Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দুই বছর পর ধারাবাহিকে সানজিদা প্রীতি
- গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে : রিজভী
- প্রকৃত গণতন্ত্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব: স্পিকার
- ডেইরি খাতে উৎপাদন বাড়াতে হবে : মৎস্য প্রতিমন্ত্রী
- অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী
- আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম
- পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত
- নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের
Author: স্টাফ রিপোর্টার
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট চলাকালীনই রাজ্য সফরে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার তিনি কৃষ্ণনগরে এক জনসভায় বক্তব্য দেন, যেখানে ২৯ এপ্রিল ভোট হওয়ার কথা রয়েছে। ওই সভা থেকে তিনি নির্বাচন কমিশনের ভূমিকাকে প্রশংসা করেন। সভায় প্রধানমন্ত্রী একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন, তেমনি ঝাড়গ্রাম সফরে গিয়ে তার ঝালমুড়ি খাওয়ার প্রসঙ্গও তুলে ধরেন। তিনি দাবি করেন, “গত পঞ্চাশ বছরে এটি এমন একটি নির্বাচন, যেখানে সবচেয়ে কম সহিংসতা দেখা যাচ্ছে।” তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গে অতীতে ভোটের সময় বিশৃঙ্খলা ও সহিংসতার অভিযোগ থাকলেও এবার নির্বাচন কমিশন তা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।” নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তারা…
দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নিশ্চিত হামে একজন এবং হামের উপসর্গ নিয়ে আরও চারজনসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাম ও হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৯৫ শিশু। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৯ শিশুর এবং সন্দেহজনক আরও ১৯৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৯ শিশু এবং সন্দেহজনক আরও ২৮ হাজার ৩৩৩ শিশু আক্রান্ত হয়েছে।
তীব্র গরমে শরীরের ঘাম ও অস্বস্তি কমাতে অনেকেই দিনে একাধিকবার গোসল করছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত গোসল স্বস্তি দিলেও তা ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। তাদের মতে, গরমকালে দিনে সর্বোচ্চ দুইবার গোসল করাই যথেষ্ট। বিশেষজ্ঞদের ব্যাখ্যায় বলা হয়েছে, বাইরে থেকে ধুলাবালি ও ঘামের পর একবার এবং রাতে ঘুমানোর আগে আরেকবার গোসল করা আদর্শ সময়সূচি হতে পারে। এর বেশি গোসল করলে ত্বকের স্বাভাবিক সুরক্ষা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। চিকিৎসকদের মতে, আমাদের ত্বক স্বাভাবিকভাবে সিবাম নামের এক ধরনের তৈলাক্ত পদার্থ নিঃসরণ করে, যা ত্বককে আর্দ্র ও সুরক্ষিত রাখে। কিন্তু ঘন ঘন গোসল এবং সাবান ব্যবহারের কারণে এই সিবাম ধুয়ে যায়। ফলে ত্বক…
ভারত থেকে চলতি মাসে তৃতীয় দফায় পাইপলাইনের মাধ্যমে আরো সাত হাজার টন ডিজেল এসেছে। দিনাজপুরের পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপোতে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে এ ডিজেল পৌঁছায়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন্স) কাজী রবিউল আলম বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। গত ২০ এপ্রিল রাত ৮টার দিকে নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল পাম্পিং শুরু হয়েছে। ৬৫ থেকে ৭০ ঘণ্টার মধ্যে এসব ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে এসে পৌঁছায়। এর আগে গত ১৯ এপ্রিল বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরো ৫ হাজার টন ডিজেল ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড কেন্দ্র থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে এসে পৌঁছেছে। এ…
অ-তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট করহার সাড়ে ২৭ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। একই সঙ্গে তালিকাভুক্ত সিকিউরিটিজের ক্ষেত্রে উৎসে কর কর্তনের হার (টিডিএস) আগের মতো ৫ শতাংশ নির্ধারণের সুপারিশ করেছে সংগঠনটি। ডিসিসিআইয়ের মতে, এ দুটি প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা বাড়বে। বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে ২০২৬–২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় ঢাকা চেম্বারের পক্ষ থেকে এসব প্রস্তাব উপস্থাপন করা হয়। সভায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান উপস্থিত ছিলেন। ডিসিসিআইয়ের প্রাক-বাজেট প্রস্তাবনায় বলা হয়, অ-তালিকাভুক্ত কোম্পানির নিয়মিত করপোরেট করহার সাড়ে ২৭ শতাংশ থেকে কমিয়ে…
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে সামনে রেখে ব্যক্তিখাতে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৫ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে সীমিত ও মধ্যবিত্ত আয়ের মানুষের ওপর করের চাপ কমাতে এ সুপারিশ করা হয়েছে। বর্তমানে করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা। একই সঙ্গে সর্বোচ্চ করহার ২৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাবও দিয়েছে সংগঠনটি। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরা হয়। ডিসিসিআই বলছে, করমুক্ত সীমা ৫ লাখ টাকা করা হলে বিপুলসংখ্যক করদাতা করের আওতার বাইরে চলে যাবেন, যারা মূলত নিম্ন ও মধ্যম আয়ের শ্রেণির মানুষ। বর্তমানে…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ রেডিও সঞ্চালক মাইকেল সেভেজ-এর একটি বিতর্কিত চিঠি শেয়ার করেছেন। সেই চিঠিতে ভারত, চীনসহ কয়েকটি দেশ সম্পর্কে অত্যন্ত আপত্তিকর ও বর্ণবাদী মন্তব্য করা হয়েছে। এনডিটিভি ওয়ার্ল্ড নিউজের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সেভেজ তার লেখায় ভারত ও চীনকে ‘হেলহোল’ (নরক) হিসেবে উল্লেখ করে দাবি করেন, এসব দেশ থেকে মানুষ কেবল যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে আসে, যাতে তাদের সন্তান জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পায়। তিনি এটিকে যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব আইনের অপব্যবহার বলে উল্লেখ করে তা বন্ধের দাবি জানান। সেভেজ আরও অভিযোগ করেন, ভারত বা চীনের মতো দেশ থেকে আগত ব্যক্তিরা গর্ভধারণের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্রে…
চলতি বছর পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে আজ পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ জন। একইসঙ্গে এসময় হজ পালন করতে গিয়ে মো. আবুল কাশেম (৭০) নামে একজন হাজির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিনে বলা হয়, রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৬৩টি ফ্লাইটে হজযাত্রী পরিবহন করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ২৪টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে। এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ৯ হাজার ৯৫১ জন, সৌদি এয়ারলাইন্সে ৮ হাজার ৫৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৬ হাজার ৮৬৫ জন হজযাত্রী সৌদি…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। মনিরা শারমিনের আইনজীবী নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি জানান, মনিরা শারমিনের আপিল করার সুযোগ আছে। আগেরদিন তাঁর মনোনয়ন স্থগিত করা হয়েছিল। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে তাকে সরকারি চাকরি থেকে পদত্যাগের প্রয়োজনীয় তথ্যপ্রমাণ ইসির কাছে জমা দিতে বলা হয়েছিল।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বহুল প্রতীক্ষিত প্রথম দফার ভোটগ্রহণ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকে অত্যন্ত কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের ১৬টি জেলার ১৫২টি আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সকালের শুরু থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও দীর্ঘ সারি দেখা গেছে। এই দফায় প্রায় ৩ কোটি ৬০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। প্রথম দফার নির্বাচনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও বহুল আলোচিত আসনের ভাগ্য নির্ধারিত হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি নজর রয়েছে দক্ষিণবঙ্গের নন্দীগ্রাম আসনে। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার,…
