Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- বোচাগঞ্জে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
- আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ১৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৪৮৪০৩ হাজি, মারা গেছেন ৪৯
- বাগেরহাটে কৃষক দল নেতাকে গলা কেটে হত্যা
- অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়
- ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা
- বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
- বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
Author: স্টাফ রিপোর্টার
বাংলাদেশে আসছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। কোটি কোটি শ্রোতার হৃদয় জয় করা এই কণ্ঠশিল্পী এবার আবারও মুগ্ধ করতে আসছেন বাংলাদেশের সংগীতপ্রেমীদের। প্রেম, বেদনা আর স্মৃতির মায়ায় ভরা তাঁর গান বহুদিন ধরেই বাংলার শ্রোতাদের কাছে বিশেষ প্রিয়। অরিজিৎ সিংয়ের এই কনসার্ট আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন ও টিকিট টুমোরো। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পক্ষ থেকে অনলাইন প্রচারণা শুরু হয়েছে। তবে ঠিক কবে তিনি আসবেন এবং কোথায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে—তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। উল্লেখ্য, এর আগেও বাংলাদেশে পারফর্ম করেছেন অরিজিৎ সিং। সর্বশেষ তিনি ২০১৬ সালে ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ শিরোনামে কনসার্টে অংশ নিয়ে দর্শকদের মাতিয়ে তুলেছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট: ২০৩৪ সালের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক ট্রিলিয়ন-ডলারের অর্থনীতি গড়ে তোলা, যা লক্ষ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করবে- যেখানে প্রতিটি নাগরিক, বিশেষ করে নারী, গর্বের সঙ্গে দেশের প্রবৃদ্ধিতে অবদান রাখবে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান বলেন, ‘যখন কোনো তরুণী মা পর্যাপ্ত শিশু পরিচর্যার সুযোগ না পেয়ে চাকরি ছেড়ে দেন, অথবা কোনো ছাত্রী পড়াশোনা বন্ধ করে দেন, তখন কী হয়? বাংলাদেশ হারায় সম্ভাবনা, উৎপাদনশীলতা এবং অগ্রগতি।’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বিএনপির লক্ষ্য সহজ- এমন একটি আধুনিক, গণমুখী বাংলাদেশ গড়া, যেখানে কোনো…
প্রবল শক্তিশালী হারিকেন ‘মেলিসা’ ক্যারিবীয় দ্বীপপুঞ্জজুড়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ঝড়ে বহু ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস হয়েছে, প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা, আর প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন। জ্যামাইকা, হাইতি ও কিউবায় ঘরবাড়ি, হাসপাতাল ও সড়ক ধ্বংস হয়ে পড়েছে। বহু অঞ্চল এখনো বিদ্যুৎ ও যোগাযোগবিহীন অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড়ের সবচেয়ে ভয়াবহ আঘাত হানে জ্যামাইকায়। ঘণ্টায় ২৫০ কিলোমিটারেরও বেশি বেগে বয়ে যাওয়া ক্যাটাগরি–৫ মাত্রার এই ঝড়ে দেশটিতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস বলেন, “পুরো দেশটাই যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ৮০ থেকে ৯০ শতাংশ বাড়ির ছাদ উড়ে গেছে। হাসপাতাল,…
খুলনার শাম্মী আক্তারের জীবনী প্রমাণ করে, কখনোই দেরি হয় না স্বপ্ন পূরণের জন্য। দশম শ্রেণিতে পড়ার সময় বিয়ে হয়ে যাওয়ার পরও তিনি থেমে যাননি। সংসার, সন্তান, দায়িত্ব—সব কিছু সামলাতে গিয়ে নিজের পড়াশোনার স্বপ্নকে জীবন্ত রেখেছেন। আজ ৫৬ বছর বয়সে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৩.১৮ নিয়ে পাশ করে শাম্মী দেখিয়েছেন, ইচ্ছাশক্তিই হলো কোনো বাধা অতিক্রমের আসল শক্তি। বেগম রোকেয়ার কালজয়ী বাণী ‘নারীশিক্ষা মানেই জাতির অগ্রগতি’ যেন জীবন্ত হয়ে উঠেছে শাম্মীর সাফল্যে। যেখানে অনেকের কাছে বয়স একটি বাধা, সেখানে তিনি প্রমাণ করেছেন—ইচ্ছাশক্তির সামনে বয়স কেবল একটি সংখ্যা। শাম্মী আক্তার ১৯৮৮ সালে দশম শ্রেণিতে পড়ার সময় বিয়ে হয়। সংসার, সন্তান ও দায়িত্বের পাহাড় তখন…
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। ‘সিনিয়র অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৮ নভেম্বর। বিভাগের নাম: ইন্টারনাল অডিট পদের নাম: সিনিয়র অফিসার পদ সংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান অথবা স্নাতকোত্তর অভিজ্ঞতা: ১ বছর চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়সসীমা: নির্ধারিত নয় কর্মস্থল: ঢাকা ও সিলেট বেতন: আলোচনা সাপেক্ষে আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন আবেদনের সময়সীমা: ৮ নভেম্বর, ২০২৫
