানান, আজ সকাল ১১ টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৪৫০ জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৫ লাখ ৩ হাজার ৪৪১ জন ইতোমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন। এছাড়া, ৪ লাখ ৮৪ হাজার ৭৬৫ জন প্রবাসী ভোটার…
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ রোববার থেকে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আনুষ্ঠানিকভাবে মাঠে নামছে। ভোটের আগে চারদিন, ভোটের দিন এবং ভোটের পর দুইদিনসহ মোট সাতদিন তারা দায়িত্ব পালন করবে। এ হিসেবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, রোববার থেকে আনুষ্ঠানিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। সেনাবাহিনী আগে থেকেই মাঠে আছে, তবে আজ থেকে আনুষ্ঠানিকভাবে মোতায়েন কার্যক্রম শুরু হচ্ছে। ভোটের চারদিন আগে, ভোটের দিন ও পরবর্তী দুইদিন মিলিয়ে মোট সাতদিন আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে বলে জানান তিনি। ভোটের পরিবেশ সম্পর্কে নির্বাচন কমিশনার বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি…
