Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দেশের বিভিন্ন জেলায় টানা ৫ দিন ভারী বৃষ্টির আভাস
- অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান
- এতনার অগ্ন্যুৎপাতে ইতালিতে রেড অ্যালার্ট জারি
- রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬
- কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
- যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
ব্রাজিল ফুটবলের তারকা নেইমার আবারও আইনি জটিলতায় জড়িয়েছেন। এবার তার বিরুদ্ধে মামলা করেছেন সাবেক এক ব্যক্তিগত বাবুর্চি। অভিযোগ উঠেছে, বিলাসবহুল ম্যানশনে তাকে অমানবিক পরিবেশে দীর্ঘ সময় কাজ করতে বাধ্য করা হয়েছিল। ব্রাজিলের সংবাদমাধ্যম মেট্রোপোলিস আদালতের নথি উদ্ধৃত করে জানিয়েছে, নেইমারের মাঙ্গারাতিবা এলাকার বিলাসবহুল ম্যানশনে কাজ করার সময় ওই নারী কর্মীকে অত্যন্ত কঠোর ও অস্বাস্থ্যকর পরিবেশে দায়িত্ব পালন করতে হয়েছে। মামলার নথিতে বলা হয়েছে, তিনি শুধু নেইমারের জন্যই নয়, বরং তার সঙ্গে থাকা প্রায় ১৫০ জন বন্ধু ও সঙ্গীর জন্য নিয়মিত রান্না করতেন। এত বিপুল সংখ্যক মানুষের জন্য খাবার প্রস্তুত করতে গিয়ে তাকে প্রায়ই টানা ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হয়েছে।…
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস সম্প্রতি একটি পোশাকের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে আবারও আলোচনায় এসেছেন। হালকা গোলাপি লেহেঙ্গায় উপস্থিত হয়ে নজর কাড়েন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ফিতা কেটে উদ্বোধনের পর নিজের পোশাক পছন্দ, ব্যক্তিগত জীবন, ব্যবসা এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। অনুষ্ঠানে নিজের পোশাক নির্বাচন প্রসঙ্গে অপু বিশ্বাস জানান, তিনি সবসময় হালকা রঙের পোশাক বেশি পছন্দ করেন। যদিও তার অভিনীত সিনেমা লাল শাড়ি-এর সময় তাকে নিয়মিত লাল শাড়িতে দেখা যেত, তবে ব্যক্তিগত পছন্দের তালিকায় হালকা রঙই বেশি প্রাধান্য পায়। নিজের বিয়ের পোশাক নিয়েও স্মৃতিচারণ করেন এই নায়িকা। তিনি বলেন, বিয়ের…
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগে হরমুজ প্রণালি অতিক্রম করা ১৫টি জাহাজ ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। যুদ্ধ পরিস্থিতির কারণে প্রণালি বন্ধ ঘোষণার আগেই এসব জাহাজ বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছিল। বন্দর সূত্রে জানা গেছে, জাহাজগুলোর মধ্যে চারটিতে রয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), দুটিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং নয়টিতে সিমেন্টশিল্পের কাঁচামাল ক্লিংকার। সব মিলিয়ে প্রায় সাড়ে ৭ লাখ টন পণ্য এসব জাহাজে করে আনা হচ্ছে। এর মধ্যে ইতোমধ্যে ১২টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বাকি তিনটি জাহাজ এই সপ্তাহের মধ্যেই বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ও রাজনীতিসহ সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। আগামীকাল ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে আজ দেওয়া এক বাণীতে তিনি বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সবাই সমান অধিকার ভোগ করবে। সম্মান ও মর্যাদা এবং নিরাপত্তা নিয়ে পরিবার, রাষ্ট্র ও সমাজে কাজ করবে।’ ৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী বিশ্বের সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই টেকসই হয়, যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত হয়। এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত…
একাত্তরের মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বা এর বিপরীতে নতুন কোনো রাজনৈতিক বয়ান দাঁড় করানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। তিনি মনে করেন, একাত্তরকে পাশ কাটিয়ে বাংলাদেশের রাজনীতি করার চেষ্টা প্রকারান্তরে ইতিহাসকেই অস্বীকার করার শামিল। শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। স্ট্যাটাসে সর্বমিত্র চাকমা লিখেছেন, ‘একাত্তরকে পাশ কাটিয়ে বাংলাদেশের রাজনীতি করার চেষ্টা ইতিহাসকে অস্বীকার করা। মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে, মুক্তিযুদ্ধের বিপরীতে নতুন কোনো রাজনৈতিক বয়ান দাঁড় করানো যায় না।’ স্ট্যাটাসে ইতিহাসের নির্মোহ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করে ডাকসুর এ সদস্য লিখেন, ‘শেখ…