বাংলাদেশ প্রথম ম্যাচে ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ১৬ রানে হেরে যায়। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৫০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও ১৩৫ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে ওয়েস্ট ইন্ডিজ এক ম্যাচ হাতে রেখেই ১৪ রানের জয় নিয়ে সিরিজ জয় করে। ইনিংসের শুরুতে ওপেনার তানজিদ হাসান তামিম ভালো খেলেন। ৪৮ বলে তিন চার ও তিন ছক্কায় তিনি ৬১ রান করেন। কিন্তু তার আউটের পর ব্যাটিং লাইন ভেঙে পড়ে। অধিনায়ক লিটন দাস ১৭ বলে মাত্র ২৩ রান করতে সক্ষম হন। এছাড়া জাকের আলি অনিক (১৮ বলে ১৭) এবং শামিম হোসেন (২ বলে ১) ব্যর্থ হন। শেষ দিকে রিশাদ হোসেন ও…
জাতিসংঘের ৮০তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় শুরু হয়েছে “পরিবর্তনের অনুঘটক হিসেবে যুবসমাজ” শীর্ষক জাতিসংঘের ৮০তম যুব আলোকচিত্র প্রদর্শনী। বুধবার রাজধানীর জাতিসংঘ ভবনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় প্রদর্শনীর, যেখানে বাংলাদেশের তরুণ আলোকচিত্রীদের তোলা ৮০টি অনন্য ছবি প্রদর্শিত হচ্ছে। প্রদর্শিত ছবিগুলো জাতিসংঘের ৮০ বছরের কাজের প্রতীক হিসেবে তুলে ধরছে বাংলাদেশের তরুণদের সৃজনশীলতা, স্থিতিস্থাপকতা এবং টেকসই ও সমতার বিশ্ব গঠনে তাদের অবদান। বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী ডোমেনিকো স্কাল্পেলি বলেন, “বাংলাদেশের তরুণরা ইতিমধ্যেই ভবিষ্যৎ গড়ছে—জলবায়ু-স্মার্ট গ্রাম তৈরি করছে, STEM-এ মেয়েদের পরামর্শ দিচ্ছে, অন্তর্ভুক্তি ও সমতার পক্ষে কথা বলছে এবং অভাবী পরিবারগুলিকে সহায়তা করছে। প্রতিটি ছবি আমাদের আহ্বান জানায় যুবসমাজে বিনিয়োগ অব্যাহত রাখার, কারণ তারাই…
জাতীয় ঐকমত্য কমিশন যেসব প্রস্তাব দিয়েছে সেখানে শুধু জাতি বিভক্ত হবে, কোনো ঐকমত্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এর ভিত্তিতে তারা কি অর্জন করতে চায় আমরা জানি না। নির্বাচন কমিশন থেকে কয়েকটি অধ্যায় যেটা আরপিও-তে এসেছে তাতেও আমরা লক্ষ্য করেছি, উদ্দেশ্যমূলকভাবে নির্বাচন সংস্কার সংক্রান্ত কমিশনের একটি অনালোচিত প্রভিশন সেখানে অন্তর্ভুক্ত করে অর্ডিন্যান্স পাস হয়েছে। আমরা (ঐকমত্য কমিশনের কাছে) পক্ষপাতমূলক আচরণ আশা করি না। আমরা অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে চাই। বুধবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে বিএনপি আয়োজিত ‘ফ্রম রুল বাই পাওয়ার টু রুল অব ল’ শীর্ষক সেমিনারে এসব…
জলবায়ু পরিবর্তন ‘মানবতার ধ্বংসের দিকে পরিচালিত করবে না। বিলিয়নেয়ার সমাজসেবক বিল গেটস একটি দীর্ঘ স্মারকলিপিতে যুক্তি দিয়ে দেখিয়েছেন, মানবসৃষ্ট বিশ্ব উষ্ণায়ন মোকাবেলায় একটি আনুপাতিক এবং বাস্তবসম্মত পদ্ধতির উদ্যোগ নেয়া প্রয়োজন। ব্রাজিলে কপ-৩০ জলবায়ু শীর্ষ সম্মেলনের কয়েকদিন আগে সোমবার দিনের শেষের দিকে এই বার্তাটি প্রকাশিত হয়েছিল। জলবায়ু অভিযোজন এবং মানব উন্নয়নের ওপর সভার মনোযোগের প্রশংসা করেছেন গেটস। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা গেটস তার ‘ব্রেকথ্রু এনার্জি’ সংস্থার মাধ্যমে সবুজ প্রযুক্তির একজন প্রধান সমর্থক। তিনি স্বীকার করেছেন, জলবায়ু পরিবর্তনের ‘গুরুতর পরিণতি’ হবে, তবে তিনি আরো বলেছেন, ‘অদূর ভবিষ্যতে মানুষ পৃথিবীর বেশিরভাগ জায়গায় বসবাস করতে এবং উন্নতি করতে সক্ষম হবে।’…
হংকং সিক্সেস ২০২৫ আসরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিক্স-এ-সাইড ফরম্যাটের এই প্রতিযোগিতায় বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আকবর আলি। হংকংয়ের রিক্রিয়েশন গ্রাউন্ডে আগামী ৭ থেকে ৯ নভেম্বর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ২০০২ সালে শুরু হওয়া হংকং সিক্সেস টুর্নামেন্ট ২০১২ সাল পর্যন্ত প্রায় নিয়মিত আয়োজিত হতো। মাঝে বিরতির পর ২০১৭ সালে আবারও মাঠে গড়ায়। এরপর হংকং সিক্সেস টুর্নামেন্টের আসর বসে ২০২৪ সালে। টানা দ্বিতীয় বছর আয়োজন হতে যাচ্ছে এবার। গত আসরে বাংলাদেশ সেমিফাইনাল খেলেছিল। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, আসন্ন টুর্নামেন্টে উইকেটরক্ষক ব্যাটার আকবর আলি বাংলাদেশের অধিনায়কত্ব করবেন। গত আসরের মতো এবারও দলে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার আবু হায়দার রনি। একইভাবে…
