Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা
- ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
- মধ্যপ্রাচ্যে হামলা এক ‘বিপজ্জনক প্রতিক্রিয়া’ সৃষ্টি করছে : রেডক্রস প্রধান
- প্রথম জিম্বাবুইয়ান হিসেবে তিন হাজারি ক্লাবে রাজা
- দুবাইয়ে আটকা পড়ে মোদির সাহায্য চাইলেন অভিনেত্রী
- খামেনিকে হত্যার প্রতিবাদে করাচিতে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯
- সংরক্ষিত নারী আসনে আলোচনায় ফাহমিদা মজিদ
- ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোর এখন বরিশালে
Author: স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের শক্তির ওপর ভর করেই বিএনপি দেশ পুনর্গঠনের কাজ করবে। রোববার রাতে রাজধানীর বাড্ডার সাতারকুলের সানভ্যালী মাঠে ঢাকা-১১ আসনের নির্বাচনী পথসভায় তারেক রহমান এ কথা বলেন। তিনি বলেন, ‘দীর্ঘ ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। বহু ত্যাগ, আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে জনগণ আজ সেই অধিকার ফিরে পেয়েছে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না।’ তারেক রহমান বলেন, গত কয়েক বছরে দেশে নির্বাচন হয়েছে, কিন্তু মানুষ ভোট দিতে পারেনি। সারা বাংলাদেশেই মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। কিন্তু এবার ইনশাআল্লাহ জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে। এ সময় তিনি আরও বলেন,…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে চট্টগ্রাম বন্দরের অনির্দিষ্টকালের ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার পর এক বিজ্ঞপ্তিতে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর ও ইব্রাহীম খোকনের সই রয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট কর্মসূচি স্থগিত থাকবে। তবে এই সময়ের মধ্যে বন্দর কর্মচারীদের গ্রেফতার, হয়রানিমূলক বদলি, সাময়িক বরখাস্তসহ পাঁচটি দাবি পূরণ না হলে আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে পুনরায় আন্দোলন কর্মসূচি ঘোষণা…
জাপানের সাম্প্রতিক সাধারণ নির্বাচনে নাটকীয় জয় অর্জন করেছে ক্ষমতাসীন লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বে দলটি দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, যা জাপানের রাজনৈতিক অঙ্গনে নতুন দিক নির্দেশনার ইঙ্গিত দিচ্ছে। জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের তথ্য অনুযায়ী, রোববার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে ৪৬৫ আসনের নিম্নকক্ষে এলডিপি ইতোমধ্যে ৩৫২টি আসনে জয় পেয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৩৩টি আসনের তুলনায় এই সংখ্যা অনেক বেশি। যদিও চূড়ান্ত ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। নির্বাচনে জয় নিশ্চিত হওয়ার পর প্রধানমন্ত্রী তাকাইচি সাংবাদিকদের বলেন, সরকার দায়িত্বশীল ও সক্রিয় আর্থিক নীতির ওপর গুরুত্ব দিয়ে কাজ করবে। তিনি জানান, অর্থনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয়…
রাজধানীর পুরান ঢাকার কলতাবাজার পানির পাম্প এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে মরদেহ উদ্ধার করে সূত্রাপুর থানা পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম রাকিবা সুলতানা (২০)। নিহত শিক্ষার্থীর রাকিবা জবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। রাকিবা সুলতানা সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার বাসিন্দা। তিনি রাজধানীর কলতাবাজার এলাকায় একটি ভাড়া মেসে বসবাস করতেন। পুলিশ সূত্র অনুযায়ী, সারাদিন বন্ধ থাকার পর রাত আনুমানিক ৯টার দিকে রাকিবার এক বান্ধবী মেসে এসে দরজায় সাড়া না পেয়ে বিষয়টি বাড়ির মালিককে জানান। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায়…
ইরানের মানবাধিকার আন্দোলনের অন্যতম মুখ ও নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মাদিকে আবারও কঠোর শাস্তির মুখোমুখি হতে হলো। দেশটির একটি আদালত তাকে মোট ছয় বছরের কারাদণ্ড, নির্বাসন ও দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে। রোববার দেওয়া রায়ে ‘অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সমাবেশ ও যোগসাজশ’ অভিযোগে নার্গিস মোহাম্মাদিকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী। একই সঙ্গে তার ওপর দুই বছরের জন্য দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া ‘প্রোপাগান্ডা ছড়ানোর’ অভিযোগে তাকে আরও দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে দুই বছরের জন্য ইরানের পূর্বাঞ্চলীয় সাউথ খোরাসান প্রদেশের খোসফ শহরে নির্বাসনে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। উল্লেখ্য, মানবাধিকার নিয়ে নিরলস কাজের স্বীকৃতি হিসেবে ২০২৩…