চট্টগ্রামের হাটহাজারীতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে দায়ের হওয়া একটি নাশকতা মামলায় সালাউদ্দীন আইয়ূবী (৪৫) নামে এক সাবেক ছাত্রশিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে হাটহাজারী থানা-পুলিশ। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সালাউদ্দীন আইয়ূবী হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের সাদেক নগর গ্রামের বাসিন্দা মো. জানে আলমের ছেলে। তিনি হাটহাজারী উত্তর থানা শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন। সম্প্রতি তিনি প্রবাস থেকে দেশে ফেরেন। হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ২০১৩ সালে দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায়…
সারা দেশের বিভিন্ন স্থানে আগামী পাঁচ দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামীকাল রবিবার রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেশের বাকি এলাকাগুলোতে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সোমবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু–এক…
রাজধানীসহ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় বাড়তি চাহিদার কারণে বেশিরভাগ পাম্পে মিলছে না তেল। এতে খালি হাতে ফিরছেন যানবাহন চালকরা। পাম্পে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। শনিবার (৭ মার্চ) সকাল থেকেই রাজধানীর পেট্রল পাম্পগুলোয় গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। সরেজমিনে দেখা যায়, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরও সরকারের বেঁধে দেওয়া নিয়মে মিলছে না তেল। বেশিরভাগ পাম্প থেকেই ফিরে যাচ্ছে যানবাহন। তেল না পাওয়ায় অনেকেই জড়াচ্ছেন বাকবিতণ্ডায়। এ সময়, সরকারকে পেট্রল পাম্পগুলোর প্রতি কঠোর নজরদারি করার আহ্বান জানান গ্রাহকরা। এদিকে পাম্প মালিকরা বলছেন, যে পরিমাণ তেল আসার কথা তেমন আসছে না। তারা বলছেন, স্বাভাবিক সময়ের চেয়ে বাড়তি চাহিদার কারণে…
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি তীব্র হয়ে ওঠায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার (৬ মার্চ) বিশ্ববাজারে ব্যারেলপ্রতি তেলের দাম ৯৩ ডলার ছাড়িয়েছে, যা সপ্তাহের ব্যবধানে প্রায় ৩৪ শতাংশ বৃদ্ধি। ২০২৩ সালের পর আন্তর্জাতিক বাজারে এটিই অপরিশোধিত তেলের সর্বোচ্চ মূল্য। উৎপাদন বন্ধ হওয়ার সতর্কবার্তা কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল-কাবি সতর্ক করে বলেছেন, উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস রপ্তানিকারক দেশগুলো আগামী কয়েক দিনের মধ্যে উৎপাদন বন্ধ করে দিতে পারে। তার এই মন্তব্যের পর বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। কাতারের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান কাতার এনার্জির প্রধান নির্বাহী সাদ আল-কাবি ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার বলেছেন, ইরান যদি নিঃশর্ত আত্মসমর্পণ না করে, তাহলে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ থামবে না। এদিকে যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়ে গেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। লেবাননে ইসরাইলের হামলা বাড়ানোর পাশাপাশি তেহরানেও বড় ধরনের আক্রমণের ঘোষণা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দাবি করেছে, ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধে মাত্র এক সপ্তাহেই তিন হাজারের বেশি স্থানে আঘাত হানা হয়েছে। এই সংঘাত কেবল ওই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এটি এখন অন্য দেশগুলোকেও ঝুঁকির মধ্যে টেনে এনেছে। বিশ্বব্যাপী জ্বালানি ও পরিবহন খাতকে অস্থিতিশীল করেছে এবং সাধারণত শান্তিপ্রিয় উপসাগরীয় অঞ্চলেও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।…