ঢাকা-১৮ আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দেন তিনি। স্ট্যাটাসে মান্না লেখেন, ‘এখন আমি বগুড়ায়। একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা-১৮ এবং বগুড়া-২ (আসন) থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা। এর অন্তর্গত সাড়ে সাতটি থানা এবং সাড়ে ছয় লাখের মত ভোটার এখানে।’ তিনি আরও লেখেন, ‘নির্বাচন এতই ব্যয়বহুল যে তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়। এই পরিপ্রেক্ষিতে আমি ঢাকা-১৮ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সিদ্ধান্তে হয়তো অনেকে মনে কষ্ট পাবেন। তাদের কাছে আমি দু:খ প্রকাশ…
এয়ার কন্ডিশনার প্রযুক্তির উৎকর্ষতায় একের এক পর মাইল ফলক অর্জন করে চলেছে বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ার কন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটন। ইতোমধ্যে এসিতে স্মার্ট এআই, এআই ডক্টর, হিউমিডিটি মনিটরিং, সোলার হাইব্রিড, আইকনিক ডিসপ্লে, ইন্টেলিজেন্ট ইনভার্টার, অফলাইন ভয়েস কন্ট্রোল সিস্টেমের মত আইওটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ উদ্ভাবনী সব ফিচার সংযোজনের মাধ্যমে স্মার্ট এসি উৎপাদনে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে ওয়ালটন। স্মার্ট এআই বেজড ওইসব উদ্ভাবনী প্রযুক্তি একত্রে সংমিশ্রন ঘটিয়ে ওয়ালটন এবার বাজারে ছেড়েছে বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ স্মার্ট এসি। সম্প্রতি রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ নতুন মডেলের এসি উদ্বোধন করেন ওয়ালটন এসি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বাংলাদেশ…
ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন এক ইতিহাসের জন্ম দিলেন চেলসির তরুণ তারকা কোল পালমার। উলভারহ্যাম্পটনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে তিনি এমন এক কীর্তি গড়েছেন, যা আগে কোনো ফুটবলার পারেননি। অপটা’র তথ্য অনুযায়ী, প্রিমিয়ার লিগ যুগে তিনটি ভিন্ন ম্যাচের প্রথমার্ধে হ্যাটট্রিক করা প্রথম খেলোয়াড় এখন কোল পালমার। শনিবার উলভারহ্যাম্পটনের বিপক্ষে ৩–১ গোলের জয়ে এই অনন্য রেকর্ড গড়েন তিনি। ম্যাচে চেলসির ‘নাম্বার টেন’ ১৩, ৩৫ ও ৩৮ মিনিটে গোল করেন। পালমারের প্রথম দুটি গোল আসে পেনাল্টি থেকে। তৃতীয় গোলটি করেন মার্ক কুকুরেল্লার নিচু ক্রসে। ছয় গজ বক্সের ভেতর থেকে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান এই ইংলিশ মিডফিল্ডার। এর আগেও এভারটন ও ব্রাইটনের বিপক্ষে ম্যাচে…
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন আর গ্ল্যামারের মিশেলে বারবার আলোচনায় আসেন ঢাকাই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। নতুন লুক ও স্টাইল স্টেটমেন্টে ভক্তদের চমকে দিতে তিনি যেন ওস্তাদ। সম্প্রতি আবারও নিজের গ্ল্যামারাস উপস্থিতি দিয়ে নেটদুনিয়ায় ঝড় তুলেছেন এই অভিনেত্রী। রোববার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন মিম। মুহূর্তেই ছবিগুলো ছড়িয়ে পড়ে ভক্তদের মধ্যে এবং দারুণ সাড়া ফেলে। নায়িকার গ্ল্যামারাস উপস্থিতির পাশাপাশি তার আভিজাত্যপূর্ণ স্টাইল নজর কাড়ে নেটিজেনদের। প্রকাশিত ছবিগুলোতে মিমকে দেখা যায় একটি আকর্ষণীয় সিকুইন গাউনে। স্লিভলেস লং গাউনটিতে তার আবেদনময়ী রূপ আরও স্পষ্ট হয়ে উঠেছে। পোশাকের সঙ্গে মানানসই করে কানে পরেছেন পান্নার দুল। খোলা চুলে এনেছেন ঢেউ খেলানো ওয়েভি লুক।…
দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীন তাদের চট্টগ্রাম হালিশহর ফ্ল্যাগশিপ স্টোরে “গ্র্যান্ড ওপেনিং” অনুষ্ঠানের আয়োজন করেছে। শুক্রবার, ৬ ফেব্রুয়ারি শুরু হওয়া তিন দিনব্যাপী এই গ্র্যান্ড ওপেনিং ইভেন্টটি চলছে আজ ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বিশেষ এই আয়োজন ইতোমধ্যেই বন্দরনগরীর ফ্যাশনপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি, ক্রেতা, জনপ্রিয় ইনফ্লুয়েন্সার এবং ইল্লিয়ীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সুবিশাল এই ফ্ল্যাগশিপ আউটলেটে পাওয়া যাচ্ছে ব্র্যান্ডটির মেন্সওয়্যার, উইমেন্সওয়্যার, কিডস্ওয়্যার, ফুটওয়্যার, ফ্র্যাগরান্স ও অ্যাকসেসরিজ। গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে এই তিন দিনজুড়ে স্টোরে আসা দর্শনার্থীদের জন্য বিশেষ সারপ্রাইজের আয়োজন করেছে ইল্লিয়ীন। এই আয়োজনে অংশ নেওয়া অতিথিরা ব্র্যান্ডটির মান ও আধুনিক ডিজাইনের প্রশংসা করেন। তাদের মতে, ইল্লিয়ীনের কালেকশন…
